২৬ জুলাই ২০২১

মধুমিতা রায়



মন পথের গল্প...


যে সমস্ত কিছু আমার বলে জমিয়েছিলাম

আজ শমন এল সেসব কিছু আমার নয়।


অথচ কী গভীর বিশ্বাস ছিল!

বিশ্বাস ছিল সেই প্রিয় নামের বর্ণগুলো 

অন্তত আমার আছে।


অন্ধকার ভোরে উঠোনে নেমে দেখি

সমস্ত বর্ণগুলো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে

চারিদিক।


প্রয়োজন ফুরালে ব্যস্ততার শহর জাগে

আলো গুলো ছিঁড়ে খুঁড়ে ঝমঝম শব্দে

ব্রীজ কাঁপিয়ে পিষে দেয় পথের গল্প।


পথের ধুলো মেখে গাছ ভাবে

কেউ তো ফিরুক

কেউ তো কাছে বসুক দুদন্ড

বলুক... ছিলাম তো। তুমিই বুঝতে পার নি।



শ্যামল রায়


 জুঁইফুল কি বলবে?


শূন্যের ভেতর ঘুরপাক খেতে খেতে

নিঃসঙ্গ হয়ে পড়ছি যেন সব সময়

জুঁইফুল তুমি কি বলবে?

শখ করে রোল খেতে গিয়ে

কান্নার রোল শুনে আয়ু কমছে

তবুও শূন্যতার ভেতর

খুঁজে পেতে চাইছি মৃত্যুর আগে পর্যন্ত

বর্ণমালার ভেতর ভালোবাসার শব্দগুলো।

জুঁইফুল তুমি কি বলবে?

যতসব শর্তগুলো ছুড়ে ফেলে দাও

বিবর্ণ অসুখের ভেতর, মায়া আছে

একটু খুঁজে নিলে দীর্ঘপথ হবে তুমি

যেখানে স্বপ্ন আছে,আছে বেঁচে থাকার শব্দগুলো

ওত পেতে আছে সবুজতার দিকে দুচোখ

জুঁইফুল তুমি কি বলবে?

রাধার শরীরটা জড়িয়ে দাও

বন্দর গড়ব, শুধুই ভালোবাসার বন্দর হবে

তোমার ভেতর জুড়ে ফুল ফুটবে

আমার তোমার জন্য ছায়া দেবে রোজ।

শুধুই দীর্ঘ পথে হবে ভালোবাসার জন্য 

জুঁইফুল তুমি কি বলবে?

রাকিবুল হাসান উন্নিদ্র


সুন্দর তুমি


তুমি সুন্দর

প্রত্যুষে বিকশিত 

নির্ঝঞ্ঝাটে গোলাপের লালাভার চেয়েও তুমি সুন্দর

তুমি সুন্দর আরও সুন্দর 

ওই সিঁথিতে দোলন্ত লাল সিঁথি পাটি।


তুমি সুন্দর

রক্তাভ নবোদিত সূর্যের চেয়েও তুমি সুন্দর 

তুমি সুন্দর আরও সুন্দর

মৃদুগামী অধর হাসি।


তুমি সুন্দর

পূর্ণিমা তিথির পুষ্করিণীর চেয়েও তুমি সুন্দর

তুমি সুন্দর আরও সুন্দর

ঔজ্বল্য দু'টি কাজল আঁখি।


তুমি সুন্দর

দ্যুতিময় ধৌতশিশির বিন্দুর চেয়েও তুমি সুন্দর

তুমি সুন্দর আরও সুন্দর 

আকর্ষক ওই নাসিকায় উদ্বেলিত নথ।


তুমি সুন্দর

আরও সুন্দর তোমার দুরন্ত অলক

ফের হারালাম পলক

প্রাণবন্তক লাবণ্য ওই মুখশ্রীর স্পর্শ পেতে

আমি এক তৃষিত চাতক।




হাসি যেন তার মায়াময় জোছনা

সৌভিক দুটি আঁখি

ঠোঁট দুটি তার বর্ণোজ্জ্বল

যেন নব্য ফোটা গোলাপ পাপড়ি।


চাঁদ বাকা ভ্রু ওই

রংধনুর টান

সে যেন অতন্দ্রি কবিতার

এক সতেজ প্রাণ।


বেশ মানিয়েছে ঠিক

ওই কপালের কালো টিপ

আর চমকানো কর্ণের দুল

সে যে বিশ্ববিধাতার গড়া উত্তমা ফুল।


মুখ যেন তার

ফাল্গুনী আকাশের ঔজ্জ্বল্য চাঁদের গড়ন

মাথা ভরা মেঘ কালো কেশে

সে যে গন্ধ বিলায় সারাক্ষণ।

হুমায়ুন করির সিকদার




স্বর্ণালী ক্ষণ


বর্তমানকে নিয়ে ভেবেছি অনেক, 

অনেক করেছি গল্প

তবুও তাতে পাইনি খুঁজে 

অতীতের বিকল্প ।


ডিজিটালের মেশিনে উঠে 

দেখেছি ওজন মেপে

বেড়ে গেছি অনেক বেশি -

ভুগছি স্নায়ু চাপে।


গাড়িতে - বাড়িতে পথে-প্রান্তরে 

কোথাও নেই সুখ

কখন কোথায় কী ঘটে তাই নিয়ে 

 জনতার উৎসুক।


স্বর্ণালী ক্ষণ আজ হারিয়ে গেছে

অন্তরে তবু তারই হাহাকার --

জনতার ভাষা কার আছে মন 

থেকে বুঝবার?


তাইতো আকুল হয়ে সহসাই

গেয়ে ওঠে মন 

খুঁজে ফেরে হারানো স্বর্ণালী ক্ষণ।

১৮ জুলাই ২০২১

কাউসার আলী, ( সিডনি অষ্ট্রেলিয়া )




শূন্য বৃত্ত


কনিষ্ঠা আঙুলে আঙুল গুজে

প্রথম শরীরী অনুভব উত্তাপ,

নব্য যৌবনের চাঁদ খোঁজে

উন্মুক্ত বাঁধাহীন ভালোবাসার উচ্ছ্বাস।


নগ্ন স্বপ্নের রংমহল ধূলিসাৎ

অতনু ফিরে যায় হানিয়া ফুলাবাদ,

আঁড় চাহনীর ইশারায় প্রেমের চাষাবাদ

চোঁখ মারামারিতে সম্পর্কের বাজিমাত।


অলস দুপুরে লাজুক চুমোর ছুড়াছুড়ি

অনভিজ্ঞ আধো আধো অক্ষরে,

                       প্রেমপত্র চালাচালি!

রোমান্টিক দু‘লাইন গেয়ে গান

প্রেমের তানপুরায় অন্তরাত্না টান।


দুরন্তপনার ভালোবাসার রেস আজ

জমাট বাঁধা আটলান্টিকের বরফ!


ফেলে আসা ভুলের স্তুপে চাঁপাপড়া

ঘুমন্ত অনুভূতির চিহ্ন ধরে ধরে

আজও তোমার সীমান্ত খুঁজি,

এখন আমার সীমানার পরিসীমা

বলতে অপূর্ণ শূন্যতাকেই বুঝি।

মাসুদ রানা




 তুমিত আমাকে নিলেনা 

 


ভালো থাক প্রেম

দহনের জ্বালা নিয়ে সিঁদুরের মতো 

জ্বলে জ্বলে এই পোড়া কপালে আমার 

ভালো থাক বেদনা হৃদয়ের বন্দরে 

বেড়ে উঠো দুধে ভাতে নদীর মতোন 

পল্লবিত হও শুধু যন্ত্রণা 

নিঃশ্বাসে-প্রশ্বাসে আমার সারাটা জীবন। 


দুঃখের সাথে বারো মাস  বসে থাকি 

সোনার পালঙ্কে আমি 

ভাবি কোথা তুমি তরুণ যুবক 

নিয়তি নিলনা তুলে 

তরঙ্গে মাতাল ছোটে তরণী তোমার 

কোথা যাবে কোন দূরে 

মলিন মলাট খুলে পার হও গোধূলি দিগন্ত বেলা

আমাকে নিলেনা। 


বিষের বসন খুলে দর্পণের যুবতীরে 

কারে করি অর্পন 

কিশোর 

শিশুর মতো চেয়ে থাকি 

তোমার জীবনের দিকে 

তোমার চলে যাওয়ার দিকে 

আমাকে নিলেনা। 


অভিলাষী মন আমার, বিলাসি হতে চায় 

তবু

সুখ কেবলি আমার কাছে 

সন্ন্যাসী সবুজ মাঠ শেষে 

মরীচিকা রোদে মিশে 

ভুলে থাকা জীবনের অমর আখ্যান 

স্বপ্ন কেবল সাধু সুদূর অতীতে পরাহত 


পতিত জমির মতো উষর পাষাণ আমি 

কেউ চষে ফেলেনি যাকে 

খোঁপার ফুল খুলে পাগল পথিক হই

কই

তুমিত নিলেনা আমাকে।

১৭ জুলাই ২০২১

মোঃ হা‌বিবুর রহমান

 


অ‌বোলার সঙ্গদান

( ছোট গল্প )              



প্রাতঃকালীন হাটাহা‌টি ক‌রার সময় ইদা‌নিং ক‌য়েক‌দিন যাবৎ দে‌খি এক মধ্য বয়সী পুরুষ কুকুর আমা‌দের‌কে অনুসরণ ক‌রছে, বলা যায় রী‌তিমত আমা‌দের সঙ্গ দি‌য়ে যা‌চ্ছে। হঠাৎ ক‌রে কুকুর‌টির সঙ্গ দেওয়ার ব্যাপ‌া‌রে একটা তপসারা খুঁ‌জে বের করলাম। সহসঙ্গী মেজর জামান‌কে বললাম,"জামান বলোতো কেন কুকুর‌টি আমা‌দের হাঁটার পুরা এক ঘন্টা সময়কাল নিঃস্বার্থভা‌বে সঙ্গ দি‌য়ে যা‌চ্ছে"? 


উত্তরটা একটু প‌রেই শুনি। হয়ত স্বগোত্রীয় কোন কুকু‌রের সা‌থে কামড়াকাম‌ড়ি ক‌র‌তে যে‌য়ে কিংবা ক‌ঠিন কোন হৃদ‌য়ের মানুষ তা‌কে স‌জো‌রে আঘাত ক‌রে তার এক‌টি পা ভে‌ঙ্গে দি‌য়ে‌ছে। কুকুর‌টি মা‌ঝে মা‌ঝেই খ‌ুড়ি‌য়ে খুড়ি‌য়ে দৌ‌ড়ে আমা‌দের হাঁটা দ‌লের একটু সাম‌নে যে‌য়ে আমা‌দের দি‌কে লেজ নাড়ায় আর চো‌খেমু‌খে কি যেন এক অদ্ভূত আকুল আকু‌তি জানায়। তার ঈশারা আর দেহভঙ্গির মাধ্য‌মে কেমন যেন একটা আহ্লাদ আহ্লাদ আর মায়াময় ভাব। কি মে‌সেজ বা বার্তা সে দি‌তে চায় তা বুঝার ক্ষমতা আমার নেই। 


ত‌বে মানুষ হি‌সে‌বে যা বুঝলাম সেটা হ‌লো, সে যে আমা‌দের‌কে খুব অন্তরঙ্গ ভে‌বে আমা‌দের সা‌থে তার সঙ্গটা ম‌নেপ্রা‌ণে উপ‌ভোগ কর‌ছে সেটা তার ঈশারা ইঙ্গি‌তে প‌রিস্কারভা‌বে সে যে বু‌ঝি‌য়ে দি‌চ্ছে আ‌মি সে ব্যাপা‌রে নিশ্চিৎ।


অতঃপর মেজর জামান বল‌লো "সার, আপ‌নি ব‌লেন"। আ‌মি তাকে বললাম, আমার ম‌নে হয় সে এ মহল্লায় আগন্তুক, তাই আমা‌দের প্রত্যক্ষ সাহা‌য্যে আগামী ক‌য়েক‌দিন ‌সে এ এলাকায় নি‌জেকে শত্রু মুক্ত রাখ‌তে চাই‌ছে। কারণ, সেও জা‌নে মানু‌ষের সা‌থে থাকা তার জন্য বিরাট একটা সা‌পোর্টের বিষয়। কারণ কুকুর‌দের ঘা‌ড়ে তো আর দুটো ক‌রে মাথা নেই ‌যে তারা সৃষ্টির সেরা জী‌বের সা‌থে পাঙ্গা নি‌বে বা টক্কর দি‌বে। 


কুকুর‌টি কিছ‌ু পথ চ‌লে, আবার মুল হাঁটা দ‌ল হ‌তে সামান্য পি‌ছে পড়ে আবার দৌড়ে যে‌য়ে পিছু পড়া রাস্তা কভার ক‌রে বার বার আমা‌দের দি‌কে ফি‌রে ফি‌রে তাকায়। সে ‌যেন স‌ত্যিই এক অপূর্ব দৃশ্য! আবার দৌড়ি‌য়ে সামান্য ‌কিছু লিড নি‌য়ে সাম‌নে যে‌য়ে চো‌খেমু‌খে একই ধর‌ণের আকু‌তি আর প্রভু ভ‌ক্তের চাহুনী যেন তার ‌চো‌খেমু‌খে ফু‌টি‌য়ে তুল‌‌ছিল। এরই ভিত‌রে আমাদের হাঁটা দ‌লের হাঁটা শে‌ষ ক‌রে ক‌য়েকজন সিনিয়র অ‌ফিসার নি‌জের গাড়ী নি‌য়ে বাসার দি‌কে রওনা দি‌লেন। 


আমার বাসা আর মেজর জামা‌নের বাসা কাছাকা‌ছি হওয়ায় আমরা পদব্র‌জে বাসার দি‌কেই আস‌ছিলাম। তা‌কি‌য়ে দে‌খি কুকুর‌টি ‌সেই একই কায়দায় আমা‌দের পিছু নি‌য়ে‌ছে। আ‌মি মেজর জামান‌কে বললাম, জামান, খেয়াল ক‌রেছো যে মিষ্টার ডগ আম‌াদের সা‌থে সা‌থেই আস‌ছে। 


মেজর জামান বল‌লো, "স্যার, এরা নিরীহ পশু হ‌তে পা‌রে কিন্তু এরাও কিন্তু দূর থে‌কে গন্ধ শু‌কেই ভাল মানুষ খু‌ঁজে বের কর‌‌তে পারে"। সাধারণ মানুষ হ‌লেও নি‌জে‌কে ধন্য ম‌নে করলাম এই ভে‌বে যে, যাক তাহ‌লে এত‌দিন প‌রে একজন ভা‌লো মানু‌ষের তা‌লিকায় ‌নি‌জে‌কে অন্তর্ভূক্ত ক'র‌তে পারলাম। 


মনটা ‌মুহূ‌র্তের ম‌ধ্যেই বেজায় খুশী হয়ে গে‌লো। অতঃপর দু'জনের পথ দু‌টি দি‌কে হওয়ায় যার যার বা‌সার প‌থে রওয়ানা হলাম। গল্পে গ‌ল্পে ‌বিদায় বেলায় কুকুর‌টির কথা একেবা‌রে ভু‌লেই গি‌য়ে‌ছিলাম।

মহুয়া চক্রবর্তী




ভালোবাসা 


ভালোবাসা - তাকে কি দেখেছো কখনো ! সে কেমন হয় গো , তার স্পর্শ পেয়েছো কি? 

জীবন জুড়ে শুধু অবহেলার চোরাবালি, যেখানে শুধু তলিয়ে গেছি আমি। 

ভালবাসাকে শুধু দূর থেকে দেখেছি, দূর থেকেই সে দিয়ে গেছে হাতছানি।

যখন কৃষ্ণচূড়ার বুকে, লাল আবিরের দল খেলে,

আমি তখন বিষাদ মনে শূন্য পথ পানে চেয়ে থাকি, সে আসবে ভেবে। 

মনের ঘরে জীবন প্রদীপ খানি জ্বালিয়ে রাখি।

তুমি আসবে বলে, কামিনীর সাজে সেজে, 

আশার প্রদীপ জ্বালিয়ে হাতে,

নিজের প্রাণের মাঝে।

কবে আসবে তুমি 

সম্মুখের পথে দীপ্ত শিখাটি নিয়ে আছি

তোমার পথপানে চেয়ে ।

পুড়বে বলে রয়েছে আশায় 

আমার নিরব হিয়া।

কবে পাবো তোমার ভালোবাসার ছোঁয়া।

১৬ জুলাই ২০২১

কবি মিশ্র

 


অনুভূতির অলিন্দে


দশ বাই দশ ঘরটার মধ্যে যখন হাঁপিয়ে উঠি

তখন তোমার কাছে যাই।

তোমার শীতল স্পর্শ, আলতো অনুভূতি

আর কোথাও না পাই।!


ইদানিং তোমার পরিবর্তন 

বড্ড মন কাঁদায়,

তোমার পরিবর্তীত অবস্থানের সঙ্গে আর মানিয়ে নিতে পারি না।

রূপান্তর একটা স্বাভাবিক প্রক্রিয়া

তবে আমি কি বেমানান?

প্রশ্ন গুলো মনে আছাড় মারে

আঘাত করে, হয়তো দুফোঁটা রক্ত চোখের কোল বেয়ে কপাল পেরিয়ে তোমার কাছে ছুটে যায়... 

কেউ বলে অশ্রু, কেউ বলে চোখের পানি.. 

কিন্তু আমি তো কিছুই বলি না!!

ওতে ও যে সোঁদা গন্ধ পাই...

সেই দশ বাই দশ ঘরটার অন্দরের সাদা দেওয়ালের মতো...

তবুও চোখ বোজালেই আমি

তোমার কাছেই যাই...

সোঁদা গন্ধের টানে, অনুভূতির অলিন্দে।।

মুন চক্রবর্তী

 


নিশিতের তারা


যাপন ঘরের গোপনে রাখা আছে হিরন্ময়ী 

এক এক করে আমার বিশ্বাস আত্মবিশ্বাসের আলোতে 

চোখের জলে কখন বৃষ্টি মিশে দীঘির পদ্ম পাতায় স্থির

সুখ দুঃখের ভার নিয়ে বৈঠার কঠিণ পথ চলা

আজ বুঝি একেলা পথের ঠিকানা বিহীন আমি

কিছু আলোক দ্যুতির সন্ধানে নিশিতের তারারা

হাতছানি দিয়ে যায়।

অনেক ক্লান্তি পার করে জীবন বিশ্বাসে, তারাদের বিজয় সম্মেলনে, হিরন্ময়ী পরশ খুঁজে নেওয়া।

ফারজানা আফরোজ




 রূপসী বর্ষা


হঠাৎ দমকা হাওয়া ছোটে চারিদিকে

আকাশের নীল ঘিরে যায় আঁধারে।

মেঘ থেকে ঝরে পরে বরষন ধারা,

কখনো অঝোর ধারায় কখনো টুপটাপ সুরে।

মনে পড়ে সেই ভুলে যাওয়া গান-

বৃষ্টির রিনিঝিনি শব্দে ফিরে আসে সেই চেনা সুর,

হারানো স্মৃতিরা ফিরে আসে বারে বারে।

বর্ষাকে আলিঙ্গন করার শত আয়োজন-

কদম ফুলেরা ফোঁটে গাছের শাখায়

ময়ূর পেখম মেলে নাচে তালে তালে

মেঠো পথ ভিজে ওঠে বৃষ্টির ছোঁয়ায়

সবুজ শ্যামলে ভরে ওঠে ধরনী।

নব উল্লাসে জেগে ওঠে হৃদয়,

পাহাড়ি ঝর্ণা ফিরে পেল প্রান।

সাঁঝের বেলায় ম্রিয়মান আলোয়,

ভেসে আসে মেঘের গর্জন।

বৃষ্টির নূপুর বাজে তমাল বনে-

থৈ থৈ জলে হাঁসেরা খেলে জলকেলি

পাল তোলা নৌকা ভাসে ঢেউয়ের স্রোতে।

ঘর ছাড়া মন রয়না আজ ঘরেতে-

ফিরে পেতে চায় ফেলে আসা দিন

কলাপাতার ভেলায় করে ভিজতে বৃষ্টিতে

বাদল দিনে হাঁটতে কেয়ার বনে

টিনের চালের টুপটাপ শব্দে ঘুমিয়ে পড়তে

রূপসী বরষা আসুক নব নব রূপে,

বর্ষার স্নানে শুচি হোক ধরা।

l

 l

n

 n