মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
২৩ ফেব্রুয়ারি ২০২১
নার্গিস জামান
পাগল নই
একটিবার শিকলটা খুলে দাও।
বিশ্বাস করো, পাগল নই।
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না।
ও মা' একটিবার চোখের বাঁধনটা খুলে দাও,
ম্রিয়মাণ ধুসর চাঁদের গল্পটা শুনবো।
আকাশকে দেখবো, সারারাত...
সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত প্রতিটি মুহূর্ত
আকাশে বিলীন হব, শিকলটা খুলে দাও।
ধুসর চাঁদের না বলা কষ্টটুকু জানতে চাই।
চোখের পর্দাটা সরিয়ে দাও, ওরা ডাকছে দেখ!
খোলা ময়দানে দূর্বাঘাসে শেফালির মত শুয়ে
সারারাত নক্ষত্র দেখব, প্রতিটি নক্ষত্রে
চন্দ্রমুখীর প্রতিচ্ছবি !
প্রতিচ্ছবিগুলি কেমন মুখরা দেখ!
একেকটি মুখচ্ছবি আলাদা আলাদাভাবে বলছে, আমার অপরাধগুলি!
এবার আামায় শুধরাতে হবে মা!
ছেড়ে দাও আমায়, বিশ্বাস কর পাগল নই
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না!
দেলোয়ার হোসেন সজীব
নারীতে পুরুষ ধন্য
নারীর ছোঁয়ায় পুরুষ ধন্য
পুরুষ জন্ম নারীর জন্য,
মা রুপে নারীর মমতা
লিপিবদ্ধ লক্ষ কবিতা।
নারী হলেন শ্রদ্ধার প্রাত্র
খুলে দেখো ধর্মীয় শাস্র ?
শ্রদ্ধায় মুক্তি শ্রদ্ধায় শক্তি
শ্রদ্ধায় দিয়ে যাও ভক্তি।
নারী বোন রুপে স্নেহময়ী
কাছে থেকে দেখো পাবে,
ভাই আদরে নেই কমতি
দাও গিয়ে বোনের ইজ্জতি।
কত শত রুপে নারী শ্রেষ্ঠ
স্ত্রী রুপে নিলে পাবে পূর্ণতা,
শ্রদ্ধা বিশ্বাস নারীতে রেখো
নারীতে সৃষ্টির উল্লাস দেখো।
২২ ফেব্রুয়ারি ২০২১
সমিত মণ্ডল
মা, আজ একুশে
শ্লেট,পেন্সিল, অ আ
খেলা খেলা বর্ণমালা
ক তে কলাপাতা
এ তে একুশ
মা! তোমার বুকে রক্তছাপ
সাদাপাতায় কালির ছিটের মতো
ইতিহাসে শুয়ে আছে সালাম,রফিক
...কতো!
এভাষা ঘুম পাড়ানি গান
মনভোলানি টিপ,চন্দ্রবিন্দু চাঁদ
ছেলেবেলা দন্তে ন
ন তে কাগজ-নৌকো
যেন ভেসে চলে অনেক দূর
মায়ের কাছে গল্প শোনা
সাত সমুদ্দুর,স্বপ্ন স্বপ্ন রাজপুত্তুর!
প্রথম কথা বলা
অ আ খেলা খেলা বর্ণমালা
এক হাতে রং অন্যহাতে তুলি
আঁকি শহীদ মিনার,লাল সূর্য আঁকি
ক তে কলাপাতা
এ তে একুশ
মা!
আজ একুশে ফেব্রুয়ারি!
২১ ফেব্রুয়ারি ২০২১
এম, এইচ, বাসিত ( ইংল্যান্ড )
সখী
ভালোবাসা দিয়ে সখী
একটু বাঁচতে দাও মোরে
ভলোবাসা নিয়ে সখী
একটু মরতে দাও মোরে,
তোমার গোলাপী অধরের অমিয় সখী
একটু সেবন করতে দাও মোরে
তোমার সাগর দুটি চোখে সখী
একটু ডুবতে দাও মোরে,
তোমার দৈব-শীতল আঁচলে সখী
একটু বাসতে দাও মোরে
তোমার প্রণয় শিখায় সখী
একটু পুড়তে দাও মোরে,
তোমার অপেক্ষায় সখী
একটু ক্ষয় হতে দাও মোরে
তোমার আলিঙ্গনে সখী
একটু ফোটে উঠতে দাও মোরে,
তোমার মাধুর্যে সখী
একটু অন্ধ হতে দাও মোরে
তোমার যৌন-সুবাসে সখী
একটু উন্মাদী হতে দাও মোরে,
ভালোবেসে সখী
অমর হতে দাও মোরে।
ওমর ফারুক
ভাবিনি কখনও
কখনো ভাবিনি আমার প্রেমহীন
অন্ধকারে আলো জ্বালিয়ে দিবে।
কখনো ভাবিনি তোমার স্নিগ্ধ কন্ঠের আহবানে শীতল শয্যা করে দিবে।
কখনো ভাবিনি হঠাৎ করে মনের পিঞ্জিরাতে জায়গা দখল করে নিবে নিজের মতো করে।
কখনো ভাবিনি আমার অতীতের দুঃখ ভুলিয়ে নতুন করে হাসি ফুটিয়ে দিবে নিজের মতো করে।
কখনো ভাবিনি আমার কষ্টে'ভরা জীবন টাকে আনন্দময় বানিয়ে দিবে তোমা লাজুক লাজুক দুষ্টমিতে।
এ তোমার জাদু নয়, গুণ যে গুণে
জড়িয়ে আমি হয়েছি প্রেমিক।
এস এম শামীম রেজা
রং নাম্বার
হ্যালো কেমন আছো প্রিয়া,
এটাই কি তোমার হিয়া।
আমারে কান্দাইলা তুমি,
নিজে না কান্দিয়া।
মিস কলে হলো পরিচয়,
তার পর মন বিনিময়।
এভাবে চললো কত দিন,
ভালোবাসা ছিল মোহহীন।
রাতের পর রাত জাগিয়া,
কথা হতো কান পাতিয়া।
রাত ভর কত মিষ্টি কথা,
মুছিয়া দিতে দুংখ ব্যাথা।
এখন সিমটা বন্ধ থাকে,
সৃর্তিগুলো শুধু পিছু ডাকে।
মনটা কাঁদে বার বার,
ওটা ছিলো রং নাম্বার।
মোঃ হাবিবুর রহমান
নেয়ামত
হে বিরাট হে দয়াময় তোমারই নাম যপি দিনমান ধরি,
মহান করেছো মোদের আছে যত তোমার সৃষ্টিরাজি।
পাহাড় পর্বত নদী নালা আর আছে যত বিশ্বের বিস্ময়,
অধীন করিয়া দিয়াছ সবই মোদের তুমি সৃষ্টির সর্বময়।
পাখপাখালি, পশু আর সৃষ্টির যত আছে প্রাণীগুলো,
মোদের কথায় উঠবোস ক'রছে তারা দিবারাত্র যেন।
আকাশে আছে চাঁদ সূরুজ আর যতসব নক্ষত্রপুঞ্জি
শোভিয়াছ তুমি নভোতে সবই যেন মানুষেরই লাগি।
সাত সমুদ্র তেরো নদী সৃজিছ সাগরে যত জলজ প্রাণী,
হিসাব কসে দেখেছি সবই সৃজিছ তা মানবেরই লাগি।
আলো বাতাস গাছপালা এসবই তোমার বড় নিয়ামত,
সেবিবে মানুষের তরে যতদিন হবেনা রোজ কেয়ামত।
মানুষ সেরা মানুষই শ্রেষ্ঠ তাতে নেই কোন সন্দেহ বুঝি,
দান করেছো যত ফল ফুল ও শস্যভান্ডার রাশি রাশি।
হে আল্লাহ্, হে মা'বুদ হে দয়াময় তুমি মোদের সৃষ্টিকর্তা,
তোমার খেলা বুঝা সত্যিই বড় দায় সৃষ্ট মানবের দ্বারা।
২০ ফেব্রুয়ারি ২০২১
বিধান সাহা
সঞ্চয়
মোহাঃ হাসানুজ্জামান
অপ্রতিরোধ্য
প্রত্যাশায় বসে হয়েছি অগ্রসর
যানিনা কোথায় হবে এর শেষ
আত্মবিশ্বাসে পড়েনি ভাটা
তাই আজো আমি স্বতস্ফূর্ত।
মানিনি কোন বাঁধা বিপত্তি
করেছি সব কিছু ধূলিসাৎ
এগিয়েছি অধীর আগ্রহে
যানিনা কবে ফুরাবে এই পথ।
আশা আছে প্রবল বুকে
ধরেছি আমি সৎ পথ
অতিক্রম করব সব বাধা
নিয়তি যদি হয় সহায়ক।
আমার পদতলে সব বজ্রঘাত
তবুও আমার পথে আমি নিশ্চল,
বুকের মাঝে আছে প্রত্যাশা
যানি আমি নিশ্চিত হব সফল।
আমার অন্তরে পরিপূর্ণ মনোবল
সংগ্রামের পথে আমি আবিচল,
থামবোনা আমি হব অগ্রসর
আয়ত্বে আনবো আমার আকাঙ্খিত বিজয়।








