০৪ এপ্রিল ২০২২

কবি খোরশেদ আলম বিপ্লব এর কবিতা "শুধু একা"





শুধু একা 
খোরশেদ আলম বিপ্লব

আমি একা, তুমিও একা আমরা সবাই একা।
প্রচন্ড রকমের একা। কী অদ্ভূত! তাইনা?
এক‌ই বিছানায় নগ্ন শরীরের উপরও একা! 
সঙ্গম শেষেও একা।
রূপালি চাঁদ একা তেজোদীপ্ত সূর্য দিনশেষে একা। পৃথিবীর মতো একা আর কে হতে পারে!
ঈশ্বর সেদিন আমায় বললো, 'ভয় কি চেয়ে দেখ- আমার মতো একা আর কে আছে?
জায়গা বড্ড প্রয়োজন হয়!

০৩ এপ্রিল ২০২২

শামীমা আহমেদ এর ধারাবাহিক উপন্যাস পর্ব ৮৩




ধারাবাহিক উপন্যাস 


শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত (পর্ব ৮৩)
শামীমা আহমেদ 

কিছুক্ষণ যাবৎ একটানা কলিং বেল বেজেই চলেছে।শায়লা মায়ের ঘরে মায়ের পাশে চুপচাপ বসে আছে। কলিং বেল শুনছে কিন্তু দরজা ভেতর থেকে লক করা রয়েছে। তাই সে এ ব্যাপারে কোন উৎসাহ দেখাচ্ছে না। সে  একমনে শিহাবকেই ভেবে চলেছে। গতকাল সারাদিন শিহাবের সাথে কাটানো সময়গুলো ভীষণভাবে মনে পড়ছে। শিহাবের প্রতিটি কথা  প্রতিটি আশ্বাস শায়লাকে বেঁচে থাকবার প্রেরণা যোগায়।  তার খুব করে মনে পড়ছে পরিচয়ের পর থেকে কিভাবে একটু একটু করে দুজনার ভাললাগা আর তা প্রকাশের ছোট্ট ছোট্ট ক্ষণগুলো। এখন তো অন্য এক শিহাব তার সামনে দাঁড়িয়ে। যে কিনা তার জীবনের  পিছনের সব কিছু ঝেড়ে ফেলে শুধু শায়লাকেই  আপন করে নিয়েছে। শায়লাও তার মনের চাওয়ার বিরুদ্ধে কিছুই করবে না। 
কিন্তু আজ দুপুরের ফ্লাইটে নোমান সাহেব দেশে আসবেন। তাকে এয়ারপোর্ট থেকে বাসায় আনার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। গতকাল বাসায় শায়লার দীর্ঘক্ষণ অনুপস্থিতি আর মায়ের অসুস্থতায় আয়োজনে কিছুটা ভাটা পড়লেও বুঝা যাচ্ছে আজ তারা সবাই আবার পূর্ণ উদ্যমে নামবে। সবই শায়লার মনে বিরুদ্ধে। অবশ্য কেউই আর তার ইচ্ছা অনিচ্ছার মূল্য নিয়ে চিন্তিত নয়। দুপুরের মধ্যেই বাসায় আত্মীয় স্বজনেরা চলে আসবে। 
কলিং বেল শুনে রাহাত ঘুম থেকে জাগলো।সে দরজা খুললো। বুয়া ঘরে ঢুকলো।রাহাত তাকে মায়ের জন্য দ্রুত নাস্তা বানাতে বললো। শায়লা মায়ের ঘর থেকে সবই শুনলো। বুঝা গেলো, রাহাত সংসারের দায়িত্ব বেশ ভালোভাবেই নিয়েছে। আজ আর কিছুতে শায়লার পরামর্শ বা মতামতের প্রয়োজন মনে করছে না। কেনই বা করবে ? আর ক'দিন পর তো শায়লা আর এ বাড়িতে থাকছে না। তখনতো রাহাতকেই সবকিছু  সামলাতে হবে। 
মায়ের ঘুম ভাঙলো।শায়লা মাকে খুব যত্ন করে ওয়াশরুমে নিয়ে গেলো। যাবতীয় কাজে সহযোগিতা করে মায়ের শাড়িটা বদলে দিলো। মা একেবারেই নীরব হয়ে আছেন। তবে চোখে মুখে তার স্বস্তির প্রকাশ। শায়লা বাসায় ফিরে এসেছে। শায়লা তার প্রথম সন্তান।প্রথম সন্তানের প্রতি বাবা মায়ের  অন্যরকম ভালবাসা জমানো থাকে আর সাথে থাকে নির্ভরতা। আর শায়লাতো মায়ের পুরোটাই খেয়াল রাখে।
নাস্তা তৈরি হলে শায়লা মাকে ডাইনিং এ নিয়ে এলো। রাহাত তার ঘর থেকে বেরিয়ে এসে মায়ের শরীরের খোঁজ খবর নিলো।
ভাই বোন মা এক টেবিলে নাস্তা পর্ব চললেও ভাই বোনের আর সেই আগের মত কথা বলে গল্প করে নাস্তা করার চিত্রটি আজ ভীষণভাবে অনুপস্থিত। খুব নীরবেই নাস্তা করা হলো।বুয়া তিন কাপ চা করে আনলো।এবার রাহাত শায়লার দিকে বেশ রিল্যাক্স ভঙ্গিতে কথা বলে উঠলো। গতকালের কোন ঘটনাকেই রাহাত আর আলোচনায় আনলো না। আজ সকাল থেকে আবার সবকিছু যেন সুন্দর করে এগিয়ে চলে।তাছাড়া আজ নোমান সাহেব আসবেন।যে করেই হউক আপুকে শান্ত রাখতে হবে।
আপু, আমরা সবাই দুপুর সাড়ে বারোটার দিকে নোমান ভাইয়াকে  এয়ারপোর্টে রিসিভ করতে যাবো। তুমি তৈরি থেকো। তুমি যেন অবশ্যই এয়ারপোর্টে যাও নোমান ভাইয়া বারবার বলেছে।
রাহাতের কথায় শায়লা বেশ অবাকই হলো! আজকাল নোমান সাহেবের সাথে  তাকে নিয়ে রাহাতের এত কথা হয়! যদিও নোমান সাহেব তাকেও লাল শাড়ি পরে এয়ারপোর্টে যেতে বলেছে। শায়লার এইসব কিছুতে ভীষণ বিরক্তি লাগছে। মন থেকে সে কোন রকম আগ্রহবোধ করছে না।রাহাত শায়লার কোন উত্তরের অপেক্ষা না করে ডাইনিং থেকে নিজের ঘরের ভেতরে গেলো। মুহুর্মুহু আত্মীয়স্বজনের কল আসছে।কে কখন আসবে তা জানাচ্ছে।ছোট কাজিন ভাইবোনেরা আজ সন্ধ্যায় ছাদে গায়ে হলুদের আয়োজন করেছে। শায়লা এবং নোমান সাহেবের একসাথে হলুদ ছোঁয়াবে। 
শায়লার ঘরটিকে ফুল দিয়ে বাসর ঘর সাজানো হবে। বাসায় ঝামেলা এড়াতে প্রচুর খাবারের অর্ডার করা হয়েছে।  বিয়ে বাড়ি রীতিমতো  সরগরম হয়ে উঠছে।গতকাল শায়লার পার্লারে যাওয়ার কথা থাকলেও সে শিহাবের সাথেই পুরো সময়টা কাটিয়েছে।তাই রাহাত আজ পার্লারে যাওয়ার অন্য ব্যবস্থা করেছে। 
শায়লার বড় মামার মেয়ে বুবলী ইউনিভার্সিটি পড়ুয়া। ধরতে গেলে সিরিয়ালে শায়লার পর তার বিয়ের আয়োজন হওয়ার কথা। পাত্র পক্ষ আংটি দিয়ে রেখে গেছে।মাস্টার্স ফাইনাল হলেই বিয়ে।এছাড়া সিরিয়ালে আরো কয়েকজন কাজিন বিয়ের জন্য উপযুক্ত হয়ে উঠছে।সে ক্ষেত্রে শায়লার বিয়ের পর্ব,শায়লাকে জামাই বাড়িতে নিজের সংসারে পাঠানো খুবই জরুরী হয়ে গেছে। মুরুব্বিরা যার যার মেয়ে নিয়ে চিন্তিত। কিন্তু শায়লা কিভাবে বুঝাবে মনের ইচ্ছার বিরুদ্ধে এই আয়োজন তার কাছে অর্থহীন। তার সম্পূর্ণ মন প্রাণ জুড়ে আছে শিহাবের স্পর্শ, শিহাবের ভালোবাসা।
শায়লার ফোনে বুবলীর কল। ইচ্ছে না করলেও কলটা ধরতে হবে। ওদেরতো আর শায়লার এতকিছু জানা নেই।শায়লা কল রিসিভ করতেই বুবলী উচ্ছাসে ফেটে পড়লো!
আপু, তুমি অপেক্ষা করো।এইতো কিছুক্ষনের মধ্যেই আমি চলে আসছি। তোমাকে নিয়ে পার্লারে যাবো। তোমাকে একটু ফ্রেশ হতে হবে।  বাসার কাছে কোন পার্লার আছে আমাকে জানিও। শায়লা আচ্ছা বলে কল রেখে দিলো। সে বুঝতে পারলো কেন বুবলী এত উচ্ছ্বসিত! কারণ শায়লার পরপরই তার আয়োজন এগিয়ে আসছে। চট করে শায়লার মনে একটা বুদ্ধি খেলে গেলো। তাহলে পার্লারের কথা বলে এয়ারপোর্টে যাওয়াটা এড়িয়ে যাওয়া যাবে।
শায়লা তার মোবাইল নিয়ে বারান্দায় চলে এলো।শিহাবকে মেসেজে জানালো, সেক্টর ছয় এ আগোরার উপরে আটতলায় পারসোনা পার্লারে  এক ঘন্টার মধ্যেই  সে যাচ্ছে। শিহাব যেন তার জন্য সেখানে অপেক্ষা করে। শিহাব মেসেজ দেখে নিলো।মনে মনে জায়গাটা ভেবে নিলো। সে দ্রুতই নাস্তা সেরে গতকালের কাপড় পালটে শায়লার কলের অপেক্ষাতেই ছিল। শায়লার সাড়া পেয়ে তার মন আনন্দে নেচে উঠলো! মনে মনে ভেবে নিলো, 
এবার আর সে শায়লাকে হারাতে চায়না। দেখামাত্রই বাইকে তুলে নিবে। যদি উত্তরাতে থাকতে ওরা ঝামেলা করে তবে আজই ঢাকার বাইরে কোথাও চলে যাবে।  
বাসায় রুহি খালা এসেছে।ডাইনিং এ বসে মায়ের সাথে কথা বলছে। শেষ মূহুর্তের সকল প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।যদিও তার চোখ সারাক্ষণ শায়লাকেই খুঁজছে।তাকে কাছে পেলে হয়তো কিছু জ্ঞান ঝাড়তেন।কিভাবে  স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে হয় তার একশ একটি তরিকা বাৎলে দিবেন।
রুহি খালার চোখে মুখে আনন্দ ঠিকরে পড়ছে।অবশেষে সে শায়লাকে কানাডা পাঠানোর সব ব্যবস্থা করতে পেরেছে। তিনি নিজে নিজেই আত্মতৃপ্তিতে ঢেকুর তুলছেন!  
শায়লা দূর থেকেই সবকিছু দেখছে।সে আর কাছে গিয়ে আলোচনার টেবিলে যোগ দেয়নি। রাহাতের ফোন সারাক্ষণই ব্যস্ত থাকছে। কল আসছে,কল যাচ্ছে।কিন্তু শায়লাকে সময় দেয়ার,শায়লার কথা শোনার এতটুকুও আগ্রহ দেখাচ্ছে না। বাসার ভেতরের সামগ্রিক পরিস্থিতি জানিয়ে শায়লা শিহাবকে মেসেজ করেই যাচ্ছে।শিহাব সবকিছুতেই শায়লাকে শান্ত থাকতে বলছে। 
শিহাব শায়লার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছে।সে একবার তার ঘরের চারিদিকে তাকালো। শিহাব এই ভেবে পুলকিত হলো যে, আর কিছুক্ষন পরেই শায়লা আমার এই ঘরে চলে আসবে। আমার শূন্য ঘরটা শায়লার চলাচলে প্রাণ ফিরে পাবে। আমি আর কোনদিন শায়লাকে হারিয়ে যেতে দিবো না। শিহাব চোখ বন্ধ করে শায়লাকে এক নিঃশ্বাসে ছুঁয়ে নিলো ! 
ঘন্টাখানেকের মধ্যেই বুবলী চলে এলো। একটা সবুজ চুন্দ্রী প্রিন্টের শাড়িতে বুবলীকে খুব সুন্দর লাগছে। যেন বুবলীরই বিয়ের ফুল ফুটেছে ! অবশ্য একসময় রাহাতের প্রতি বুবলী কিছুটা দূর্বল ছিল। ছোটবেলায় স্কুল কলেজে পড়ার সময় যখন আসতো তখন শুধু রাহাতের পিছনে ঘুরঘুর করতো। বুবলীর মায়ের কড়া নির্দেশ আর ভীষণ আপত্তিতে বুবলী এ সম্পর্ক  খুব বেশিদূর এগিয়ে নিতে পারেনি।
অবশ্য বর্তমানে রাহাতের অবস্থানে বড়মামীর ভীষণ আফসোস চোখে মুখে একেবারে স্পষ্ট! তবে বুবলী ভেতরে সেই ভালো লাগাটা আজো পুষে রেখেছে। ঘরে ঢুকেই সে আড় চোখে রাহাতকে একটু দেখে নিলো। রাহাত বুবলীকে কিছু বুঝতে না দিয়ে  তার গুরুগম্ভীর দৃষ্টিতে বুবলীর দিকে তাকালো। যদি এই তাকানোতা বুবলী ঠিকই এক নজর দেখে নিলো। তারও কিছু ভালোলাগা ছিল।তবে আজ আর এসব ভেবে লাভ নেই।বুবলীর  এনগেজমেন্ট হয়ে গেছে। 
কেমন আছো রাহাত ভাইয়া ? বুবলীর সেই স্বভাবসুলভ চটপটে বাচনভঙ্গি! 
আমি ভাল আছি।তা তোমরা কখন বেরুবে ? 
এইতো এখুনি ভাইয়া।
ঠিক আছে দ্রুত চলে যাও।নীচে একটা সিলভার কালারের প্রাইভেট কার আছে। আমার বন্ধুর।আজ  সারাদিনের জন্য দিয়েছে।আমাদের সাথে থাকবে।তোমরা গাড়িটা নিয়ে পার্লারে যেও।
শায়লা সবই বুঝতে পারলো।রাহাতের কেন এত কর্ম তৎপরতা! কেন এত নিরাপত্তা ? প্রহরী দিয়ে দেহের নজরদারি রাখা যায় কিন্তু মনকে তো আর কেউ ফেরাতে পারেনা। মনতো পুরোপুরি  শিহাবের দখলে। শায়লা আজীবনই শিহাবকে ভালোবাসবে।শিহাবের সাথেই বাকী জীবন কাটাবে।
রাহাত বুবলীকে উদ্দেশ্য করে বললো,
তোমরা তাড়াতাড়ি ফিরে আসবে। আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাবো। 
জ্বি আচ্ছা ভাইয়া। যদিও বুবলী রাহাতের সাথে কথা চালিয়ে যাচ্ছে কিন্তু রাহাতের প্রতি সলজ্জ চাহনী আজো যে তার মনে রাহাতকে ভালো লাগার রেশ রয়ে গেছে তা স্পষ্ট! 
শায়লা মাকে সালাম করে ঘর থেকে বেরুলো। মনে মনে সে মায়ের কাছ থেকে শিহাবকে পাওয়ার দোয়া চেয়ে নিলো।যদিও মায়ের তা বুঝা হলো না। মায়ের চোখে পানি টলমল করছে। তিনি শায়লার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিলেন। আজ তার মেয়ের স্বামী  কানাডা থেকে আসছেন। মেয়েটা দশদিন পর কানাডা চলে যাবে।কোন দূরদেশে থাকবে। ভাবতেই মায়ের বুকের ভেতরটা হু হু করে উঠলো। তাদের পাঁচজনের সুখী সংসারটা থেকে একেএকে তিনজন চলে যাচ্ছে। ঘর খালি হয়ে যাচ্ছে। শায়লার চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে।কাজের বুয়া শায়লার মাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলো।
কি আর করবেন খালাম্মা। মাইয়াগো এইটাইতো জীবন। বাপ মা লাইলা পাইলা অন্যের বাড়িত পাঠাইয়া দেয়। আপনি আমিও বাপের ঘর ছাইড়া আইসা পরের ঘর করতাছি। চিন্তা কইরেন না, আমগো রাহাত ভাইজানরে বিয়া করাইলে আবার আপনার গড় নাতিপুতিতে ভইরা যাইবো।
মায়ের এত উৎকন্ঠায় শায়লা তাইতো মনে মনে  ভাবছে,শিহাবের কাছে থাকলে তো মা তুমি আমায় প্রতিদিনই দেখতে পাবে।আমি তো প্রতিদিনই তোমার কাছে আসতে পারবো। এমনি করে ভাবলেও শায়লার মনের কথাটি মনের ভেতরেই রয়ে গেলো।
চলো আপু দেরী হয়ে যাচ্ছে।বুবলী তাড়া দিতেই রাহাত বলে উঠলো চলো আমি তোমাদের পার্লারে নামিয়ে দিয়ে আসি। গাড়িটা অযথা ওখানে বসিয়ে না রেখে আমি একটু বেরুবো। তোমাদের হয়ে গেলে আমাকে জানাবে।আমি গাড়ি নিয়ে চলে আসবো।
রাহাতের এমন কথায় শায়লা ঠিকই বুঝে নিলো কেন রাহাত তাদের সঙ্গী হতে চাইছে।
ভালোই হবে।শিহাব ওখানে থাকবে। রাহাতকে জানিয়েই সে শিহাবের সাথে চলে যেতে পারবে। 
গাড়ি পারসোনা পার্লারের নিচে থামতেই শায়লার উৎসুক চোখ  গাড়ির ভেতর থেকে শিহাবকে দেখতে পেলো। মেরুন রঙা শার্টে সেই সানগ্লাস সেটে দেয়া কাঙ্খিত মুখখানি বাইকের সামনে দাঁড়িয়ে শায়লাকেই খুঁজছে যেন! রাহাতও শিহাবকে দেখতে পেলো।
গাড়ির ভেতর রাহাত আর শায়লার দৃষ্টি বিনিময় হলো।রাহাত শিহাবকে দেখে ভীষণ চমকে গেলো ! বুবলী গাড়ি থেকে নেমেই  শায়লাকে বের হওয়ার জন্য তাড়া দিতে লাগলো। শায়লা বেরিয়ে এলেও তার মন বারবার শিহাবের দিকেই ফিরছিল যেন!


চলবে....

কবি শাহীন রহমান এর কবিতা "কোন কারিগর"





কোন কারিগর
শাহীন রহমান

আহা কি মনোহর সৃষ্টি ভুবন,স্রষ্টা ধরার কোন সে গুনি,
ঢেউ এর গানে মুগ্ধ হই, আর শিশির ঝরার শব্দ শুনি। 

ওই নীল সাগরের উর্মি এসে,পা ধুয়ে দেয় আদর করে,
দূর নীলিমায় আকাশ নামে,পাহাড় বেয়ে ঝরনা ঝরে। 

ওই সাগর পানে ছুটছে নদী,কার ইশারায় সুর্য ওঠে, 
চাঁদের টানে জোয়ার ভাটায়,কানন জুড়ে কুসুম ফোটে। 

 গাভীর বাটে কে দুধ ঝরাই, বৃক্ষ শাখায় ধরাই ফল,
আকাশ জুড়ে মেঘ আনে কে, মুশলধারে ঝরায় জল। 

মাঠ ছেয়ে যায় সোনার ধানে, কে দেয় তাতে শস্য দানা,
ভ্রুণ গুলো সব মায়ের গর্ভে,কেমন করে পায় ঠিকানা। 

হওয়ার আগে মায়ের বুকে,কে ঠেসে দেয় দুধের বাটি, 
কেন সোনার ফসল তুলতে ঘরে, গর্ভবতী হয় এ মাটি। 

কে এনে দেয় জীবে'র আহার, গ্রীষ্মকালে ঠান্ডা পানি,
খুব তাপদহনে শরীর জুড়ায়,শিতল দখিন মলয় আনি। 

আঁধার রাতে কে ঢেলে দেয়, পুর্ণমাসির চাঁদের আলো ? 
কে শিখালো হৃদয় ভরে,আপনজনের বাসতে ভালো। 

যার করুনায় এলাম ভবে,তার খবর কি রাখি আমি ? 
শুধু আমার তরেই সৃষ্টি যিনি,করে গেলেন দিবাযামী।  

এই জমিন জুড়ে মাদুর পাতা,কোথায় থাকে দুর্বাঘাস,
কোন কারিগর গড়াই এসব,কোথায় বল তাহার বাস।

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৪৬




উপন্যাস


টানাপোড়েন ১৪৬
হু হু করা বসন্ত

মমতা রায়চৌধুরী

অনেক রাতে মনোজ  ঘরে ঢুকলো। রেখা তখন  আধো ঘুমে। হঠাৎই বেড সুইচটা জ্বালাতে রেখার ঘুম ভেঙে যায় ।তাকিয়ে দেখে মনোজ  রেখার পাশে বসে। রেখা উঠতে যাবে ঠিক তখনই মনোজ বলল" উঠছো কেন ?মাথায় হাত বোলাতে লাগলো।
রেখা অবাক চোখে তাকিয়ে থাকে।
"অমন করে কি দেখছো?"
"না তুমি হঠাৎ করে এখন…।'
কথা সম্পূর্ণ না হতেই মনোজ  বলল আসলে কালতো মায়েরা চলে যাবে ,ওই ঘরে বসে একটু গল্প করছিলাম। একটু দেরী হয়ে গেল।'
রেখা উঠে বসলো'গাড়ি পেয়েছো?
"হ্যাঁ পার্থ ফোন করেছিল
আর অন্য একটা গাড়ি  পাঠাবে বলল।"
"ভালোই করেছ পার্থর গাড়ি হলে কোন চিন্তা থাকে না।"
"এই কটা দিন তুমি আবার শ্বাস নিতে পারবে প্রাণভরে।"
রেখা হাসতে থাকে। মনোজ রেখাকে আরো কাছে টেনে নেয়।
হঠাৎ করে মনোজের কি হলো?
 নিভে যাওয়া সাঁঝের প্রদীপ আবার জেগে উঠছে। যেমন করে না ফোটা গোলাপ গুলি আবার ফুটে ওঠে।
থমকে যাওয়া হিমেল হাওয়ায় যেন আবার বসন্তের গান বেজে উঠছে। এক অন্য বসন্ত মনে হচ্ছে।
এই বসন্তে আগামী ভোরের সূর্যোদয়ে যেন নতুন করে জাগবে রেখা মনোজের অরুণ আলো।
"কি হল তুমি এত কি ভাবছো?"
"ভাবছি তোমাকে দেখে ,হঠাৎ করে তোমার কি হলো?"
মনোজ গান গেয়ে ওঠে
"বসন্ত বহিল সখি
কোকিলা ডাকিল রে
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে…।"
রেখা বলল "বাপ রে তোমার পেটে পেটে এত!"
মনোজ সংশোধন করে বলল" না না আমার প্রিয় সখা আমার কাছেই রয়েছে ।বিদেশে কেন থাকবে?"
"সে তো বুঝলুম কিন্তু এত রাত্রিতে হঠাৎ বসন্ত জেগে উঠল কেন?"
"তুমি কি ভাবতে আমি ঝরে যাওয়া পাতা?"
রেখা চুপ করে থাকে ।
তারপর মনোজ বলে "এখন আমি তাই বসন্তের দমকা হাওয়া ।আমি তোমাকে একটা উজ্জ্বল সন্ধ্যা উপহার দেব ।এসো হাতটা ধরো  । বলেই মনোজ রেখাকে নিয়ে জানলার কাছে যায় ।
" দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। নীল আকাশের কাছে বলছি মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক তোমার ওপর। তবে আজকে আমি বৃষ্টি চাইছি না। পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় যে রং লেগেছে সেই রংতে প্রাণ জেগেছে। তাই এই ফাগুন বসন্তে তোমাকে নিয়ে মনে হয় দূর আরো দূর কোথাও হারিয়ে যাই ,ঠিক পলাশ শিমুল কৃষ্ণচূড়ার মাঝে।"
রেখা বলল "ওয়েট ,ওয়েট ,ওয়েট আমার স্বামী কবে থেকে এত রোমান্টিক হয়ে উঠলো বাপ রে বাপ।"
এই চাঁদের দিকে তাকিয়ে একটা তোমার স্বরচিত কিছু শোনাও না।

"বেরঙিন জীবনে
 তবুও বসন্ত আসে।
 সেই গন্ধ বুকে নিয়ে 
খুঁজে ফিরি বসন্তে ।
মন ছুঁয়ে প্রাণ ছুঁয়ে যায় 
মউলের নেশার মতো ।
হৃদি ছুঁয়ে যায় 
তোমার এঁকে দেওয়া স্বপ্ন।।'

"বাহ কি সুন্দর বললে গো। তবে বে রঙিন জীবন কেন বললে?"
মনোজ হাঁ  করে রেখার উত্তরের প্রত্যাশায় থাকে।
 রেখা বলে "ওসব ছাড়ো তো ,চলো ঘুমাবে।"
দিব্যি তো বেশ দুজনে কথা বলছিলাম আবার এখন ঘুমানোর কথা বলছ কেন? একটু কথা বলো না।"
"ইসস স স ।"কালকে বুঝি আমি স্কুলে যাব না।
জানো আমার ওপর বসন্ত উৎসবের দায়িত্ব রয়েছে।"
"থাক স্কুলে তো বসন্ত উৎসব করবেই। বাড়িতে না একটু অন্য বসন্ত করে নাও।"
"কি সব বকো না ,ভালো লাগে না।"
"যখন তোমার সঙ্গে কথা বলি না ।তখন তুমি ভাবো আমার কি হল ?কেন অন্যমনস্ক আছি ,তাই না? আর যখন তোমার সঙ্গে আমি কথা বলতে চাইছি, তখন তুমি সবকিছু এড়িয়ে যেতে চাইছ কেন ?এসব বললে হবে না।"
রেখা কিছুদিন যাবত এতটাই বিপর্যস্ত ছিল। হতাশার মধ্যে দিয়ে কাটিয়েছিল। যার জন্য সেই দিনগুলোর কথা ভাবলে আগেই যেন গা শিউরে ওঠে। রেখা ভাবতে চায় না সেই সব কথা ।তখন তো শুধু মনে হতো রেখার, কবে শরতের উষ্ণতা মিশিয়ে আসবে বসন্ত ।শুধু এক তাল অবজ্ঞা আর অবহেলাই তার জীবনে ছিল ।হঠাৎ করে যখন বসন্তের গন্ধ এসেছে ,ফাগুন এসে নতুন করে হাতছানি দিচ্ছে। কেন আজ রেখার মনটা এরকম হচ্ছে? মনোজকে কেন এসব কথা বলতে বারণ করছে? না, না ।সত্যিই তাই ,হাজবেন্ড ওয়াইফের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত কিন্তু এত রাত্রে কালকে তো আবার  স্কুল আছে। একটু আগে লেখা কমপ্লিট করল। ঠিক আছে আজকে ও যা চাইছে তাই হবে ।সব সময় নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিলে হয় না। এরকমই এক ফাগুন দিন সেই দিনে ভালোবাসা মেখে দিয়েছিল আমার অধরে ।আজ নয় হয় সেই ভালোবাসা হয়ে থাকবো মনোজের ছায়াতে।
কতক্ষণ যে দুজন দুজনার দিকে তাকিয়ে ছিল জানালার কাছে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে , তা জানে না।হঠাৎ পাশের রুমের দরজা খোলার আওয়াজে দুজনে চমকে ওঠে। তাকিয়ে দেখে রাত দেড়টা।"চলো, চলো,শোবে কালকে না হলে উঠতে পারবে না।"
তারপর দুজনা শুয়ে পড়ে ।কখন যে ভোর হয়েছে বুঝতেই পারেনি। কলিংবেলের আওয়াজে ঘুম ভেঙেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে ছটা।
এই যা মাসি এসে গেছে।
"উ হ কি ঘুমিয়ে পড়েছে। চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে। অবাক চোখে তাকিয়ে দেখে মাসি নয় পার্থ দাঁড়িয়ে। রেখা খুব লজ্জা পেয়ে যায় কারণ মাসি বলেই নাইট ড্রেসটা পড়েই দরজাটা খুলতে গেছে। বুঝতে পারে নি যে পার্থ। তাড়াতাড়ি পার্থকে বলল" ঘরে এসে বসো, বলে দ্রুত ছুটে এসে হাউজকোট টা বুলিয়ে নেয়। গায়ের উপর। আমি বসব না বৌদি। মাসিমারা রেডি তো ?, গাড়ি এক্ষুনি এসে যাবে।?"
"আচ্ছা আমি দেখছি।"
"বৌদি, তাহলে আমি আসছি উনাদের কিন্তু তাড়াতাড়ি রেডি হতে বলুন গাড়ি কিন্তু দাঁড়াবে 
না।  মাসিমাদের ছেড়ে দিয়ে আবার একটা ভাড়া আছে।"
"ওকে।"
দরজা বন্ধ করতে যাবে এমন সময় দেখে মাসি।
মাসি বলল "এত সকালে পার্থদা এসেছিল কেন গো?"
"আরে মা আর দিদিরা তো আজকে চলে যাবে, তাই রেডি হয়েছে কিনা জিজ্ঞেস করতে এসেছিল?"
"চলে যাবে? বাববা বাঁচলাম।"
"ঠিক আছে মাসি, তুমি কাজ করতে থাকো, আমি চা দিচ্ছি হ্যাঁ? আমি একটু ফ্রেশ হয়ে নি।"
রেখা মনোজ এর কাছে গিয়ে মনোজকে ধাক্কা দিয়ে উঠালো বললো' পার্থ এসেছিল মায়েরা রেডি হয়েছে কিনা দেখতে, কিন্তু মায়েদের তো কোন আওয়াজ পাচ্ছি না। তুমি ওঠো। গিয়ে দেখো।"
"ঠিক উঠে যাবে রেখা ।আমাকে ঘুমোতে দাও।"
"একি কথা ঘুমোবে মানেটা কি?"
"খুব ঘুম পাচ্ছে রেখা"।-
বলেই আবার পাশ ফিরে শুয়ে পড়ল। রেখা মহা সমস্যায় পড়ল। নিজেকে গিয়েই দেখতে হবে মনে হচ্ছে।
মনোজ বরাবরই একবার ঘুমিয়ে পড়লে ওকে তোলানো খুব মুশকিল ।ঘুম যদি ঠিকঠাক না হয় ও কিছুতেই উঠবে না।
অগত্যা কি করবে নিজে গিয়েই শাশুড়ি মায়েদের ঘরে নক করল।
 ঘর থেকেই বাজ খেকো গলায় আওয়াজ দিলো "কে?"
"আপনারা রেডি হয়েছেন কিনা তাই …।
কারণ গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে না ।পার্থ এসে বলে গেল।
রেখা উত্তরের প্রত্যাশা না করে সোজা বাথরুমের দিকে চলে গেল। অন্যদিকে রেখার শাশুড়ি তখন নিজের মেয়েকে ধাক্কা দিয়ে বলল" আরে ওঠ রে মনু, দেরি হয়ে যাবে কিন্তু। গাড়ি এসে দাঁড়াবে না বলছে।"
"হ্যাঁ, উঠছি চলো চলো।
চা দিয়েছে?"
"মহারানী বোধহয় ঘুম থেকে সবে উঠলো, দেবে, আমরা তো রেডি হই।"
রেখা ফ্রেশ হয়ে গোপালকে ভোগ চাপিয়ে চা করে শাশুড়ি মা, ননদের ঘরে দিয়ে আসলো। মাসিকেও চা বিস্কিট দিল।
রেখা জিজ্ঞেস করল "আপনারা জল খাবার খেয়ে যাবেন তো?"
"হ্যাঁ সে তো খেতে চাই। হলে তবে তো খাব?"
কাজের মাসি কথাটা শুনতে পেয়ে বলল বাপরে একটু কি ভালো করে বলা যায় না। সময় বাঁকা বাঁকা কথা।
রেখা তাড়াতাড়ি গিয়ে পরোটা করার জন্য অ
ফ্রিজ থেকে মাখা ময়দা বের করল আর চা করতে করতে তো অলরেডি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছিল অন্য উনুনে।
 ঝপাঝপ লেচি কেটে বেলে নিয়ে পরোটা ভাজতে লাগলো। অন্যদিকে মিলিদের খাবারটা বসিয়ে দিল।
মাসি ঘর মুছে কাপড় কাচতে যাবে ঠিক তখন রেখার ননদ বলল "এখন মাসি তুমি বাথরুমে ঢুকবে না। আমরা ফ্রেশ হব।"
মাসি বললো "আমি কাজ করবো না বলুন ,আমার তো অন্য বাড়িতে কাজে যেতে হবে?
রেখা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল' আচ্ছা মাসি ,ততক্ষণ তুমি এই বাসনগুলো মাজতে থাকো না,?আর ইশারায় বলল কোন কথা ব"লো না।"
মাসি বলল "ঠিক আছে।"
রান্নাঘরে ঢুকে বেসিনে যা বাসনপত্র জমান ছিল সব বাসন নিয়ে মাজতে শুরু করলো বাইরের দিকটা।
আরে মিলিদের খাবার হয়ে গেলে এবার ডাল বসিয়ে দিল প্রেসার কুকারে সিটি মারার জন্য।
রেখার ননদ শাশুড়িরা রেডি হতে হতেই গাড়ি এসে হর্ন বাজাতে শুরু করল।।
রেখা বলল "আপনাদের খাবারটা দিয়ে দেবো?"
অন্যদিকে গাড়িতে হর্ন বাজিয়ে যাচ্ছে শেষে রেখায় এসে বললো "একটু দাঁড়ান না খাবারটা খেলেই হয়ে যায়।"
"আমরা বলেছিলাম যে আটটার মধ্যে বেরোবো দেখুন সাড়ে আটটা বেজে গেল আমার তো অন্যদিকে ভাড়া আছে না?"
"ঠিক আছে এমনিতে একটু এদিক ওদিক হতেই পারে বাঙালির টাইম বলে কথা হেসে বলল।"
রেখা, বেগুন ভাজা করে নিতে নিতে ডাল সাথলে নিল। অন্যদিকে মোরলা মাছের টক বানিয়ে ফেলল আর সময় নেই এবার রেখাকে  রেডি হতে হবে। ক'দিন ধরে স্কুলে যাওয়া হয়নি। আজকে স্কুলে যেতেই হবে বসন্ত উৎসবের অনুষ্ঠানের প্রস্তুতি আছে।।
শাশুড়ি মা ,ননদের পরোটা গুলো সাজিয়ে খাবার টেবিলে দিয়ে আসতে, শাশুড়ি মা বলল" না ,না ,না খাব না ।আমাদের প্যাক করে দাও।"
 আবার রেখা সেই খাবারগুলোকে প্যাক করলো তারপর সেগুলোকে গুছিয়ে শাশুড়ি মায়ের হাতে দিল। মাঝে গিয়ে রেখা মনোজকে আবার ডাকলো "কি গো ওঠো। অনেক বেলা হয়েছে। আমি কিন্তু স্কুলে যাব আমাকে ছেড়ে দেবে আজকে। না হলে আমি ট্রেন পাব না।"
"হ্যাঁ ,ঠিক আছে। আমি তোমাকে ট্রেন ধরিয়ে দেবো।"
তারপর মনোজের মা বলল "ঠিক আছে, আসছি রে সাবধানে থাকিস। ঠিকমতো খাওয়া-দাওয়া করিস।"
 মনোজের  দিদি বলল' ভাই আসছি।"
মনোজ মাথা নাড়লো। তারপর বলল কবে আসছ আবার?"
"দোলটা মিটুক, দেখি কবে আসি।"
শাশুড়ি মা বা মনোজের দিদি কেউ রেখাকে কিছু বললই না।।
আপন মনে নিজে তৈরি হতে থাকলো। 
মাসি শুধু বলল "হ্যাঁ গো বৌমা, এতদিন ধরে যে তোমার শাশুড়ি মা ,ননদের কাজ করলাম আমাকে কিছু বকসিসও দিল না।
মাসির জিজ্ঞাসু কন্ঠে ছিল একটা আর্তি, একটা প্রাপ্তির আশা ।সেটা না হওয়াতে মন কিছুটা ক্ষুন্ন হয়েছে। তাই রেখা  নিজেকে দেখিয়ে  বলল যে "সে তো আছে। দিয়ে দেবে।"
"সবসময় তুমিই বা কেন করবে বলো তো?"
"ঠিক আছে মাসি, একই তো হলো।"
 আমি পরে কালকে তোমাকে দিয়ে দেবো কেমন?
"তোমাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই ।ঠিক আছে, আসছি ,বৌমা হ্যাঁ।"
"হ্যাঁ মাসিএসো।"
মনোজ দরজাটা লাগিয়ে এসে বলল" তোমাকে ছেড়ে দিয়ে আসবো আগে?"
"হ্যাঁ, হ্যাঁ চলো চলো ।দেরি হয়ে যাবে।"
অনেকদিন পর মনোজ রেখাকে বাইকে করে নিয়ে গেল ।রেখা মনোজের বাইকে উঠে মনোজকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল।
 মনোজ বললো "ঠিক করে ধরো যেন পড়ে যেও না।"
স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন ঢুকে গেল ট্রেনে উঠলো।
উঠে জায়গা পায়নি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জায়গা পেল।। তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কম বয়সী ছেলে মেয়ে বসন্তের গান ধরেছে"ওই নীল দিগন্তে ফুলের আগুন লাগল নীল দিগন্তে…।"
গানের সঙ্গে একাত্ম হয়ে গেল রেখা।
স্কুলে পৌঁছাতেই বড়দি খুব খুশি হয়ে বললেন "রেখা দেখো ,তুমি চেয়েছিলে এবার তো বসন্ত উৎসব করতে হবে? একদিনের মধ্যে তুমি প্রোগ্রাম সেট করতে পারবে?"
রেখা বললো "হ্যাঁ ,দিদি পারবো। আমি তো ফোনে কন্টাক্ট করে নিয়েছি সবার সাথে।
 বড়দি বললেন "আমি জানি তবু একবার কনফার্ম হয়ে নিলাম।"
"দিদি আমাকে শুধু কম মেয়েদের রিহার্সাল
 এর সময়টা একটু তাড়াতাড়ি করে দিতে হবে.
বড় দি বলেন "ঠিক আছে ,তুমি কখন থেকে করতে চাইছে বল?"
"আমাকে সেকেন্ড পিরিয়ড থেকে দিন।"
Ok
এখানে নিজের টেবিলে ব্যাগ পত্র রেখে মেয়েদের সাথে কন্টাক্ট করতে ক্লাস রুমে গেল।
প্রত্যেক অংশগ্রহণকারী মেয়েদের বললো ৭ নম্বর রুমে এসে বসতে।
রেখা নন্দিনীকে  বলল" নন্দিনী, সব ঠিক করেছে তো?"
"সব ঠিকই আছে আপনি শুধু জাস্ট দেখে নিন একবার।"
Ok
নন্দিনী মেয়েদের বলো মেয়েদের চলে এসে  পারফর্ম করতে। প্রথমে ক্লাস অনুযায়ী কর।"
মেয়েদের গান আর নাচ এর সং একাত্ম্য হয়ে যেতে যেতে হঠাৎ করেই মনে পড়ে গেল রেখার অন্য এক বসন্তের কথা। এই বসন্তে
জুড়ে ছিল শুধুই কোকিলের কুহুতান আর হৃদয় ভরা উচ্ছ্বাস, যেন একটা দমকা বাতাস এসে সব কিছুকে ভাসিয়ে নিয়ে গেছিল । রেখার মনের  সমুদ্রের দিকে তাকিয়ে থেকে যেন মনে হয়েছিল ঢেউগুলি বসন্তের বাতাসের মতো আছড়ে পড়ছে তার বুকের উপর।শৈশব, কৈশরকালের বসন্ত তার  হৃদয়ের প্রতিটি কোণে যেন সেই স্পন্দন এখনো অনুরনিত হয়।নীলদার বসন্তের হাতছানি আজও ….।কেন নীলদাকে ভুলতে পারে না রেখা ?অথচ নীলদার কি একবারও মনে পড়ে রে
 কথা ?আজ রেখা সংসারী হয়েছে ।তবুও নীল বসন্ত কেন তার মাঝে বারবার উঁকি দিয়ে যায়। যে বসন্তে হাতে হাত রেখেছিল ।কবিতা আওরে 
ছিল ।মনে পড়ছে বারবার কবি দেবব্রত সরকারের এর লেখা-

"শুভ দোল মন খুলে বলা
হাতে হাত মন খুলে চলা।
বসন্ত উৎসব এলে
কিছু কথা রং মেখে বলা।
কি বুঝি এসে গেল দোল
কিছু হবে না এখন
পূর্ণ করো ভেবে থাকা গোল
জেগে ওঠে বসন্ত এখন।'

সত্যিই তাই মেয়েরা যখন নাচ করছে "খোল দ্বার খোল, লাগলো যে দোল… "
সেই শৈশবের অনুভূতি গুলো তার মন প্রাণ জুড়ে রয়েছে। কি রংটাই না লাগিয়েছিল সেবার নীলদা রেখাকে শৈশবের স্মৃতিতে আজও ফিকে হয়ে যায়নি  আজও জ্বলজ্বল করছে  স্মৃতিপটে। রং লাগিয়ে ভূত করে দিয়েছিল আর বলেছিল 
"তুই আমার ভুত রে  রং মেখে তোকে কি সুন্দর লাগছে ।এভাবেই সারা জীবন রঙিন থাকিস।"
আজ মেয়েদের বসন্ত উৎসবের মাঝে প্রস্তুতিতে হঠাৎ করেই যেন নীলদার জন্য মন কেমন করা একটা বসন্ত হু হু করে ডাক দিয়ে যায়।
রেখা আপন মনে বলে ওঠে কবি দেবব্রত সরকারের কবিতা--

"বেশ তবে কাছে এলে বোঝাবো
মনে রেখো এই কথা শেখাবো।
দিনরাত এক করে বলবে
ভালোবাসা নেশা ঘোরে টলবে।
লেখা শুধু লেখা হোক মনেতে
চুপি প্রেম শুয়ে হৃদি বনতে
কি যে বলি একা মন হাতরে
ছেলে-মেয়ে মানু -ষের জাত রে।"

রেখা দীর্ঘশ্বাস ফেলে বলে আজ তুমি চুপিসারেই রয়ে গেলে মনেতে।












কবি শিবনাথ মণ্ডল  এর কবিতা "সবার সেরা"




সবার সেরা 
শিবনাথ মণ্ডল  


আয়রে সবাই ছেলে মেয়ে 
  পড়তে সবাই চল
লেখা পড়ায় কেউ কোনো দিন 
করিসনা ভাই ছল । 

বড়ো স্কুলে যাবো সবাই
পড়বো কত ব ই 
আর কখনো কাউকে মোরা
দেবনা টিপসই ।


শিক্ষা নেবো ইস্কুলে 
শিখবো লেখা পড়া 
ভালো ভালো পডবো ব ই
গল্প কবিতা ছড়া ।


ছেলে মেয়ে সবাই মিলে 
শিখলে লেখা পড়া 
বিশ্বের মাঝে এই দেশটা 
হবে সবার সেরা ।


তখন চারিদিকে ছড়িয়ে পড়ে
এই দেশের কথা 
সবাই তখন  স্বীকার করবে
শ্রেষ্ঠ ভারত মাতা ।।










  

কবি মিতা নূর এর কবিতা "কালো রেশমের আবরণে"




কালো রেশমের আবরণে
 মিতা নূর

সবকিছু শূন্য লাগে, নিঃস্ব লাগে অসতীত্ব, 
ভাবছি, শুধু ভাবছি,ভেবে ভেবে ক্লান্ত আমি, 
সত্যিই ক্লান্ত আমি, 
আবার না ভেবেও পারি না! 
না পারি ভুলতে- না পারি মনের অবস্থা কাউকে বলতে। 
আজ বাস্তবতার কাছে  বড় অসহায় লাগে, 
কেমন যেন নিজেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি। 
কোনোকিছুই আর মন টানে না,
এখন ভালো আছি হয়তো!
কারোর রক্তিম পলাশের রং ভুলে,কালো রেশমের আবরণে।
একসময়  কাউকে নিয়ে শখ ছিল, স্বপ্ন ছিল, সব পালটে দিয়েছি; 
আজ ব্যস্ত আমি ভীষণ রকম  তার চেনা কে ভুলে। 
সেদিন সে  ভালোই করেছে, তার মন থেকে  নিজ হাতে আমার ছবি মুছে দিয়ে! 
নয়তো আজ অকেজো ছবি হয়ে থেকে যেতাম ধুলোবালিতে, 
এইতো বেশ আছি, চোখের কোণে পুষে রেখে সাগর !! 

--২৯/০১/২০২২--ইং--রাতঃ-১২ঃ১২,

কবি অলোক দাস এর কবিতা "প্রাচীন একটা বটগাছ "





প্রাচীন একটা বটগাছ 
অলোক দাস 

একটা বহু প্রাচীন বটগাছ, 
দিয়েছে মানুষকে অক্সিজেন, 
পখিকূলকে দিয়েছে আশ্রয় ।
গ্রীষ্মের গরমে দিয়েছে একটু আরাম ।
পথিককে দিয়েছে বিশ্রাম ।
আজ বটগাছের সব পাতা গেছে ঝরে । 
সে আজ শক্তিহীন । 
ভালোবাসাহিন পাথর ।
কেউই আসে না ওর কাছে ।
ওর পাশে বকুল, শিউলি ও পলাশ ।
নিচে সবুজ গাছের অরণ্য ।
মানুষের ভালোবাসা সীমাবদ্ধ ।

কবি মোঃসেলিম মিয়া এর কবিতা "আজরাইলের হাঁক"





আজরাইলের হাঁক
মোঃসেলিম মিয়া 
(রমজানুল মোবারক) 

মেধা শ্রম অর্থ জস অট্টালিকা বাড়ি 
কালের স্বাক্ষী রইবে দন্ডায়মান 
আবসুসের আহাজারি! 
নিথর দেহ শব্দহীণ প্রাণ 
বেড়িয়ে গেছে চলে---
নাম ধরে আর ডাকছেনা কেউ 
লাস বলছে তারে!
কত যতনে রাখা নাম খানি
টাইটেল গেছে ছুটে --
নামের পোদ্দারি ক্ষমতার বাহাদুরি 
বেঁচে থাকাটাই যে মিছে!
ক্ষনিকের বাস কত পণ্ডশ্রম 
হায়রে ব্যাকুলতা!
মৃত্যু অমোঘ ভুলে গেছি সবে
স্বজ্ঞানে নির্বোধিতা।
ক্ষণকালের দুনিয়া দারি
কিসের ছোটাছুটি? 
দিনের শেষে  হিসেবের গড়মিল 
অন্কটাই নাহি খাঁটি !
দাফন কাফনে ব্যস্ত সবাই 
লাস রবেনা ঘরে,
সাড়ে তিনহাত ভিটে জায়গা 
কাঁদা মাটি সব ঘিরে। 
অহংকার সব চূর্ণ হবে
 দেহ খাবে মাটি!
কিসের এতো বাহাদুরি
মৃত্যুর সওদা কি কারো জুটে?
কবর হবে বসত ভিটা 
শাপ বিচ্ছুর বাস,
সময় থাকতে হই সচেতন 
আজরাইলের পেতেই হাঁক !

০২ এপ্রিল ২০২২

রুকসানা রহমানের একগুচ্ছ অনুকাব্য 





রুকসানা রহমানের একগুচ্ছ অনুকাব্য 

তেমার জন্য


আমি প্রতিদিনই মরে ও কেন যে বাঁচি
শুধু তোমারই জন্য।



পোড়ারঙ


আমি নৈশব্দের ভিতর রেখে গেলাম
ভালোবাসার পোড়ারঙ। 



রক্তাক্ত হাহাকার


কে ডাকে তার প্রিয়াকে হাজার বছর ধরে
সেই উৎসব খাঁচায়
ফেলে আসছে যুগের পর যুগ জ্বালাময় প্রাস্তরে
সেই আঁচলে বোনা আজও ছিঁড়ে নেওয়া
অজস্র পালক
এই যাতনা কি কোনদিন খুঁজে পেয়েছে ? 
কোমল শরীরে লেগে থাকা উষ্ণ- রক্তাক্ত হাহাকার।




অন্ধকারে


আমরা আমার আমার করে কখন যে
বিবেক কে হত্যা করেছি
হত্যা করেছি প্রেম,শিক্ষা সংস্কৃতি ক্ষমতার লোভে
যা ছিলো একদিন আমাাদের আলো
অন্ধকারে আজ কেবলই হাহাকার মানবতা।




খুঁজি


আমি পথ চলতে চলতে মানুষের ভীড়ে 
মানুষ খুঁজি...! 

রুকসানা রহমান
শোষক

এই পৃথিবীতে অমায়িক, মিষ্ট কথার মুখোশধারীদের ভালোবাসার মানুষের অভাব হয়না। 

একমাত্র তার জীবন সঙ্গী বা প্রেয়সী জানে
ঐ মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শাসক
ও শোষক কে...!

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৪৫




উপন্যাস 

টানাপড়েন ১৪৫
বাতাসে বহিছে বসন্ত
মমতা রায়চৌধুরী

১৯.৩.২২ সন্ধ্যে ৭. ৫৬

বিয়ে বাড়িতে বেশ দুদিন আনন্দ করে বাড়িতে ফিরে এসে রেখার কাজ আরো বেড়ে গেছে। এত জামা কাপড় সমস্ত কাঁচা ধোয়া ,কিছু লন্ড্রিতে পাঠানো। অন্যদিকে স্কুল আবার একদিকে লেখা পাঠানো আর সঙ্গে রয়েছে ক্লান্তি। সবমিলিয়ে রেখার অবস্থা খুব টাইট হয়ে গেছে। এতগুলো দিক  সামলাতে হচ্ছে। এর মধ্যে সামনে আছে বসন্ত উৎসব। রেখাই বড়দিকে প্রস্তাব দিয়েছে। বিদ্যালয়ে প্রাক বসন্ত উৎসব করার জন্য । ফলে আর দুদিন মাত্র বাকি আছে ,এর মধ্যেই প্রস্তুতি সারতে হবে, তাই আগে খাতাটা খুলে বসলো কোন কোন মেয়ে গানে আছে, কোন কোন মেয়ে নাচে আছে সেই সমস্ত মেয়েদের ফোন নম্বর বের করে ফোন করতে শুরু করলো। মেয়েরা তো বসন্ত উৎসবের নাম শুনে আনন্দ উল্লাসে ফেটে প পড়ল ।প্রথমে ফোন করলো নন্দিনীকে 'হ্যালো ,হ্যালো"।
ওদিক থেকেও বলল" হ্যালো:।
এটা কি নন্দিনীর ফোন নাম্বার?
হ্যাঁ ,কে বলছেন?
"আমি স্কুল থেকে ওর মিস বলছি।"
"ম্যাম বলুন ।আমি নন্দিনীর মা বলছি।।"
"বলছি নন্দিনী আছে ?ওকে একটু দেয়া যাবে?"
"দেয়া যাবে ।আপনি ধরুন আমি ওকে ডেকে দিচ্ছি।'
"নন্দিনী, নন্দিনী, তোমার ম্যাম ফোন করেছেন তাড়াতাড়ি এসো।"
"যাচ্ছি  ফোনটা রিসিভ করে বলল" হ্যাঁ ম্যাম বলুন।"
"বলছি সবই তো তোমাদের মোটামুটি রেডি থাকে অনুষ্ঠানের জন্য।তবে এবার ভাবছি একটা অন্যরকম আমরা উৎসব করবো বিদ্যালয়ে। এবার বসন্ত উৎসব করব ।"
"কি মজা ,কি মজা।"
হ্যাঁ রে, তাইতো বলি '
"বসন্তের বাতাস ডাক দিয়ে যায় 
ফাগুন এসেছে হায় ।
আর ঘরে বসে নয়, 
এসো দোলের  রঙে রাঙিয়ে যাই।"
"ম্যাম কি সুন্দর বললেন কবিতার লাইন এটা কার কবিতা।"
রেখা একগাল হেসে বলল
"আরে পাগলি এটা আমি এক্ষুনি কবিতাটা ছড়ার আকারে  আমিই বললাম।"
"ম্যাম আপনি?
কি সুন্দর বললেন কি ভালো লাগছে।"
ঠিক আছে শোন
"তোমাদেরই তো সব রেডি করতে হবে ।তা তোমাদের যে সমস্ত গানের মেয়ে আছে তুমি একটু কন্টাক্ট করো ,নাচের মেয়েদের সঙ্গেও, ঠিক আছে।"
"আমাদের অনেক দিনের সুপ্ত ইচ্ছা ছিল আমাদের বিদ্যালয়ে বসন্ত উৎসব হোক  আপনি আমাদের সেই ইচ্ছে গুলো পূরণ করছেন। থ্যাঙ্ক ইউ ম্যাম।"
"ঠিক আছে, আগে ভালোভাবে অনুষ্ঠানটা 
নামাও।"
" হ্যাঁ ,ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না। আমি এক্ষুনি আমার কাছে যে সমস্ত আমাদের ক্লাসের মেয়েদের নাম আছে বা অন্য ক্লাসে যাদের যাদের সঙ্গে আমরা একসঙ্গে প্রোগ্রাম 
করি মোটামুটি স্কুলে ।তাদের সঙ্গে কন্টাক্ট করে নিচ্ছি ।"
"কালকে তাহলে স্কুলে গিয়ে কিন্তু এর রিহার্সাল হবে কেমন ?সব বসন্তের উপর গানগুলো করবে। ভালো থেকো সবাই।"
আমাদের অনেকদিনের সুপ্ত ইচ্ছা আপনি পূরণ করছেন ম্যাম আপনাকে এজন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে তোমাদের মনের ইচ্ছে গুলো পূরণ যাতে হয় সেই দিকে নজর দেওয়াইতো আমাদের লক্ষ্য ।তাই না?"
হ্যাঁ ম্যাম। আমরা প্রত্যেকে আপনাকে খুব ভালোবাসি ম্যাম।"
"তোমরাও আমার কাছে ভালোবাসার স্নেহের পাত্রী।"
"হ্যাঁ রে, আর কোন সময় নষ্ট নয়। বেশি সময়ও তো নেই আমাদের কাছে ।তাই না ?তুমি যোগাযোগ করো মেয়েদের সঙ্গে। আর আমিও কিছু করি ।তুমি আমাকে জানিও কেমন?"
" ঠিক আছে ম্যাম।"
"ফোনটা কেটে দিতেই ফোন আসলো।রেখা শুকনো জামা কাপড় গুলো ভাঁজ করছিল ।এই সময় আবার কে ফোন করল? 
"হ্যালো।"
"ম্যাডাম।"
" ও আপনি? "
'আমার লেখা রেডি আছে। আমি পাঠিয়ে দেব। "
কথা শুনে হো হো হেসে  সম্পাদক বললেন
" আমি জানি আপনার লেখা রেডি থাকবে। আমি একটা অন্য ব্যাপারে ফোন করেছি।"
"রেখা একটু আশ্চর্য ও কৌতুহলী হয়ে বলল' অন্য ব্যাপার !কি বলুন তো? '
সম্পাদক হেসে বললেন' সেরকম ভয়ানক কিছু নয়।সামনে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের ওপর কিছু লিখুন"
রেখা একটু জোরে শ্বাস টেনে  নিয়ে বলল'। ও আচ্ছা আচ্ছা।'
"সবাই ভালো আছেন তো আপনারা ?"
"হ্যাঁ ভালো আছি।"
" আপনি?"
"আপনারা ভালো ভালো লেখা পাঠাচ্ছেন ।ভালো না থেকে পারি। ভালো লেখা না পেলেই তো মনটা খারাপ হয়ে যায়।"
রেখা এক গাল হেসে দিল।
"এরকম হাসি খুশি থাকুন, "
"রাখছি তাহলে ম্যাডাম'।
Ok
রেখা দৌড়ে ছাদে চলে আসলো। আরো কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে তোলার
 জন্য ।ছাদে একটা মিষ্টি হাওয়া বইতে শুরু করেছে । বসন্ত আসলে এরকমই মন প্রাণ জুড়ে যেন বসন্তের বাতাস বইতে থাকে। লেখার ছাদে গুনগুন করে গাইতে লাগলো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে।বসন্ত এসে গেছে।সবার বাড়ির ছাদের জামাকাপড় কেউ না কেউ তুলছে। রেখা ছাদ থেকে দেখছে পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে ।সেই জলের ধারাটার দিকে তাকিয়ে রেখা  এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর ভাবল জীবনের চলার নামই গতি। ঠিক যেমন নদী বয়ে চলে। সহস্র শৈবাল দাম আর পঙ্কিলতা যেদিন তাকে গ্রাস করে তখন তার গতি হারিয়ে ফেলে ।তখনই যেন সে সমস্ত কিছুতে রুদ্ধ হয়ে যায়। মানুষের জীবনটাও ঠিক একই রকম জীবনের গতি যদি রুদ্ধ হয়ে যায়, তখনই জবুথবু হয়ে যায়। রেখা ভেতরে দিক থেকে খুবই উইক ফিল করে। বেশ কয়েকদিন ধরেই শুধুমাত্র মনের জোরে এগিয়ে চলেছে। ও জানে এর গতি থামিয়ে দিলে সে একেবারে পড়ে যাবে ।ছোটন্ত ঘোড়া যেদিন বসে যায় সেদিন যেমন তার চলার কোন আর গতি ফিরে পায় না ।তাই সে মনের জোরে চলছে ডাক্তার দেখাতে যাবে যাবে করছে কিন্তু পেরেই উঠছে না ।কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে। নদীর দিক থেকে মুখ ফিরিয়ে জামা কাপড় গুলো তুলে নিচে নেমে আসলো ততক্ষণে অনেকটা সময় কেটে গেছে নিজেকে নিয়ে বেশ খানিকটা সময় আজকে রেখা দিয়েছে ভাবার কিন্তু না ,গোধূলির ম্লান আলো ক্রমশ সরে যাচ্ছে অন্ধকার হয়ে আসতে চারিদিকে। সন্ধ্যে দিতে হবে।
ছাদ থেকে নেমে আসলো। নেমে আসতেই মনোজ বলল "এতক্ষণ কি করছিলে ছাদে?"
রেখা খুব মিষ্টি করে হেসে বলল নিজেকে আবিষ্কার করছিলাম বসন্ত বাতাসে গো।'
মনোজ বলে "মাঝে মাঝে যে তুমি কি বলো না? চা দেবে এখন?"
"কি ব্যাপার মহাশয়, আজকে এত তাড়াতাড়ি চা চাইছো?"
"চায়ের নেশা চেপেছে।।
সুরোদের ওখানে গিয়ে না হাবিটটা কেমন বদলে গেল দেখো ।"
"সত্যি ঠিকই বলেছ? কি করে যে দিনগুলো কেটে গেল।"
"বেশ ভালো সময় কাটালে বলো?"
"তা অবশ্য ঠিক বলেছ। এত ব্যস্ততা, কর্ম ক্লান্তি সব মিলিয়ে মিশিয়ে এইটুকু যেন রিফ্রেশমেন্ট এর দরকার ছিল।"
"একদমই তাই।"
"এই জন্যই তোমাকে মাঝে মাঝে বলি হাজবেন্ড ওয়াইফ এর মাঝে মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। এদিক-ওদিক বেরিয়ে পড়া..।"
রেখা কথা বলতে বলতেই খেয়াল করল দরজার কাছে রেখার ননদ আর শাশুড়ি মা দাঁড়িয়ে।
চুপ করে যাওয়াতে মনোজ রেখার মুখের দিকে তাকালো, রেখা ইশারায় দরজার দিকে দেখালো।
"তোমরা ওখানে কি করছ মা ,দিদি? ঘরে এসো,?"
বলতে বলতেই মনোজের মা আর দিদি ঘরে আসলো।
মনোজ বেশ ভালো মত বুঝতে পারছে কিছু একটা বলবে।
"কিছু বলবে মা?"
"হ্যাঁ, মানে, কি রে বল মনামি?"
"এত আমতা আমতা করছ কেন? বল কি বলতে এসেছ?"
"বলছি ভাই, আমি তো বেশ কয়েকদিন হল এসেছি ।এবার আমি যাব তা মা কয়েকদিন আমার কাছে থাকুক না ?কি বলছিস?"
"আমি কি বলবো ।বরাবর তো তোমরাই বলে এসেছ ।তোমরাই বল কি করবে?"
"বললেই কি  থাকবে ?না যাবে না ,কোনটা?
তাও তো এখন বলতে এসেছ। যাবে কি, যাবে 
না ?মাঝে তো তাও বলতে না।"
"ঠিক আছে মা ,তুমি কি চাইছো?"
"না বলছি কি শোন, ও একা যাবে? আমিও যাই ওর সঙ্গে ।কদিন  আবার থেকে আসি।₹
"এক জায়গায় থেকে ভালো না লাগলে ,ঘুরে 
এসো ।অসুবিধা কোথায়?"
" কবে যেতে চা ই ছো?"
"আগামীকাল?"
"ঠিক আছে তাই হোক।"
"কিন্তু বলছিলাম কি ভাই.. মনামী মাকে ধাক্কা দিয়ে বলল 'তুমি বলো না?'
মনোজ মনে মনে ভাবতে লাগলো কিছু একটা প্ল্যান করেছে এরা।"
"মানে গাড়ী বলে দিস .. "
কথা শেষ না হতেই মনোজ  বলল'তাহলে খুব ভালো হয় তাইতো?'
তখন মনামী আর মনোজের মা দুজনেই উচ্ছ্বসিত হয়ে বলল' হ্যাঁ।'।
ওকে তাহলে" পার্থকে বলে দিচ্ছি।"
ফোন করতে হবে ।ওদের গাড়িটা কি আবার বুক আছে কিনা ,কে জানে?"
রেখা চা করতে চলে গেল। রান্নাঘরে চা করতে করতে রেখা মনে মনে ভাবতে লাগলো কদিনের জন্য একটু হাফ ছেড়ে বাঁচবে।
চা এনে সবাইকে সার্ভ করল। মনোজকে কাপটা ধরিয়ে দিল। তখনও মনোজ  ফোন বুক থেকে ফোন নম্বর ঘেঁটে বের করছে ।কারণ যে নম্বরটা সেভ করা আছে ,সে নম্বরটা সুইচড অফ আছে ।অন্য আরেকটা নম্বর দেয়া আছে। সেটা দেখবে এখন। মনোজ ফোন করল ।ফোনে রিং হতে লাগলো।
'হ্যালো'
"পার্থ,আমি মনোজ দা বলছি।"
"হ্যাঁ দাদা বলো।
কদিন তোমরা বাড়ি ছিলে না, না?"
"বিয়ে বাড়িতে গেছিলাম।"
"সব ঠিকঠাক আছো তো?
বৌদির শরীর ভালো আছে?"
"হ্যাঁ,সবাই ভালো আছে।"
শাশুড়ি আর  ননদ মুখ ভেংচি কেটে বলল" দেখো এই মেয়ে মানুষটার কথা কেমন নির্লজ্জের মত জিজ্ঞেস করছে।"
ঠাকুর ঘরে যেতে যেতে রেখা কথাটা শুনতে পেল।
"হ্যাঁ যে জন্য ফোন করেছি। কালকে গাড়ি দিতে পারবে?"
"আগামীকাল?"
"হ্যাঁ আসলে মা আর দিদি যাবে ।"
"কোথায়? হালিশহর?"
"হ্যাঁ।"
"আসলে দাদা বিয়ে বাড়ি আছে তো। একটু আমাকে দেখে বলতে হবে। আচ্ছা আমি ড্রাইভারকে ফোন করি? দশ মিনিট সময় দাও দাদা, জানিয়ে দিচ্ছি।"
Ok
ফোনটা রেখে দিল ।মনোজের মা মনোজের মুখের দিকে তাকিয়ে রইল। মনোজের  দিদি বলল "তাহলে কি গাড়ি পাওয়া যাবে না ভাই?"
"পাওয়া যাবে না কেন সবারই তো এখন সিজন চলছে ।এবার তোমরা হুট করে বললে কালকে যাবে। দেখি কি বলে?"
মনোজের মা বলল "পার্থর গাড়ি নিতে হবে এমন কি কথা আছে ?অন্য কোন গাড়ি নেই?"
মনোজ বলল "দেখো মা, পার্থ আমাদের বিশ্বস্ত পাশের বাড়ি। ওর গাড়িতেই আমরা সব জায়গায় যাতায়াত করি। নিশ্চিন্ত এবার অন্য অচেনা অজানা একটা গাড়িতে যাবে সেটা ভালো হবে কি?"
মনামী বললো "ভাই তো ঠিক কথাই বলছে মা।"
মনোজের মা চুপ করে গেল।
মনোজ বলল" হ্যাঁ রে , জাইবু তো একবারও ফোন করলো না। এতদিন থাকলি?"
মনামির মুখটা কেমন ফ্ পানসে হয়ে গেল ।
মনোজ সেটা খেয়াল করল  মনোজ মনে মনে ভাবতে লাগলো। তাহলে কি দিদি জামাইবাবুর সঙ্গে কোন সমস্যা হচ্ছে ওদের?'
"মুখ ফুটে কিছু বলল না। ও যদি কিছু না বলে ,ওর ও বলাটা ঠিক হবে না। ওরা নিজেরা নিজেদের সমস্যা মিটিয়ে নিতে পারবে ।ভালো।"

মনামী শুধু বলল" হয়তো ব্যস্ত আছে।
তারপর মায়ের দিকে তাকিয়ে বলল মা চলো গোজগাছ করে নিই। গাড়ি পেলে ভালো ,না হলে ট্রেনে বেরিয়ে যাব।"
মনোজ বলল "কেন কালকেই যেতে হবে আর একটা দিন ওয়েট করলে তোদের কি অসুবিধা হবে।"
"না রে ভাই কালকেই যেতে হবে।"।
মনোজ দেখল "ওর দিদি জোর দিয়ে যখন কথা বলছে, নিশ্চয়ই কোন কারণ আছে ।ঘাটাতে চাইল না।।
"দেখ যেটা ভালো বুঝিস করবি।"
মনামী আর মনোজের মা বেরিয়ে গেল রুম থেকে মনামীর বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করতে লাগলো। কি জানি এখনো কেউ অতী ন রেগে আছে মনামির উপর। কতদিন হয়ে গেল এসেছে  একবারও ফোন পর্যন্ত করলো না। পরশু একটা রেকারিং ম্যাচুরিটি আছে।'
"বাড়িতে গিয়ে কি মূর্তি দেখবে কে জানে?"যাই হোক দুগ্গা দুগ্গা দুগ্গা  করে যেতে হবে।

নাসিমা মিশু এর কবিতা "জীবন কথা"




জীবন কথা 
নাসিমা মিশু

আনা যার জীবন 
একলা একা 
আপনার সাথে আপনার কথা বলা
কিবা যায় আসে তাতে 
গভীর নিশুতি কিংবা গনগনে মধ্য দুপুর 
সাঁঝ আঁধারি অস্তের দিগন্তে মিলিয়ে যাওয়ায় 
সকল মৃত সময় নিয়ে একান্তে আপনার মাঝে 
আপনি হারা.....
সকল প্রশংসিত শুভ সময় আপনার চেয়েও আপন
হোক আমিহীন পৃথিবীব্যাপি 
সকল জাগ্রত ক্ষণ হোক প্রিয় সান্নিধ্যে ধরণীতল 
একলা একা নয়,দোহেতে দোঁহে 
হোক শিহরণ পুলকিত আবেশে 
হোক প্রকটিত আলোকিত দিবালোকে
মাতাল বাদলের স্বপ্ন ঘোর মাদকতায়
মধ্য রাতের চাঁদনী প্রহরে অরণ্য কুঞ্জ সুধা আহরিত ঝিরিঝিরি মৃদু তরঙ্গ উতঙ্গে-

তারপর ! তার-ও পর 
পরের ও পর 
সকল মৃত জাগ্রত একক একা সময় গুলো 
এক অদ্ভুত দর্শনে এক মেরুতে সম এবং সমান।

শামীমা আহমেদ এর ধারাবাহিক উপন্যাস পর্ব ৮২




ধারাবাহিক উপন্যাস 

শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত (পর্ব ৮২)
শামীমা আহমেদ 


সারারাত মায়ের খেয়াল রেখে শায়লা ভোরের দিকে মায়ের পাশে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই মোবাইলে সময় দেখে নিলো। সকাল ছয়টা।শায়লা তার মেসেজ চেক করলো।নাহ ! শিহাবের কোন মেসেজ নেই। মা অসুস্থ তাই হয়তো শিহাব তাকে কোন বিরক্ত করেনি। শায়লা বিছানা ছাড়ল। রাতে মা একেবারেই কোনরকম সমস্যা করেনি।বেশ ঘুমিয়েছেন।শায়লা বুঝতে পারলো  গতকাল সারাদিন তাকে দেখতে না পেয়েই মা অসুস্থ হয়ে গিয়েছিল। শায়লা ঝটপট বিছানা ছাড়লো। সে  ফ্রেশ হয়ে নিলো। বারান্দায় গিয়ে শিহাবকে বেশ কয়েকটা কল দিলো।নাহ ! শিহাব কল ধরলো না।হয়তো সারারাত তার জন্য জেগে এখন ঘুমিয়ে পড়েছে। শায়লা শিহাবকে মেসেজ পাঠালো। শিহাব আমার বাসার কাছে চলে আসো। সবাই ঘুমিয়ে আছে। মা ভাল আছে। আমি এখুনি তোমার সাথে বেরুবো।তুমি বাইক নিয়ে দ্রুতই আমার বাসার কাছে চলে আসো। শায়লা মেসেজ দিয়ে নিজের ঘরে চলে গেলো। গতকাল সারাদিন একই কাপড়ে ছিল।সে শাড়ি বদলে নিলো।একটা নীল শাড়ি পরে নিলো। আয়নায় নিজেকে দেখে চুল ঠিক করে নিলো। মোবাইলে মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে লাগল নাহ ! শিহাব মেসেজ সিন করেনি। কিন্তু দেরি হয়ে যাচ্ছে।যে কোন সময় মা বা রাহাত জেগে যেতে পারে। সে আর শিহাবের মেসেজের অপেক্ষা করবে না। শিহাবের বাসা তার চেনাই আছে। খুব কাছেই সেক্টর তের তে। শায়লা হাতে হ্যান্ড ব্যাগটা নিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলো। কাল রাতে কিছুই খাওয়া হয়নি। কেউ তাকে সেধে খাবার খাওয়ায় নি।মনে হলো, রাহাত তার উপর কিছুটা বিরক্ত। তবে শায়লা সেটা আমলে নেয়নি। তার নিজের জীবনের সিদ্ধান্ত তার।এখানে রাহাকে খুশি করতে সে বাধ্য নয়।  সেই যে গতকাল দুপুরে শিহাবের সাথে  দিয়াবাড়িতে বার্গার খাওয়া হয়েছিল আর কিছুই খাওয়া হয়নি।শায়লা দরজার কাছে এগিয়ে গেলো। দরজা খোলার চেষ্টা  করতেই দেখা গেলো ভিতর থেকে দরজা লক করা ! শায়লা ভীষণ অবাক হলো ! যদিও দরজায় আগে থেকেই লক সিস্টেম ছিল কিন্তু কোনদিন তা  ব্যবহারের প্রয়োজন পড়েনি। তবে আজ কেন ? আর চাবিটাই বা কার কাছে ? নিশ্চয়ই রাহাতের কাছে। শায়লা রাগে দুঃখে বেশ কয়েকবার দরজা ঝাঁকুনি দিলো। শায়লার ভীষণ কান্না পেলো।শিহাবের জন্য তার মন অস্থির হয়ে উঠলো। সে দরজার সামনে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। সে বুঝলো গতরাতে তার ফিরে আসা উচিত হয়নি। নিশ্চয়ই শিহাব তার প্রতি অভিমানে কল রিসিভ করছে না। কিন্তু শিহাবতো সবই জানে।সেতো তাকে বলেছে,আমি সকালে চলে আসবো। কিন্তু এখন শিহাব এলেও তারতো বেরুবার কোন উপায় নেই।কেমন করে ছোট ভাইকে বলবে দরজা খুলে যাও আমি শিহাবের কাছে যাবো।উফ! শায়লা কিছুই ভাবতে পারছে না। সে উঠে দাঁড়ালো। নিজের ঘরে গিয়ে  দিশাহীন হয়ে বিছানায় গা এলিয়ে দিলো। অতিরিক্ত টেনশনে কখন যেন চোখ বন্ধ হয়ে এলো।

সকাল আটটার দিকে শিহাবের ঘুম ভাঙল। চোখ মেলেই সে মোবাইলের খোঁজ করলো। আশেপাশে তাকাতেই দেখলো,রিশতিনা  তার পাশে ঘুমিয়ে আছে। শিহাব ধরফর করে বিছানায় উঠে  বসলো। রিশতিনা কেন তার পাশে ? শায়লা কোথায় ? কালতো সে শায়লাকে দেখেছিল। শায়লা তার জন্য কফি বানিয়ে আনলো।তবে কি সে ঘোরের মধ্যে ছিল ? শায়লার কথা মনে হতেই সে মোবাইল হাতে নিলো। মোবাইল  অন করতে চাইলে দেখলো, একেবারেই চার্জ নেই।মোবাইল বন্ধ হয়ে আছে। শিহাব দ্রুত মোবাইল চার্জে দিলো। শিহাবের মনে পড়লো শায়লা বলেছিল,সকালে সে চলে আসবে। শিহাব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলো। রিশতিনা তখনো ঘুমাচ্ছে।শিহাব রাতের কথা কিছুই মনে করতে পারছে না। শুধু মনে পড়ছে, অন্ধকার ঘরে সে শায়লার মুখখানি বারবার দেখছিল। শায়লা তাকে বেশ জোরে আকড়ে ধরেছিল। শিহাব দেখলো খাটের পাশে সাইড টেবিলে ট্রেতে দুইকাপ কফি আর বিস্কিট ওভাবেই আছে। 
শিহাব মোবাইলের কাছে এগিয়ে গেলো। ফোন অন হতেই শিহাব ভীষণ ভাবে চমকে গেলো। শায়লার পাঁচটা মিসড কল ! শায়লার মেসেজ ! মেসেজ পড়ে শিহাব ভীষণ অস্থির হয়ে গেলো। শায়লা তার জন্য অপেক্ষা করছে। সে এক্ষুণি বেরুবে। শায়লাকে নিয়ে আসবে। মোবাইল থেকে চোখ তুলতেই দেখলো, রিশতিনা জেগে গেছে। বিছানায় ভীত চাহনিতে  শিহাবের দিকে তাকিয়ে আছে। শিহাবের কি নিয়ে এত ব্যস্ততা বুঝার চেষ্টা করছে। এবার শিহাব বেশ রাগত কন্ঠে রিশতিনার দেকে তাকিয়ে জানালো, শায়লার মেসেজ এসেছে। আমি শায়লাকে আনতে যাচ্ছি। এখন থেকে শায়লা এখানে থাকবে।আমরা দুজন এখানেই থাকবো।আরাফকে নিয়ে আসবো।শায়লাই হবে আরাফের মা।আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। গতকাল দুপুরে শায়লাকে এখানে নিয়ে এলে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। শিহাবের সব রাগ যেন রিশতিনার উপরে গিয়ে পড়লো। শিহাব শায়লার মেসেজের রিপ্লাই দিলো। শায়লা আমি এখুনি আসছি। শিহাবের মেসেজ শায়লার কাছে মূহুর্তেই পৌছে গেলেও শায়লা ভাঙা মন আর অবসন্ন দেহ  নিয়ে নিজের বিছানায় গুটিশুটি হয়ে গভীর ঘুমে রয়েছে। শিহাব হাতে বাইকের চাবি আর হেলমেট নিয়ে রিশতিনাকে আবার স্মরণ করিয়ে দিলো, আমি শায়লাকে আনতে যাচ্ছি।তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নিবে আশা করি। বলেই শিহাব দরজা খোলা রেখেই দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেলো। 
রিশতিনা হতভম্ব হয়ে বিছানায় বসে রইল।কাল রাতের শিহাবকে এখন খুব অচেনা লাগলো। যদিও অন্ধকার ঘরে সে তাকে বারবার শায়লা শায়লা নামে ডাকছিল। বারবার করুন সুরে শায়লাকে ডাকছিল।ঘুমের মাঝেও সে শায়লাকে ডেকেছে।
তার মোবাইলে শায়লা আর আরাফের ছবি। রিশতিনা বুঝে নিলো শিহাবের পুরো মন প্রাণ জুড়ে শুধুই শায়লা।তার জন্য মনের এক বিন্দুও জায়গা রাখেনি। রিশতিনার চোখ জলে ভরে উঠলো। সে মোবাইল হাতে নিলো, রোমেল ভাইয়াকে ফোন দিলো। দুটো  রিং হতেই  রোমেল  কল রিসিভ করলো।রিশতিনা জানালো, ভাইয়া আমি আজ ইংল্যান্ডে ফিরে যেতে চাই।আমার টিকেট করাই আছে।আজ সকাল দশটায় একটা ফ্লাইট আছে।তুমি আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিবে। তোমার গাড়ি নিয়ে চলে আসো আর  যদি তুমি না আসো, আমি একাই চলে যেতে পারবো। রিশতিনার  সবকথা শুনে রোমেল একেবারেই নিশ্চুপ হয়ে রইল।তার সব চেষ্টাই ব্যর্থ হলো।বোনটাকে তার স্বামী সংসার ফিরিয়ে দিতে পারলাম না। রোমেল বুঝে নিলো, কেউ যদি একবার মন থেকে সরে যায় আর তাকে ফিরিয়ে আনা যায় না।রিশতিনার জন্য রোমেলের খুব কষ্ট হতে লাগল।
রিশতিনা নিজের ব্যাগপত্র গুছিয়ে রোমেলের জন্য অপেক্ষা করতে লাগলো। সে কোন্ মুখ নিয়ে মায়ের কাছে ফিরে যাবে। মায়ের কথাই সত্য হলো। শিহাব তাকে আপন করে গ্রহন করলো না। রিশতিনা এবার শুধু শিহাব নয়,সাথে নিজের সন্তান,দেশ মাটি সংসার সবই কিছুই চিরতরে ছেড়ে যাচ্ছে। রিশতিনা কান্নায় ভেঙে পড়লো।
শিহাব  শায়লাদের বাসার মুখোমুখি এপার্টমেন্টের সামনে এসে বাইক থামালো।মোবাইল ওপেন করে শায়লার মেসেজ খুজতে লাগলো। নো রিপ্লাই। শিহাব শায়লাকে কল দিলো। 
 কল শুনে শায়লার ঘুম ভাঙল। সে কল রিসিভ করতেই শিহাব তার কাছে ভীষণভাবে ক্ষমা চাইল। সে ঘুমিয়ে পড়েছিল। তাইতো সকালের মেসেজ দেখা হয়নি।শায়লা তাকে শান্ত করলো।কোন অসুবিধা নেই শিহাব।তুমি মেসেজ দেখে আসলেও আমি বেরুতে পারতাম না। বাসার দরজায় ভেতর থেকে লক করা আর চাবি রাহাতের কাছে। আজ রাহাত ছুটি নিয়েছে।আজ দুপুরে নোমান সাহেব আসবেন।
তাকে সবাই এয়ারপোর্টে আনতে যাবে। তিনি কয়েকদিন পর আমাকে নিয়ে কানাডায় ফিরবেন। শিহাব আমি কানাডা যেতে চাইনা।আমি তোমার কাছে যেতে চাই। তোমার কাছে সারাজীবন থাকতে চাই। তুমি দুপুরে এসে আমাকে নিয়ে যাবে।
শিহাব সব শুনে গতকাল তার বোকামির জন্য নিজেকে ধিক্কার দিতে লাগল। যে করেই হউক আজ শায়লাকে তার কাছে নিয়ে যেতেই হবে। শিহাব সারাদিনএখানেই বাইক নিয়ে বসে থাকবে।তবে ভাবনা এলো, এখনতো একটু শায়লাকে দেখতে পারি।
সে মেসেজ করলো,
শায়লা একটু বারান্দায় আসবে ?
শায়লা খুবই অবাক হলো !  তুমি এখন কোথায় শিহাব ? 
আমি তোমার বারান্দার মুখোমুখি বসে আছি। তুমি বারান্দায় এলে তোমাকে একটু দেখতাম। শিহাবকে দেখার জন্য শায়লারও মন ছুটে গেছে। সে এক দৌড়ে বারান্দায় চলে এলো, দেখা গেলো শিহাব বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর পরনে গতকালের একই পোশাক। চুল এলোমেলো। মুখচোখ বিধ্বস্ত লাগছে। তাহলে কি শিহাব ওভাবেই ঘুমিয়ে ছিল ? শিহাবের জন্য শায়লার খুব মায়া হতে লাগলো। ইচ্ছে করছে এক ছুটে তার কাছে চলে যেতে কিন্তু লক দরজা এখনো খোলা হয়নি। রাহাত ঘুম থেকে এখনো জাগেনি।
শায়লা মেসেজে শিহাবকে জানালো,তুমি নাস্তা করে এসো। এভাবে বসে থেকোনা।আমি যোগাযোগ করবো। তুমি এখন বাসায় ফিরে যাও। কিন্তু শিহাব এখন বাসায় ফিরবে না। রিশতিনাকে আল্টিমেটাম দিয়ে এসেছে।
সে না বেরুলে শিহাব বাসায় ঢুকবে না। সে বিল্লালের কাছে কল করে খোঁজ নিলো।বিদেশি ম্যাডাম বেরিয়েছে কিনা ? বিল্লাল জানালো হ্যাঁ, একজন ছার গাড়ি নিয়া আসছিলো। ম্যাডাম তার গাড়িতে উইঠা চইলা গেলো।ম্যাডাম খুব কানতে ছিল ছার।যাওয়ার আগে আমারে একশ টাকা বখশিশ দিয়া গেছে। শিহাব সব শুনে নীরব হয়ে রইল। শায়লাকে দেখতে না পেয়ে বাইকে স্টার্ট দিলো।নাস্তা সেরে কাপড় পালটে সে আবার এখানে চলে আসবে। শায়লার মেসেজের অপেক্ষায় থাকবে। শিহাবকে বিদায় জানিয়ে শায়লা মায়ের ঘরে গেলো।ঘুমন্ত মায়ের মুখটা দেখে শায়লা অঝোরে কেঁদে দিলো।


চলবে.....

Ytgg

LOVE