১৪ ডিসেম্বর ২০২০

অরু চট্টোপাধ্যায়



কবি নাসের হোসেন কে নিবেদিত 

তিনটে অনুভব।

১

একটা,সৃজন শান্ত বিবেক,

নদীতীর ধরে,শব্দহীন হারিয়ে গিয়েছে। 

আমি তার সব স্মৃতি বুকে তুলে নিই।

আর কোথা পাবো,এমন আশ্চর্য মানুষ!! 


২

এমন আশ্চর্য ফুল,

পৃথিবীর সব হাসিনিয়ে, 

শব্দের জগতে ফুটেছিলো,

চলে যাওয়া, অকাল সময়ে!

শব্দের হৃদয় 

ভোরের শিশিরের সাথে

গোপনে কেঁদেছে বোবা স্তব্ধতায়।

৩

ছবি ছিলো, হৃদয়ের রক্তের মতো,

জীবন্ত অনুভবের দলিল,

এমন মানুষ, কবিতার বাগানে

সহজ এক বিচরণে

ফুটিয়েছিলো,

স্তব্ধতার সব মুক্তগুলো,

এসো সব,নতজানু

এই শস্য তুলে নিই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much