৩০ মার্চ ২০২২

মমতা রায় চৌধুরী ধারাবাহিক উপন্যাস পর্ব ১৪৪




উপন্যাস 

টানাপোড়েন ১৪৪
পাল তুলেছে খুশির হাওয়া
মমতা রায় চৌধুরী



মনোজ চোখ বুঝে আছে কিন্তু মন বোঝেনি। আজকে অফিস যেতে ভালো লাগছে না। সকাল থেকেই মেজাজটা কেমন খাটটা হয়ে গেছে। রেখার উপর অকারনে চিৎকার ,চেঁচামেচি করলো। সারাদিন এর রেশ থেকে যাবে। রেখার হিম শীতল উত্তরটা অনেকটা ট্রেনে অন্যমনস্ক যাত্রী বসে থাকলে হঠাৎ করে হুইসেল বেজে গেলে যেরকম হয়, ঠিক সে রকম জোরে ধাক্কা দেয়ার মত।
এদিকে সুরোদের বাড়িতে সত্যিই যাওয়ার দরকার যা ক্ষেপে আছে রেখা। সত্যিই তো, ওর তো কোন দোষ ছিল না।। আমার যে মাথাটা কেন মাঝে মাঝে এরকম হয় নিজেই বুঝে উঠতে পারছি না। এক্ষুনি স্কুলে বেরিয়ে যাবে ।একবার বলব গিয়ে।
রেখা তখন স্কুলের জন্য রেডি হচ্ছে ।
মনোজ দরজায় নক করল। রেখা শাড়ির কুচি ঠিক করতে করতে আড় চোখে  তাকিয়ে দেখল মনোজ কিছু বলল না। তারপর পিনাপটা ঠিকঠাক করে নিয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুলটা আচড়ে ক্লেচার লাগিয়ে নিল, সিঁদুর পরে নিল।
 তখন ও মনোজ দাঁড়িয়ে দরজার কাছে ।মনোজ একটু হালকা কেশে নিল মনোজের অস্তিত্বটাকে বোঝানোর জন্য ।
রেখা সবকিছু দেখেও না দেখার ভান করছে।
মনোজ খেয়াল করল রেখা মোটামুটি রেডি হয়ে গেছে ।এখন ব্যাগ পত্র গুছিয়ে বেরোনোর চিন্তা ঠিক তখনই মনোজ বলল' রেখা সকালে তোমার সঙ্গে ওই রকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। তার জন্য সরি।'
রেখা কোন সাড়া দিচ্ছে না। এবার রেখা ব্যাগে র চেনটা বন্ধ করে চশমাটা পরে নিল। এবার বেরোতে যাবে দরজা আগলে দাঁড়ালো 
মনোজ । হচ্ছেটা কি ?কি হল? তুমি সাড়া দিচ্ছ না ?
তখনও রেখা কিছু বলছে না।
 মনোজ বলল' তুমি উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না ।
'তখন রেখা বলল 'আমি তো তোমাকে কিছু বলিনি। তুমি বলেছ আমি শুনে নিলাম। তুমি সরি বললে আমি শুনে নিলাম'।
তুমি কিছু বলবে না?
' কি বলবো বলব? আমার কথা তুমি শোনো ?না বোঝো বোঝার চেষ্টা করো?
 ঠিক আছে সরো বেরোতে হবে, স্কুলে যেতে না হলে দেরি হয়ে যাবে ট্রেন পাব না।'
'আজকে তোমার স্কুলে যাওয়া হবে না বলে হাত দুটো ধরল রেখার।'
'কি করছো তুমি? আমি রেডি হয়ে গেছি স্কুলে যাব না তাই কখনো হয় নাকি?'
কোন কাজ বাকি আছে কি?'
'তোমার সঙ্গে আমার কতগুলো কথা আছে।'
রেখা মনে মনে ভাবলে এই জন্যই মনে হচ্ছে রেখার ঘরে এসেছে।
'কি কথা?'
'আগে বলো রাগ করোনি?'
'আজকাল আমার না কোন কিছুতে কিছু এসে যায় না ।আমি জানি রাগ করে তো কোন লাভ নেই। কার ওপর রাগ করবো বলো তো? যে রাগের গুরুত্ব বোঝেনা ।মান অভিমানের গুরুত্ব বোঝেনা ।তার সঙ্গে ?আমি এই বেশ ভালো আছি জানো তো?'
 মনোজ কি বলবে ভেবে পাচ্ছে না।
'ঠিক আছে তুমি এবারকার মত আমাকে ক্ষমা করে দাও।'
'আমি তো তোমার প্রতি রাগই করি নি। ক্ষমা করার প্রশ্নটা কোথা থেকে আসছে?'
Ok
তাহলে এস এখানে বসো। হাত দুটো ধরে রেখাকে   সোফাতে  বসালো। মনোজও তার পাশে বসলো।
তারপর রেখাকে বুকের কাছে টেনে নিয়ে আসলো।
রেখা যেন কেমন হয়ে গেল ।সবকিছু যেন ভুলে গেল ।ও যেন একটা নিশ্চিত আশ্রয় খুঁজছিল নিজের ভেতরের যে ক্লান্তি কষ্ট সেগুলোকে ঝেড়ে মুছে ফেলে দেবার জন্য।
মনোজ  বলল' রাগ কমেছে?'
রেখা মনে মনে ভাবছে আসলে মেয়েরা এরকমই স্বামীর একটু ভালোবাসা আদর পেলে সবকিছু গলে যায়।
রেখা বলল 'দরজা খোলা আছে।'
'আমি কি পর নারীর সঙ্গে পরকীয়া করছি নাকি?
'আমার নিজের বউয়ের সাথে প্রেম করছি।'
'বাপরে বীরপুরুষ?'
'ওই দেখো মা?'
বলতেই মনো জ   রেখাকে নিজের বুক থেকে সরিয়ে দিল।
রেখা খিল খিল করে হেসে উঠলো
'ও তুমি আমার সাথে দুষ্টু দুষ্টু করলে?'
এইবার রেখা কে পুরো জাপটে ধরে মনোজের ঠোটটা স্পর্শ করালো রেখার ঠোঁটে।  ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো ।রেখা ও যেন কেমন পাগলের মতো হয়ে যেতে লাগলো।
এরকম চলেছে কতক্ষণ নিজেদের হিসেব নেই তারপর হঠাৎ শান্ত স্নিগ্ধতায় ভরে গিয়ে রেখা বলল' সত্যিই আজকে স্কুলে যাওয়া হলো না। তুমি যে কি করো না মাঝে মাঝে।'
'আমি কি করেছি গো?'
মনোজের বুকে দুই  চার দুমদুম করে কিল দিয়ে বলল 'আমি জানি না।'
"এবার জরুরী কথা শোনো?"
"স্কুলে যখন যাওয়া হলই না, বলো শুনি?'
মনোজের কাঁধে মাথা রেখে বলল।
'বলছি সুরোদের বাড়িতে যেতে হবে তো  নাকি?'
রেখা বললো 'এই যা ,হ্যাঁ, কবে যেন?
' আরে কালকে বিয়ে তো?'
'কবে যেতে চাইছ?'
'আজকে যাবে?'
রেখা বলল' কিন্তু বাচ্চা গুলো?'
'সে আমি চৈতির মা কে বা সেন্টুদাকে বলে 
দেব ।
'আর মাসি আসবে তো?'
'মাসিকে  তাহলে ফোন করতে হবে?'
এক্ষুনি ফোন করে কনফার্ম হয়ে নাও।'
রেখা বলল ''ok
রেখা সঙ্গে সঙ্গে ফোন লাগালো ।রিং হতে না হতেই মাসির বৌমা ফোন ধরল।
বলল "হ্যালো'।
'বলছি মাসির শরীর কেমন আছে গো?'
'আগের থেকে ভালো আছে।'
'বলছি কালকে কাজে আসতে পারবে কিনা একটু বলতে পারবে?'
মাসির বৌমা ,মাসিকে ফোনটা দিল তারপর বলল "তোমার শরীর কেমন?'
ওই আছি।
'কি হয়েছে বৌমা?'
"ও বৌমা।'
 ফোন করেছি কাজে আসতে পারবে কিনা…?

"তুমি কি বলছ কালকে আসতে পারবে?'
দেখি?
'ও মাসি দেখি বললে হবে না। কালকে থাকবো না ।তুমি আসলে আমার খুব উপকার হয়। বাচ্চা গুলোর ভাতগুলো করে দিতে পারতে। ওরা কি খাবে না হলে বলো সারাদিন?'
'ঠিক আছে যাবো।'
'তোমাকে ডাক্তার কি বলেছেন?'
'পেশার লো ছিল বৌমা?
আর কি কি যেন বলল?
"যাক ওষুধ দিয়েছেন তো?'
"হ্যাঁ ,বৌমা দিয়েছে।"
'আচ্ছা মাসি তুমি রেস্ট নাও  
তাহলে ।কালকে এসো ।আসলে আমার খুব সুবিধে হয়। আসলে ওরই বন্ধুর বোনের বিয়ে তো যেতে হবে। আজকেই বেরোবো। আজকে আমি রান্নাবান্না করে রেখেই যাবো। কালকে বিয়ে বাড়ি আছে।'
'কালকে তোমরা ফিরতে পারবে?'
'ধরে রাখো ফিরতে পারবো না।'
'আচ্ছা ঠিক আছে বৌমা, চিন্তা করো
 না। তোমার যে দুদিন মনে হয় তুমি কাটাও । বাচ্চা গুলোকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি খাইয়ে দাইয়ে  ঠিকই  দেবো।'
'তুমি তো জানো কোথায় কি থাকে ওদের মাংস রাখা থাকবে তুমি ভাত মাংস ওদের করে দিও আর তুমি তোমার খাবারগুলো করে নিও এখান থেকে। পারলে থেকে যেয়ো।'
'আমি থাকবো !তোমার শাশুড়ি মা…?
শাশুড়ি মায়েদের ও তো নেমন্তন্ন ।গেলে ভালো, যদি না যায় তাতে কি হয়েছে তোমার তো থাকার ঘর আলাদা আছে মাসি। তোমার অসুবিধা কি তোমাদের ছেলে সব বলে দিয়ে যাবে মাকে ।তোমার কোন অসুবিধা হবে না।।
'আচ্ছা বৌমা।'
মনোজ আনন্দে উল্লাসে বলে' উঠলো হুর রে.রে ।
'ঠিক আছে শান্তি এবার।'
মনোজ হাত দুটো নিয়ে নিজের গালে আলতো করে স্পর্শ করছে ।
 তারপর বলল 'বুকে হাত দিয়ে দেখো শান্তি।'
'দেখো কতদিন আমাদের যাওয়া হয় না কোথাও চলো একটু মজা করেই আসি নাকি?
'যাও দেখো মা দিদিরা যাবে কিনা বল ওদের।'
'তুমি গুছিয়ে নাও তাহলে আজকে আমরা সন্ধ্যার ট্রেনটা ধরছি।'
Ok
'সন্ধ্যার ট্রেন ধরবে কেন তার আগেই চল না? "
"হ্যাঁ তার আগে বলে চলে যাব ।দেখি এবার মা দিদিরা কি আবার বলে?'
'আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী…।'গান গাইতে গাইতে মনোজ চলে গেল রেখার শাশুড়ি মায়ের ঘরে।
রেখা সব গোছ-গাছ করে নিতে থাকলো।
ওয়ারড্রব টা খুলে শাড়ি সিলেট করতে থাকলো কোনটা পড়বে ।মনোজের ব্লেজার টা নিয়ে নিল ওর ব্লেজারের কালারটা হচ্ছে পিংক ।তাহলে রেখা কি  ভাইলেট কালারের ওপালাটা পরবে নাকি চাঁদনী বেনারসি টা পড়বে? রেখা
এই ভাবছে। 
'অন্যদিকে মনোজ তার মাকে বললো মা তাড়াতাড়ি গোছগাছ করে নাও ।দিদি গোছগাছ করে নাও। বিয়ে বাড়িতে যাব।'
মা দিদি দুজনে সমস্বরে  বলে উঠল 'কার বিয়েতে?'
'কেন সেদিন বলল না? সুরোর বোনের বিয়ে, শিখা ।তুমি ভুলে গেলে?'
 মনোজের মা মেয়ের দিকে তাকালো।
মনামী  বলল 'কিন্তু আমি কি করে  যাই  ভাই ?আমি তো ভালো শাড়িই আনি নি।'
'শাড়ির সমস্যা হলে তুই রেখার শাড়ি পরবি?'
'রেখার শাড়ি পড়বো?'বলেই কেমন একটু বাঁকা হাসি হাসলো।
"কেন না পড়ার কি আছে?"
', না না আমি ওর শাড়ি পরবো না।'
"তাহলে কি করবি যাবি না তো?'
'না আমি যাব না।।"
মনোজের মায়ের যাবার ইচ্ছে ছিল মেয়ের না যাওয়ার জন্য বলল "তাহলে আমি কি করে যাব বল?'
তোমার না যাবার কি আছে মা?
দিদি বাড়ি থাকবে।'
'নারে ও একা থাকবে। থাক, তোরাই ঘুরে আয় আমরা দুজন বাড়ি থাকি।'
'দেখো যেটা ভালো বোঝো ।আমি আর কি বলবো।'
মনামী বলল'কুকুরের বাচ্চা ওদেরকে কে খেতে দেবে?'
'প্রথমে দিদি তোকে একটা কথা বলি কুকুর বলে সম্বোধন করিস না। ওদেরকে কিন্তু আমরা কন্যাস্নেহে  লালন পালন করছি। ওদের তো নাম আছে। নাম বললেই তো যথেষ্ট।'
মনামী একটু ভেঞ্চি কেটে বলল' বাববা এত গায়ে লাগছে কুকুরকে কুকুর বলবো না?'
কুকুরকে কুকুর বলবি না কেন কিন্তু যেখানে আমরা ওদের নাম রেখেছি ওই নামে ডাকলে কি অসুবিধা আছে
 দিদি ?সব সময় এত নেগেটিভ কথা বলিস কেন?'
'ওই নিয়ে তোদের ভাবতে হবে না সে ব্যবস্থা আমরা করেই যাব। মাসি 
থাকবে ।মাসি রান্নাবান্না করবে খাওয়াবে দাওয়াবে।'
মনামী বলল 'ও আচ্ছা'।
আর একটা কথা বলি মা দিদি তোমাদের দুজনকেই। মাসির সঙ্গে কিন্তু খিট খিট করবে না ।মাসি কিন্তু খুবই ভালো মনের মানুষ। দেখো কোন ঝগড়া টগরা বাঁধিয়ে দিও না।'
মনামী বলল 'কেন রে ভাই ,আমরা কি ঝগড়া করি?'
'আমি সে কথা বলছি না।'
'কথায় কথা বাড়বে তোদেরকে যেটুকু বলার ছিল বললাম।'
'মাসিও কিন্তু এখানেই খাবে।'।
'ও মা মাসির রান্না কে করবে রে ভাই?'
এটা তোদের করতে হবে না তোদেরটা তোরা রান্না করে খাস ।মাসিকে বলা আছে মাসি নিজে করে নেবে।'
মনোযের মা আর দিদি দুজনেই পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে থাকলো।
মনোজ কথাগুলো বলেই ঘরে গেল সব জিনিস গোছগাছ ঠিকঠাক হয়েছে কিনা দেখতে ।
কেমন যেন একটা উন্মত্ত ফূর্তি কাজ করছে ।প্রচন্ড একটা সেলিব্রেশন করার মোক্ষম উপায় পেয়েছে ।সেই সেলিব্রেশনটা হবে শিখার বিয়েকে উপলক্ষ করে ।অনেকদিন পর রেখা আর মনোজ যেন আবার পরস্পর পরস্পরের কাছাকাছি হতে চলেছে। এই ভাবেই বোধহয় মানুষের জীবনে কোন পালা পার্বণকে কেন্দ্র করে একত্রিত হবার একটা প্রচেষ্টা চলে ।কত ঝড় বয়ে গেছে ওদের দুজনের মধ্যে । আজ যেন প্রবল ভাবে ভালোলাগার জোর নাড়া দিতে লাগলো। এত দিনের যে তীব্র বিষ ফুল ঝরে পড়েছিল মনোজের হৃদয়ে আজকে সেই গন্ধটাকা ক্রমশ অসহ্য মনে হচ্ছে। সেই বিষ ফুলের ছেয়ে যাওয়া অস্তিত্বকে তার গন্ধটা কে নাকে রুমাল চাপা দেবার মত একটা প্রচেষ্টা চলছে। কিন্তু তাতেই কি সেই গন্ধ বিলুপ্ত হবে? এইসব ভাবনায় যেতে চায় না মনোজ আজ হৃদয়ে খুশির পাল
 তুলেছে তাই হারিয়ে যেতে চায় অনেক দূরে।।।

শিবনাথ মণ্ডল এর কবিতা "মদের   জগৎ"






মদের   জগৎ
শিবনাথ মণ্ডল



ধন‍্য,ধন‍্য মদ তুমি
তোমার কেন বদনাম
চিরকাল মাতালের
বাঁচাও তুমি প্রাণ।
মদ খায়না এ জগতে
ক'জন মানুষ আছে
মদ খাওয়ার কত গুণ
মাতাল শুধু বোঝে।
পূজোবাড়ি বিয়েবাড়ি 
মদের সম্মান কত
দেশিমদ বিলাতিমদ
নাম আছে যত।
রাস্তা দিয়ে কত মাতাল
টলতে টলতে চলে
মুখে আসা কথা গুলো
আপন মনে বলে।
মদের মধ‍্যে কি'যে যাদু
ধরলে ছাড়েনা
সংসারে অশান্তি বাড়ায়
শান্তি থাকেনা।
ছেলে বুড়ো সবাই এখন
মদকে ভালোবাসে 
বারোমাসে তেরপাব্বন
আছে প্রতিমাসে।।

Yhg6

LOVE

২৯ মার্চ ২০২২

শামীমা আহমেদ এর ধারাবাহিক



ধারাবাহিক উপন্যাস 

শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত (পর্ব ৭৯)
শামীমা আহমেদ 

শিহাবের অফিস এসিস্ট্যান্ট কবির অফিস রুমের বাইরেই ছিল। শিহাব কবিরকে ডেকে জানিয়ে দিলো, আমি আর শায়লা  ম্যাডাম একটু বাইরে যাচ্ছি। আমি আবার অফিসে ফিরবো। তুমি লাঞ্চ করে রেস্ট  নিয়ে নিও।
কবির সব নির্দেশনা মন দিয়ে শুনে নিলো। শিহাব শায়লাকে নিয়ে বেরুতে যেতেই শায়লা কিছু একটা বলতে উদ্যত হলো। শিহাব তা শুনবার জন্য থামলো।শায়লার কাছে জানতে চাইলো,শায়লা কিছু বলবে ?
শায়লা হ্যাঁ সূচক অভিব্যক্তি দিয়ে জানালো,  একটু রাহাতকে জানিয়ে যেতে হবে।আসলে আমি খুব অল্প সময়ের  কথা বলে বাইরে এসেছি।রাহাতের সাথে একটু কথা বলতে হবে।
শিহাব  তৎক্ষণাৎ তা মেনে নিলো এবং বললো, অবশ্যই, এখুনি কল করে জানিয়ে দাও।
কিন্তু শায়লা চাইছে শিহাব নিজেই যেন তা জানায়। শিহাব খুব সহজেই তা মেনে নিলো। নিজের মোবাইল বের করে রাহাতকে কল করলো। 
হয়তো  রাহাত বিজি ছিলো। দুবার কল করাতে রাহাত তা রিসিভ করলো। ভেতরে ভেতরে রাহাত একটু ভয়ই পেলো। কি জানি কি শুনবে! কেন শিহাবের কল !
শিহাব বেশ স্পষ্ট করেই বললো, রাহাত, তোমার আপুকে নিয়ে আমি একটু বাইরে যাচ্ছি।আমাদের কিছু জরুরী কথা আছে।
তোমার আপুর ফিরতে একটু সময় লাগবে।
রাহাতের আর কিছুই বলার থাকলো না।শিহাবকে রাহাত এমনিতেই খুব পছন্দ করে।কিন্তু সিচুয়েশন আজ অন্যরকম হওয়াতে আপুর এই সম্পর্কটা মেনে নেয়া গেলো  না। এর জন্য রাহাতের মনে ও যথেষ্ট খারাপ লাগে। কিন্তু সবার সামনে তা প্রকাশ করা যায় না।
শায়লা শিহাব লিফটে নিচে নেমে এলো।আশেপাশের অফিস থেকে সবার উৎসুক দৃষ্টি। শিহাবের সাথে শায়লাকে দেখে তারা বুঝে নিলো কিছু ক্ষন আগে আসা মেয়েটি তাহলে কার সাথে দেখা করতে এসেছিলো। 
শায়লা বাইকে উঠে বসতেই শিহাব বাইক স্টার্ট দিলো।ফ্রন্ট মিররে শায়লাকে এক ঝলক দেখে নিতেই দুজনার চোখ পড়লো। শায়লার অনুমতি নিয়ে শিহাব বেশ জোরে হর্ণ তুলে জনবহুল  মার্কেট এরিয়া ছেড়ে গেলো। 
শিহাব এক টানে বাইক চালিয়ে 
দিয়াবাড়ির দিকে এগিয়ে গেলো। একটা খোলামেলা জায়গায় বাইক থামালো। বাইক একপাশে  পার্ক করে একটা গাছের ছায়াযুক্ত উঁচু জায়গায় দুজনে বসলো। সামনে পিছনে মানুষের চলাচল স্বাভাবিকভাবে হলেও  এই ভরদুপুরে তুলনামূলক লোকজন কমই দেখা যাচ্ছে।
শিহাব কথা বলতে শুরু করলো।
শায়লা আমি রিশতিনার ব্যাপারে কিছু বলার জন্য এখানে আসতে চাইলাম।কিন্তু তুমি ইতিমধ্যেই  জেনেছো যে রিশতিনা এখন আমার ফ্ল্যাটে আছে। তবে আমি তাকে আজ চলে যেতে বলেছি। ক'দিন  আগে তার বাবা মারা গেছে। এখন শুধু তার মা আছে।যদিও  সে বলছে সে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আমার কাছে একেবারে চলে এসেছে।কিন্তু আমি নিশ্চিত, কদিন পরই ওর মা লোক পাঠিয়ে আবার মেয়েকে  নিয়ে যাবে। আমি তাই নিরাপদ দূরত্বে থাকতে চাইছি। তোমার মনে নানান ভাবনা আসতে পারে।শিহাব শায়লার হাত ধরে জানালো, তুমি নিশ্চিত থেকো রিশতিনাকে নিয়ে আমি আর আগাতে চাই না। আইন আদালত পুলিশ র‍্যাব ওদের হাতের মুঠোয়। ওর পরিবার আমাকে নানানভাবে বিরক্ত করবে।আমি সেসব ঝামেলায় আর যেতে চাইনা। রিশতিনার বয়স কম। সে চাইলে আবার নতুন করে তার জীবন সাজাতে পারে। তাদের মত উন্নত জীবনের কাউকে সে বেছে নিতে পারে। সে উন্নত জীবনে অভ্যস্ত। আমাকে  ঝোঁকের মাথায় বিয়ে করা। আর এই বিয়ে পরবর্তীতে আমাদের সন্তানের জন্ম আর ঐটুকু দুধের শিশুকে মা থেকে ছিনিয়ে নিয়ে আমাদের কাছে তাচ্ছিল্য ভরে ছুড়ে দেয়া।অন্তত এই কারণটিতে আমি আর কোনদিন ঐ পরিবারের সাথে যুক্ত হবো না। রিশতিনাকে নিয়ে বারবার আমার পরিবারের কাছে আমি বিব্রত হয়েছি। কিন্তু আমি এবার স্বস্তি চাই। আমি এবার শান্তি চাই। আমার সন্তান যেন সুস্থ পরিবেশে বড় হতে পারে।
শায়লার দিকে তাকিয়ে শিহাব  আরো বলেই চলেছে, শায়লা আমি তোমাকে আমার বাকী জীবনে সঙ্গী করে পেতে চাই।তোমাকে পেয়ে আমার আবার নতুন করে বাঁচবার, সংসার সাজাবার ইচ্ছে জেগেছে। আরাফ তোমাকে আপন করে নিয়েছে। তুমি, আমি আর আরাফ একসাথে থাকবো। আমাকে ভালোবেসে তুমি 
কি আমার সাথে থেকে যেতে পারোনা ? খুব শক্ত করে শায়লার হাত ধরে শিহাব শায়লাকে এ দেশে থেকে যেতে অনুরোধ করে যাচ্ছে। একজন অচেনা মানুষের সাথে তুমি তোমার জীবন শুরু করতে পারো না। শায়লা  শুধু অধিকার দিয়ে কেউ কাউকে গ্রহন করতে পারে না যদিনা তাতে ভালবাসা থাকে।তুমি  এতদিনেও যাকে ভালবাসতে পারোনি তার সাথে কিভাবে বসবাস করবে ? শায়লা আমার নিঃসঙ্গ জীবনে তোমায় আমি সঙ্গী করে নিতে চাইছি। শিহাবের ভেতরে যে এত আবেগী অনুনয় জমে আছে শায়লা তা ভেবে অবাক হচ্ছে।
শিহাবের কথায় শায়লা নীরব শ্রোতা হয়ে সব শুনছিলো। সে বুঝতে পারছে না সে কি করবে? কিভাবে সে শিহাবকে বুঝাবে তাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই।একেবারেই সে অনিচ্ছুক হয়ে পারিবারিক সব  আয়োজনকে মেনে নিচ্ছে। শায়লা শিহাবের কাঁধে মাথা রাখলো। চলাচল করা লোকজন আড়চোখে ওদের দেখে নিচ্ছে।
যদিও এতে দুজন  ভ্রুক্ষেপহীন হয়েই কথা চালিয়ে যাচ্ছে।দুজন দুজনার মাঝে যেন তন্ময় হয়ে আছে। 
শিহাব শায়লার কাছ থেকে কিছু শুনতে চাইছে। শায়লার ভেতরে অনেক কথা জমলেও তা বলা হচ্ছে না।  সে বলতে পারছে না, শিহাব তোমার মত একই ভাবনা চাওয়া আমার মনেও। মনে মনে  শায়লা আজ আর ঘরে ফিরে যেতে চাইছে না। আর মাত্র একদিন  পরেই কানাডা থেকে নোমান সাহেব আসবেন আর শায়লা আজ বাসায় ফিরে গেলে আর কোনোদিন শিহাবের কাছে ফেরা হবে না। কিন্তু শিহাবতো তার সম্পূর্ণ অন্তর আর স্বত্বা জুড়ে।শায়লা শিহাবের শার্ট আকড়ে ধরলো।ফিসফিস করে বললো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না শিহাব। আমি কানাডা যাবো না। আমি তোমার কাছেই থাকতে চাই।বলেই শায়লা ঝরঝর করে কেঁদে দিলো।শিহাব কথাগুলো খুব স্পষ্টই শুনতে পেলো। শিহাবের যেন শায়লার প্রতি আস্থা ফিরে পেলো। সে শায়লাকে এক ঝাঁকুনি দিয়ে বললো, তবে আজ তুমি আমার সাথে চলো। আজ আর তোমার বাসায় ফিরে যেও না!
শায়লা মনস্থির করে নিলো আজ আর সে বাসায় ফিরে যাবে না। আজকে সাহসী সিদ্ধান্ত না নিলে সারাজীবন এর জন্য পস্তাতে হবে। যার সাথে মনের কোন বন্ধন নেই শুধু তার সন্তান প্রতিপালনের জন্য এখন শায়লাকে কানাডায় নিয়ে যেতে চাইছে, সেখানে তো তাহলে কোন সংসার হবে না। শুধুই দ্বায়িত্ব পালন করা। শায়লার মনের ভেতর বিদ্রোহ করে উঠলো। সে শিহাবকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। শিহাবের শরীর থেকে অপূর্ব মিষ্টি পারফিউমের ঘ্রাণে শায়লা বিমোহিত হয়ে গেলো! সে চোখ বন্ধ করে শিহাবের সবটা ঘ্রাণ শুষে নিলো।


চলবে....

কবি মনি জামান এর কবিতা "মুক্তির আহবান "




মুক্তির আহবান 
মনি জামান

একটা কষ্ট সদ্য ফোটা মেয়েটার
শরীরটা আবৃত্ত করে,
থমকে দাঁড়ায় সময় বোঝে না পুরুষ 
প্রেম কি।
কখনো জানতে চাইনা বুঝতে চাইনা
মেয়েটার মন,
শকুন চোখ গুরু দক্ষীণা দাও।
চঞ্চল ঝর্ণাকলম মেয়েটার 
সংসার ভাঙ্গে,
নিরব অভিমানে ভঙ্গুর সূর্যটা হয় 
আলোহীন।
ফুঁসে ওঠে ঘৃণা কম্পিত বুক, 
হৃদপিণ্ডে ফোঁটে বঞ্চনার রক্ত 
গোলাপ,
জীবন হিসেব চুকায় বিবাহ নির্যাতনে,
নিরবে ঝরে নারী মুক্তির আহ্বান!!

কবি শাহীন রহমান এর কবিতা "শত জনমের সাধ"




শত জনমের সাধ
শাহীন রহমান

"সজল নয়ন ভিজিলো সখা,তোমার প্রণয় পরশ পেয়ে, 
দূরের বনে হাজারো পাপিয়া,মধুর সুরে উঠিলো গেয়ে। 
প্রিয়তমোহে তব ছোঁয়াতে,ভরিয়া উঠিলো ফুলের বীথি,
বিরহীনি বঁধু কাঁকই টানিয়া,বাঁধিয়া নিলো আপন সিথী।

বাসরে দোসর হও হে সখা,দোঁহে মিলিবো একই সাথে, 
উঠোনে পাতা কুসুম মাদুর,মেঘলা মেদুর শাওন রাতে। 
হিমেল চাদরে আদর মাখিয়ে,গাহিব দুজন প্রণয় গীতি
হংসমিথুন আদরে সোহাগে,যেমন করিয়া জানাই প্রীতি। 
 
শত জনমের বাসনা টুকু,বাসরে সাজুক ফুলের সাজে,
বেনারসিতে ঘোমটা জড়িয়ে,থাকিব বসে গভীর লাজে।
হারানো সাথী খুঁজে ফেরে জোড়,হারিয়েছে কোন বাঁকে, 
বিরহীনি কোন বেজোড় পাখি,গান গাইবে কদম শাখে।

শত জনমের কামনা আমার, পুরোন হবে গো জানি, 
বনে ফুটিবে কদম,হাসিবে কেয়া,সাজাবে বাসর খানি।
দূরে লক্ষীপ্যাঁচার ডাক শুনে আজ শিহরিত হবো প্রিয়, 
ভালোবেসে স্বামী গভীর আবেশে, বক্ষে টানিয়া নিও।

২৭ মার্চ ২০২২

কবি শহিদ মিয়া বাহার এর কবিতা "কবির কারাদন্ড"




কবির কারাদন্ড
শহিদ মিয়া বাহার

আপনি কবি ?
কবিতা লিখেন ? 
তাহলে আপনি কিছুই করেন না
না উৎপাদন, না উন্নয়ন
 রাত্রি খনন করে কেবল কবিতার শৈল-তরঙ্গে ডুবিয়ে রাখেন শব্দকূপের জল , তীব্র বোধের প্রনালীতে
কোন উলম্ব ভুমিকা নেই আপনার জিডিপির ডাটা শিট জুড়ে;
স্বত:সিদ্ধ অথবা প্রামানিক
কোন শহর কিংবা রাষ্ট্রের !
এক শুন‍্য থেকে অন‍্য এক শুন‍্যের গোলকে 
আটকে আছে আপনার নিজস্ব জিডিপি !

স্ফিত লিষ্ট নিয়ে আপনি বাজারে যান
ওখানে আগুনের ভস্ম ওড়ে
ওড়ে পরিশ্রম, বাষ্পীভূত  ঘামের সাথে !
ফিরে আসেন অর্ধভরাট থলের নমিত হাহাকার নিয়ে  
বগলের পেশিতে গোঙ্গানো অবসাদ
আপনার যে যুবক সন্তান একদিন জড়োয়া দু:খগুলো ছুঁড়ে দেয়েছিল কর্ণফুলির ঘাটে  
তার খোঁচা খোঁচা দাড়ির ভাঁজে এখন পুড়ছে
শুকিয়ে যাওয়া দীর্ঘশ্বাসের মাঠ !
কারন আপনি কবি
আপনি কবিতা লেখেন!

কবি-আপনি খুনি
কলমের ট্রিগার টিপে টিপে  রাত ভর খুন করেন স্ত্রীর চন্দ্রতোয়া আফ্রোদিতি আকাশ
দিবালোকে পুরনো আলমিরার জমানো অলংকার,   
কাঁঠালিচাপার ঘ্রাণ
আর লাউডুগির মত বেড়ে ওঠা ফ্রেমবাধা তেল-নুনের পাললিক সংসার !
আপনার কারাদন্ড আপনিই লিখেন কবি
যাবতজ্জ্বীবন কবিতার শেলে শেলে নিমগ্ন কারাগার 
কারন আপনি কবি !

দেয়ালের পলেস্তরায় পারমানেন্ট উপহাস সিলিংফ‍্যানের মত ঝুলে আছে 
এবং ঝুলে আছে আপনার জামার আস্তিনে
তবু আপনি কবিতা লেখেন
কারন আপনি কবি  
কবিদের উপহাস মানতে নেই!

ধূলোর স্তর থেকে নেমে আসে শিশার প্রলেপ 
রাতের নিকোটিনে ঝলসে গ‍্যাছে ফুসফুস,
ধমণীতে রক্তের বাঁধ, হৃদপিন্ডের বিদ্রোহ, আড়শোলা খেয়ে নিচ্ছে থ‍্যালাসেমিয়া শরীর, ধ‍্যানিত মগজ!
কোন এয়ার এম্বুলেন্স নেই অবশিষ্ট  আপনার প্রতীক্ষায় 
সবগুলো রানওয়ে ভিআইপিদের দখলে
কোন হাসপাতাল নেই, ডাক্তার নেই, ব‍্যাস্ত বৈমানিক নেই,কারো দায়ভার নেই আপনাকে সারাবার
কারন আপনি কবি !

কষ্টের পাহাড়ে পাথর চেপে আপনি মরে যাচ্ছেন কবি !
মরে যান---
কবিদের এভাবেই মরে যেতে হয়--
কারন আপনি কবিতা লিখেন 
আর কিছুই করেন না
না উৎপাদন,না উন্নয়ন
 কিছুই না
কিচ্ছু না!

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৪৩




উপন্যাস 


টানাপোড়েন ১৪৩
ব্যস্ততা
মমতা রায় চৌধুরী ১৪৩
১৬.৩.২২ রাত্রি ৯.৩৫

মাধুর কাজের চাপে নাজেহাল অবস্থা। ফুল পিসি তো চেঁচিয়ে মাথা খারাপ করে দিল।
'আরে শিখার আইবুড়ো কখন হবে কোথায় হবে আইবুড়োভাত?'
'এজন্যই বলেছিলাম আমাদের বাড়িতে যেতে, সেও গেল না মেয়ে।'
ও মাধু, মাধু উ .উ .উ
মাধু, আজকে খাওয়াবে কে ওকে?'
'ওদিকে সুরঞ্জন ডাকছে, আরে পার্লারের লোক কখন আসতে বলব,ওরা জানতে চাইছে? মাধু , মাধু .উ.উ.উ'
' তুমি আবার চিৎকার করছো কেন?'
ওদিক থেকে বৃষ্টি বলছে
'মাম মাম পিমনি ডাকছে।'
তবু একগাল মিষ্টি হাসি হেসে বলল' হ্যাঁ যাই।'
এ বাড়িতে মাধুরী ছাড়া সবকিছুই অচল।
সুরঞ্জনের কাছে যেতেই ওদিক থেকে আবার শিখা ডাকছে' বৌদিভাই ,বৌদিভাই, বৌদি ভাই।
'হ্যাঁ ,বল শুনছি।'
'দোতালার ব্যালকনি থেকে  শিখা, ভুরু কুঁচকে বলল' তুমি কাছে আসলে তবেই বলবো। জোরে চেঁচিয়ে বলবো না।'
মাধু হেসে বলল' এখনও গোপন কথা আমার সঙ্গে?'
এখন তো বোঝাপড়ার লোক হয়েছে ।'
 পা মেঝেতে ঘষতে ঘষতে শিখা বলল 'বৌদি ভাই তুমি তো জানো আমি কতটা তোমার উপর ডিপেন্ডেন্ট। কিছু জিনিস আছে তোমাকে ছাড়া কাউকে শেয়ার করতে পারব না বৌদি ভাই।'
'তা বেশ আসছি '।
মাধুরী ছুটলো দোতলার দিকে ।তরতর করে সিঁড়ি দিয়ে উঠছে ।
অন্যদিকে ফুল পিসিমা বলছে, 'বললি না বউ কটার সময় হচ্ছে আইবুড়ো ভাত কার বাড়িতে খাবে ও,.'।
মাধু আবার নেমে এসে ফুল পিসিমার কাছে এসে বলল
'ওই তো ঠাকুরপুকুর মেজো মাসির বাড়িতে।'
'ও আচ্ছা।'
'এখনো তো মেজদি আসলো না।'
'সবাই আসবে ফুলপিসি। চিন্তা ক'রো না।'
ওদিকে সুরঞ্জন ফোন করল মনোজকে।
ফোন বেজে চলেছে।
তখন রেখার সাথে মনোজের চলছে তর্ক।
উত্তপ্ত পরিবেশ।
রেখা বলছে' আমি কি এমন করলাম যে তুমি সাত সকালে আমার সঙ্গে এরকম কথা বলছ।'

'কি এমন করলে মানে? তুমি নিজে জানো না?'
'না ,সত্যিই আমি জানি না। তাহলে আমাকে তো বুঝিয়ে দিতে হবে আমার ভুলটা কোথায়?'
'ও তাহলে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে তাই তো?'
'আমার ছোটলোকের মতো ঝগড়া করতে ভালো লাগছে না। তোমার যা বলার তুমি বলে 
যাও ।আমি আর কিছু বলতে পারছি না।'
'কি আমার কথাগুলো তোমার ছোটলোকের মতো শোনাচ্ছে?'
রেখা কোন কথা বলে না ।আপন মনে কাজ করে যাচ্ছে। ওদিকে স্কুলে যেতে হবে ।খামোখা ঝগড়া করে সময় নষ্ট করে কোন লাভ নেই।এমনিতেই সময়ের বড্ড অভাব। খুব তাড়াতাড়ি কাজ করতে লাগলো।
ওদিকে রেখার শাশুড়ি মা আর ননদ দরজার কাছে দাঁড়িয়ে দুজনে খুব হাসাহাসি করছে। রেখা, এক পলক তাকিয়ে দেখে ননদ শাশুড়ি মাকে রেখার দিকে হাত তুলে দেখিয়ে বলছে
' ঠিক হয়েছে ,ঠিক হয়েছে ।এতদিনে ভাই মুখের ওপর সঠিক কথা বলেছে। খুব তেজ চাকরি করে বলে।'
রেখা বুঝে পায় না যে কি আর চায় 
ওরা ?আজকে অন্য সংসারে বিয়ে হলে  এই পরিণতি হতো কিনা জানি না ।কপালটা  তো আর ফেলে দেয়া যায় না ।নইলে সারাক্ষণ রেখা চেষ্টা করে সংসারের যতটুকু কাজকর্ম করা যায়,  স্কুল করছে। তারপর আর কি চায়? ভেবেই পায় না এদের সন্তুষ্টি কিসে?

'আজকে মাসি কাজে আসলো না কেন? আজকেও মাসিকে ছুটি দিয়েছো?'
রেখা কোন জবাব দেয় না।।
'মা দিদিকে দেখেছো বলে   ছুটি দিয়েছ?'
মাঝে মাঝে মনোজ এমন খোঁচা দিয়ে কথা বলে না গা টা পুরো রি  রি রি করে জ্বলতে থাকে।
রেখা বলল 'মা দিদিকে দেখেছি মানে? কি বলতে চাইছো তুমি?'
'যা বলতে চাইছি ,তুমি ঠিক শুনেছো। বলতে চাইছি মা দিদিকে দিয়ে কাজ করাতে চাইছে?'
রেখা মনোজের কথা শুনে অবাক হয়ে যায় এ   কোন মনোজকে দেখছে।
'তুমি ঠিকই যদি বুঝে থাকো । তাহলে কাজগুলো কে করে তুমি দেখতে পাও না?'
'হ্যাঁ ,দেখতে পাই তো।সকালে যেটুকু কাজ করে রেখে   যাও । বাকি সারাদিনের কাজগুলো কে করে?'
'সারাদিনে কি কাজ থাকে আর?'
'স্কুল থেকে এসে আমি বাসন মাজছি, সারাদিনের খাবার বাসরগুলো তো জমিয়ে রেখে দেয়া হয়। আমার জন্য।'
'আর রান্না?'
'আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু করে যাচ্ছি তার বাইরে তো আমি আর করতে পারবো 
না ।তাহলে তো আমাকে স্কুল বাদ দিয়ে  ঘরে বসে থাকতে হয়।
আর আমি সেটা কিছুতেই পারব না।'
'মাসির খুব শরীর খারাপ। শরীর খারাপ নিয়ে মাসিকে আমি কাজে আসতে বলবো ?তোমাদের দরকার হয় গিয়ে বলে আসো ,যাও ।আমি পারবো না বলতে।'
মনোজ চুপ করে যায় । মনোজ জানে রেখা তো এরকম করার মেয়ে নয়। শুধু শুধু মা দিদির কথার উস্কানিতে এতগুলো কথা রেখাকে 
বলল ।বলা বোধহয় ঠিক হলো না।।'
রেখা ঝটপট কাজ করে নিয়ে জলখাবার বানিয়ে ফেললো, দুটো তরকারিও করে ফেলল। তারপর মিলি তার বাচ্চাদের খাবার দিয়ে আর বাইরে রাস্তার কালী ও তার (বাচ্চাকুকুরগুলোকে)ও খাবার দিয়ে বাথরুমে ঢুকে গেল।
মনোজ যেন কথাগুলো বলে কেমন যেন একটা আত্মগ্লানিতে  ভুগতে লাগলো। রেখাকে কথাগুলো বলাটা ঠিক হলো না।।
এরমধ্যে ফোন বেজেই যাচ্ছে, এতক্ষণ দুজনের মধ্যে এত তর্ক হচ্ছিল যে ফোনের প্রতি ধ্যান দিতে পারেনি। এখন ফোনটা রিসিভ করল মনোজ বললো 'হ্যালো।'
'আমি সুরো বলছি হাঁদা।'
"হ্যাঁ বল।'
'বল মানে ?তোরা এখনো বসে আছিস? তোরা আসবি না, নাকি শিখার বিয়েতে?'
"হ্যাঁ যাবো তো।'
মনোজ ভাবছে 'বলে তো ফেললাম সুরোকে কিন্তু
'কি বলবে সুরঞ্জনকে? একটু আগে রেখার সাথে যা উত্তপ্ত কথাবার্তা হলো, তাতে রেখা কি রাজি হবে যাওয়ার জন্য?'
"আর রেখা কোথায় বলতো ?রেখাকে দে না ফোনটা?'
"ওতো বাথরুম আছে।'
মনোজের কথায় কেমন যেন একটা , নিরুৎসাহ ভাব প্রকাশ পেল ।সুরঞ্জন ভাবতে লাগলো "কিছু কি হয়েছে?'
'তা তোরা কখন বের হচ্ছিস?'

"আজকে মনে হয় হবে না ।বিয়ের দিন যাব।'
"মানে কি বলছিস ?বিয়ের দিন আসবি?"
'রাগ করিস না বন্ধু, জানিস তো আমাদের কতগুলো বাচ্চা আছে ওদেরকে খাওয়ানো দাওয়ানো এসব তো করাতে হয় ।দুদিন আগে গিয়ে কোন লাভ নেই ,এতে ওদেরই অসুবিধা হবে।"
সুরঞ্জন বলল' তোরা না আসলে বিয়ে বাড়ির আড্ডাটা কি করে জমবে বলতো?'
"যা ভালো বুঝিস কর আমার আর কিছু বলার নেই।"
এরপর ফোনটা কেটে দিলো।
ফোনটা কাটার পর মাধুরী লক্ষ্য করল সুরঞ্জনকে কেমন নিরুৎসাহ দেখাচ্ছে।
মাধু আর  ঘাঁটালো না সুরঞ্জনকে ।প্রচুর কাজ পড়ে রয়েছে।
ওদিকে ডিজাইনার ব্লাউজ বানাতে 
দিয়েছিল ।শিখার ও আছে। অন্যদিকে মাধুরও আছে, তা দিতে এসেছে। তারা ডাকাডাকি করছে।
ফুল পিসি চিৎকার করছে ও মাধু কে ডাকছে দেখো।
"হ্যাঁ যাই ।যাই পিসিমা।'
ওদিকে ক্যাটারিং এর ছেলেরা ডাকছে, জলখাবার হয়ে গেছে।
মাধু গেটের কাছে যেতে যেতে বলল' ফুল পিসিমা, আপনারা সবাই আসুন জলখাবারটা খেয়ে নিন।'
'রানী বৌদিরা কোথায় গেল ওনাদের কেউ একটু জানিয়ে দিন না পিসিমা।'
গেটের কাছে যেতেই দেখা হয়ে গেল  মেজ পিসিদের সঙ্গে।
"ও মাধু ,বাপরে বাপ কি ট্রেনে ভিড় !কি ট্রেনে ভিড় !তোমায় কি বলি?'
পিসিমা আপনারা যান উপরে ।নিজে নিজে রুমে গিয়ে লাগেজ গুলো রাখুন আমি মনা কে পাঠিয়ে দিচ্ছি।'
'মনা মনা, মেজ পিসিরা এসেছে ওনাদের লাগেজ গুলো একটু উপরে নিয়ে যাও।'
'হ্যাঁ ,যাই বৌদি।'
'ও বাবা তিনুটা কত বড় হয়েছে  পিসি?'
জবা ভালো আছো তোমরা? জিবেশ কোথায়? ''ওই তো দাদার সঙ্গে কথা বলছে।''
'যাও যাও তোমরা রুমে গিয়ে একটু রেস্ট নাও তারপর ফ্রেশ হয়ে জলখাবারটা খেয়ে নাও।'
'তোমরা এসেছো কি ভালো যে লাগছে।'
জবা বললো 'তোমার বাবার বাড়ির লোক আসেনি?'
'না ,না । ও জানো না শিখার তো আমার দাদা শালার সঙ্গে বিয়ে হচ্ছে। ওরা তো ওখানে ব্যস্ত।'
'ও তাই বুঝি?'
এতসব লোকজনের মাঝে শিখা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘেটু ঘেটু করে ওরা শ্লোক আওড়াছে আর পয়সা আদায় করছে।।
শৈশবের স্মৃতিগুলো বড় বেদনাদায়ক সেই শৈশবকে হাজারো বার ফিরে পেতে চাইলেও পাওয়া যায় না। তবুও সেই শৈশবটা বেঁচে থাকে এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে কিছু পালা পার্বণের মধ্যে।শিখা মনে মনে এটা ভাবল। আর ওরা সেই ঘেটু গান করতে করতে চলে যাচ্ছে। ওটা উপর থেকে দেখতে লাগলো। একবার মনে হলো শিখা ডাকে। গেট পেরিয়ে যখন যাচ্ছে তখন ডেকেই ফেলল 'এই শোন, শোন ,তোরা এদিক আয়।'
বাচ্চারা এদিক ওদিক তাকিয়ে হঠাৎ ওপরের দিকে তাকাল । তখন শিখা ওদেরকে ইশারায় ডাকলো ওরা খুব খুশি হল। 
বলল' আমাদের কিছু দেবে?'
"হ্যাঁ ,দেবো তো  ।আয়।'
আসলে আজকে তোমাদের বাড়ি কি আছে? বিয়ে নাকি গো? তোমার বিয়ে?'
'তোরা আয় না।'
বাচ্চারা খুশি হয়ে এসে উঠোনে দাঁড়ালো। শিখা তর তর করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে ,সেই সময় ফুল পিসিমার চোখে পড়াতে বলল
' আরে তুই কোথায় যাচ্ছিস ?এই অবস্থাতে কোথাও যাবি না একা একা।'
একটু থমকে দাঁড়ালো 
শিখা বললো 'সামনে গেটের কাছে যাচ্ছি।।
কোথাও যাওয়া হবে না ।'
।এ কিরে কি অবাধ্য মেয়ে তুই কথা শুনবি না
এবার কি করে বাচ্চাগুলো গেটের কাছে দাঁড়িয়ে আছে, কত আশা করে ডেকেছে। কি করবে বুঝে উঠতে পারছে না।।'
মাধুরী ভাড়ার ঘরের দিকে যাচ্ছিল। তখন বলল 'ও বৌদি ভাই ও বৌদি ভাই শোনো না?'
'এখন না শিখা, একটু পরে আমার অনেক কাজ পড়ে রয়েছে।।
'না তুমি এখনই আসো, খুব দরকার।'
"বায়না করিস না শিখা হেসে বলল।'
'আমি তো যেতে পারছি না তাই তো তোমাকে ডাকছি। ওদিকে থানার বড়বাবু বসে আছে।'(ফুল পিসিমা)।
মাধু বলল' কি যে বলিস না মাঝে মাঝে?
বল কি হয়েছে?
ঘেটু গান করতে করতে যাচ্ছিল ওদেরকে ডেকেছি আমি ওপর থেকে ওদেরকে কিছু টাকা দিতে হবে আমি যাচ্ছিলাম ফুল পিসিমা আমাকে বারণ করল।।
গাল ফুলিয়ে শিখা বলল।
ও আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি মাথায় হাত বুলিয়ে দিল মাধুরী শিখার।

মাধুরী গিয়ে ছেলেগুলোকে একশটা টাকা ধরিয়ে দিল।
ছেলেগুলো এত খুশি হল মাধুকে প্রণাম করতে আসলো, বললো না বাবা ,তোমরা ঘেটু নিয়ে আছো, থাক তোমরা এসো।
বাচ্চারা বলল 'তোমরা খুব ভালো, কাকিমা।'
মাধু বাচ্চাগুলোকে কাছে টেনে একটু আদর করে গালটা টিপে দিল।
শিখা সব উপর থেকে দেখতে পেল আর বলল মনে মনে এজন্যই আমার বৌদি ভাই সব থেকে ভালো।'
'তোমাদেরকে খুব মিস করবো 
বৌদি ভাই ।বিশেষত মা মারা যাবার পর থেকে তুমি যেভাবে আমাদেরকে আগলে রেখেছো 
তুমি ।ভালো থেকো বৌদি ভাই সব সময়। আর চোখের কোনে জল এসে জমা হলো।'
বৃষ্টি এসে বলল' পি মনি তুমি কাঁদছো?'
'কাঁদছো কেন পি মনি?'
বৃষ্টিকে জড়িয়ে ধরে আরো কেঁদে উঠলো শিখা।
অন্যদিকে মাধু বৌদি সকলকে নির্দেশ দিতে থাকলো ।সব আওয়াজ শোনা যাচ্ছে ।'যাও ফুল পিসি ,মেজ পিসি বাকি যারা যারা আছেন সকলকে ডেকে নিয়ে আসো নাস্তা করে নিক। তারপর তুমিও খেয়ে নিও কেমন ?তারপর যেমন যেমন বলেছি লাগেজ গুলো সব সাজিয়ে রেখেছো তো মনা সব?
 ঘাড় নেড়ে বলল 'হ্যাঁ সব ঠিকঠাক করে রাখছি'।
মেজ পিসি, ফুল পিসি সকলে গল্প করছে সেই হাসির ছটাও বেরিয়ে আসছে থেকে থেকে ।শুধু শিখাই পারছে না আনন্দ করতে ।কেন ?কি জানি মনটা কিসে ভারাক্রান্ত হয়ে গেছে সে নিজেই বলতে পারবে না।'
বিয়ে বাড়ির এত ব্যস্ততায় তার বৌদি ভাইয়ের যে কতটা কষ্ট হচ্ছে একার উপরে এত চাপ বৌদি ভাই ছাড়া এ সংসারটা সত্যিই অচল।
অন্যদিকে থেকে থেকে সানাইয়ের শব্দ কানে ভেসে আসছে।

কবি তাহের মাহমুদ এর কবিতা "আহা !সমাজ"




আহা! সমাজ 
তাহের মাহমুদ

সমাজ বড় কঠিন জায়গা
নষ্টরাই দামী
মারহাবা মারহাবা বলে
ডাকে বেনামী 

অপসংস্কৃতির অপকর্মে
সমাজ রসাতলে
সংস্কৃতির চর্চা চলে
অর্থ-পেশীর বলে

মানের জায়গা ধনে খাইলো
সমাজপতির ঠাটে
পুথিবিদ্যার মানুষগুলো
মূর্খের পা চাটে

জ্ঞানী বিকায় অল্প টাকায়
গুণের কদর নাই
মানের বিচার অর্থের কাছে
মনের নাই যাচাই

চড়া সুদের অর্থে মরে
গরীব অসহায়
বিনা সুদে ঠক কারবারি
ধনী বনে যায়

মানবতায় মান নাই আর
ধনের হুকুমবাজি
নষ্টামিতে ভ্রষ্টাচারী
লেবাসধারী কাজী 

মানুষ মরে মানুষ মারে
খুনে খুনে ক্ষয়
চারিদিকে লাশের মিছিল
বোধের অবক্ষয় 

নেতার ভিড়ে সমাজ ঘিরে
দলকানাদের দল
পাড়ায় পাড়ায় পাতি নেতায়
হট্ট কোলাহল

কলি যুগের নষ্ট সমাজ
পথভ্রষ্ট পথিক
ভুলের মাশুল গুনতে গিয়ে
কষ্ট বাড়ে অধিক!

শামীমা আহমেদ  এর ধারাবাহিক উপন্যাস পর্ব ৭৮




ধারাবাহিক উপন্যাস 
শায়লা শিহাব কথন 
অলিখিত শর্ত (পর্ব ৭৮)
শামীমা আহমেদ 

রাহাতের অনুমতি নিয়ে শায়লা শিহাবের অফিসের উদ্দেশ্যে বেরুনোর জন্য প্রস্তুতি শেষ করলো। শায়লা আজ বাসন্তী আর মেরুন রঙের একটি শাড়ি  পরলো। হাতে শিহাবের দেয়া ব্রেসলেটটি পরে নিলো। 
যদিও পার্লারের কথা বলা হয়েছে কিন্তু রুহি খালার বুঝতে অসুবিধা হলো না যে শায়লা আসলে কার সাথে দেখা করতে যাচ্ছে।তাইতো শায়লা বেরুনোর আগে ছোট্ট করে সাবধান বাণী শায়লার কানে ঢেলে দিল।
যেখানে যাচ্ছ যাও, তবে মনে রেখো তুমি বিবাহিতা, দুইদিন পর তোমার স্বামী নোমান বাবাজি দেশে আসতেছে। তার মান সম্মানটা রেখো। 

শায়লা কথা কয়টি শুনে নীরবে বেরিয়ে গেলো। শিহাব অপেক্ষায় আছে, শায়লা দ্রুত সিঁড়ি দিয়ে নেমে মেইন গেট পেরিয়ে  একটা রিকশা ডাক দিলো। সাত নম্বর সেক্টর থেকে কুশল সেন্টার খুব একটা দূরে নয়। শায়লা দশ মিনিটেই পৌঁছে গেলো। রিকশা থেকে নেমে শায়লা শিহাবকে কল দিলো।শিহাব জানালো,লিফটের আট প্রেস করে চলে আসো।আমি এখানেই আছি। 
অফিস পাড়ায় কোন মহিলার আগমনে লোকজন উৎসুক হয়ে উঠে। চারদিকে সবার নানারকম দৃষ্টি। শায়লা সবকিছু উপেক্ষা করে লিফটে উঠলো। নিজের গা বাঁচিয়ে লিফটে দাঁড়ালো। 
আটতলায় আসতেই, এক্সকিউজ মি বলে সে বেরিয়ে এলো। লিফটের বাইরে শিহাব দাঁড়িয়ে ছিল। দুজন দুজনকে দেখতে পেয়ে হাস্য বিনিময়ে কাছে গেলো। শিহাব হুট করেই শায়লার হাত ধরে ফেললো আর বললো, চলো,ঐতো আমার অফিস। শিহাবের অফিসে ঢুকতেই কবিরের সাথে শায়লার পরিচয় করিয়ে দেয়া হলো,
ওর নাম কবির, আমার অফিস এসিস্ট্যান্ট। 
আর, ও শায়লা, আমার খুবই আপন একজন। একথা বলেই শিহাব কবিরকে ফাস্ট ফুড শপ থেকে দুটো কফি আনতে পাঠিয়ে দিলো। অফিস ঘরে তখন শুধু দুজনেই রইল। কিছুটা সময় দুজন দুজনের দিকে দৃষ্টিতে আটকে গেলো। হঠাৎই 
শিহাব একঝটকায় শায়লাকে তার বুকে টেনে নিলো আর শায়লাও যেন ভীত পাখির ছানার মত হয়ে শিহাবের বুকে নিজেকে গুজে দিলো। আজ সকালে রিশতিনার সাথের কথাগুলো  আর শিহাবের ব্যস্ততায় শায়লা ভীষণ ভীত হয়ে পড়েছিল। শিহাবকে হারানোর আশংকায় ভীষণ মুষড়ে পড়েছিল। সব জল্পনা কল্পনা আর উৎকন্ঠার যেন অবসান হলো।শিহাবকে হারিয়ে ফেলার নিরাপত্তাহীনতা এখন প্রাপ্তির আনন্দে ভরিয়ে দিলো। 
শিহাব শায়লাকে বললো, তোমাকে আমি সারাজীবন এভাবেই বুকের মাঝে শক্ত করে বেঁধে রাখবো, কোত্থাও যেতে দেবো না। এমন কথায় শায়লা নিজেকে আরো সমর্পিত করলো। ফিসফিস করে বললো, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না।
কবির কফি নিয়ে এলো। শায়লা শিহাবের অফিস টেবিলের সামনে, দুজনে মুখোমুখি বসলো, শিহাব বললো, দুঃখিত শায়লা, আজ তোমাকে অফিসে  ডেকে আনলাম। আজ খুবই জরুরি কিছু মেইল আসবে।তাই বেরুতে পারলাম না। তবে, ঠিকআছে, বসো, যদি কাজ শেষ করতে পারি দুজনে ঘুরতে যাবো।
শায়লা যদিও জানে কতটুকু সময়ের জন্য সে বেরিয়েছে। বাসায় দ্রুত ফিরতে হবে। তবুও শিহাবের কথায় মনের পরিবর্তন করে ফেললো। শিহাব ল্যাপটপ স্ক্রিনে চোখ রাখল আর শায়লা চোখ রাখলো শিহাবের দিকে। শায়লা মুগ্ধ হয়ে দেখছিল,কালো শার্টে শিহাবকে খুবই সুন্দর লাগছে। দুজনে কফি খেতে খেতে আলাপচারিতায় মেতে উঠলো। 
শিহাব যতটা ফুরফুরে মেজাজে আছে কিন্তু শায়লার মনের ভেতর রিশতিনাকে নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।শায়লা  কিভাবে তা জানতে চাইবে বুঝতে পারছে না।শিহাব নিজে থেকে রিশতিনার কোন প্রসঙ্গ তুলছে না।অথচ রিশতিনা তার বাসায় অবস্থান করছে। দুজনে একই ঘরে রাত কাটাচ্ছে ? তবে কি শিহাব তার সাথে অভিনয় করছে? আজ সকালে শিহাবের মোবাইলে রিশতিনার সাথে কথা হলো।শিহাব কি  কল লিস্টে সেটাও দেখেনি ? শিহাবের প্রতি এত জিজ্ঞাস্য তবুও শায়লা তাকে এতটুকু অবিশ্বাস করছে না। কারণ শিহাব রিশতিনার ব্যাপারে সবসময়ই স্বচ্ছ থেকেছে।শায়লার যে কোন কিছু জানতে চাওয়াকে শিহাব সহজভাবেই উত্তর দিয়েছে।

বেশ কিছুক্ষন দুজনে নীরব থেকে শায়লা তার কৌতুহল মেটাতে শিহাবের কাছে জানতে চাইলো, আচ্ছা শিহাব তোমার বাসায় কি কোন অতিথি এসেছে ?
শায়লার প্রশ্নটি শুনে শিহাব ভীষণ চমকে গেলো! ল্যাপটপ স্ক্রিন থেকে মুখ ঘুরিয়ে শায়লার দিকে তাকালো, হঠাৎ এ প্রশ্ন কেন ? 
না এমনিতেই, না মানে আজ সকালে আমি তোমাকে কল দিয়েছিলাম। একজন নারী কন্ঠ কলটা রিসিভ করেছিল।
শিহাব এক ঝটকায় একেবারেই তার চেয়ার ঘুরিয়ে শায়লার মুখোমুখি হয়ে বসলো। শিহাব  এখন বুঝে নিলো,কেন শায়লা  সকাল থেকে তার সাথে অস্বাভাবিক আচরণ করছিলো। কেন তাকে বারংবার কল দিচ্ছিল। শিহাব শায়লাকে আশ্বস্ত করতে জানালো,
সে কথা খুলে বলার জন্যই আমি তোমাকে  ডেকেছি।ভেবেছিলাম বাইরে কোথাও খোলা 
জায়গায়  দুজনে বসে এ ব্যাপারে কথা বলবো। তা তুমি যখন জানতে চাইছো, তবে তোমায় আর দ্বিধায় না রেখে এখুনি বলছি, হ্যাঁ, গতকাল সকালে আমার অনুপস্থিতিতে 
রিশতিনা আমার ফ্ল্যাটে চলে আসে।ঘরে বুয়া কাজ করছিল, সে নক করে পরিচয়  দিয়ে ফ্ল্যাটে  ঢুকে যায়। আর আমি রাতে গাজীপুর থেকে ফিরে ভীষণভাবে অবাক হয়ে যাই। আমি অনেক ক্লান্ত ছিলাম।তোমার সাথে কথা বলার পরপরই আমি ড্রইং রুমের সোফায় ঘুমিয়ে পড়ি। শায়লা শুনছিল বটে তবে তার চোখে মুখে একটাই জিজ্ঞাসা, তবে কি তোমরা এক হতে চাইছো ? শায়লার সে প্রশ্নটা করা হয়না।
শিহাবই একের পর এক সব কিছু বলে চললো,অফিসের জন্য বেরিয়ে আসার পূর্ব মূহুর্ত পর্যন্ত। শায়লা জানে শিহাব তার থেকে কিছুই লুকাবে না, তবে সে কেন তার ফোন কলের কথা জানলো না ? 
শায়লার ফোন কলের ব্যাপারটা শিহাবের খুব অবাক লাগছে। কই,কল লগে তো শায়লার কোন সেন্ডিং কল ছিল না,তবে শায়লা কিভাবে রিশতিনার কথা জানতে পারলো। শিহাব আবার তার মোবাইল খুলে সব চেক করলো। নাহ! শায়লার কোন কল নেই। এ ব্যাপারে শিহাব শায়লার কাছে জানতে চাইল, তোমাদের দুজনের মাঝে কি কথা হয়েছে ? 
শায়লা সব কথা শিহাবকে জানালো। এবার শিহাব বুঝে নিলো, কথা বলে,রিশতিনা তা ডিলিট করেছে। তাইতো শিহাবের  তা অজানা  রয়েছে।শিহাব রিশতিনার প্রতি কিছুটা ক্ষুব্ধ হলেও পরক্ষনেই সে বুঝে নিলো, তার প্রতি রিশতিনার ভালোবাসা এখনো পর্যন্ত সেই আগের মতই আছে। তাইতো বারবার সে শিহাবের দরজায় কড়া নাড়ছে। বারবার নিজ  পরিবারকে উপেক্ষা করে তার কাছে ছুটে  আসছে।কিন্তু তার এই ফেরা অনেক দেরি হয়ে গেছে।শিহাব  আর পিছনে ফিরতে চায় না। তার সামনে, বর্তমানে মুখোমুখি বসা শায়লা, শায়লাই এখন তার বর্তমান আর ভবিষ্যৎ। শিহাবের কাজে আর মন বসছে না। শায়লাকে অনুরোধ করলো, চলো, এ বেলাটা একটু কোথাও ঘুরে আসি।
শায়লা মাথা হেলিয়ে সম্মতি জানালো। শিহাব সব কিছু ক্লোজ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।  হাতে বাইকের চাবি, সানগ্লাস নিয়ে শায়লার কাছে এসে থামলো। দু'হাতে শায়লাকে জড়িয়ে খুব কাছে টেনে নিয়ে শায়লার চুল সরিয়ে গলায় একটি গাঢ় চুম্বনে শায়লাকে নিমিষেই আবেশিত করে দিলো।

চলবে.....

Hvk

LOVE

Hgj

LOVE

Nnn

LOVE