০৬ আগস্ট ২০২৬

ঘরের মেয়ে

দেবব্রত সরকার


ঘরের মেয়ে বাইরে যাবে এটাই আস্থা
মনের দলে জায়গা করে,উড়িয়ে শাড়ি
আজব শহর রাত কুড়ানো কি ব্যবস্থা
সবাই এসো আমার সংগে আমার বাড়ি

ক'জন আছো ছায়া কুড়াও একা একা
দৌড়ে যাবার সময় আছে দৌড়ে এসো
আমার পাশে এমন তো নেই প্রশ্ন রাখা
ঘরের মেয়ে বাইরে যাবে সঙ্গে এসো 

রাত্রি হল অনেকক্ষানি একা যাবার --- সাহস আছে
রাত কুড়িয়ে, কেউ চাই না একা যেতে ভয় পেয়ে যায়
না হয় ভালো । ঘরের মেয়ে বাইরে কি আর যেতে আছে !
থাকো সবাই ! একাই যাব সঙ্গে নেবার সময় তো নাই !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much