২৫ জানুয়ারি ২০২১

মনি জামান




 এবার মানুষ হও পুরুষ

 


খুচরা পেটের ক্ষুধা নেই এবার পাইকাবী রেটে ছেড়ে দাও তোমার স্থুল পেটের দাবীর সবটুকু,সময়ের স্রোত অবিরাম চলছে স্বার্থ সংলাপ।

বিবাহ নামের মলম চুক্তিতে বারবার আসতে হয় পোড়ামুখির,জানি কবুল খপ্পরে মায়ের অপমৃত্যুর দিন শেষ হবে না কোন দিন।

আর কত যৌন সুখ নিয়ে বাঁচবে হে

অসুর,ধর্মের নামে নরকযজ্ঞ চিতার  আগুন আর কত জ্বালবে।

এখন গল্পের সময় নেই এবার এসো চুক্তিতে আমাকে কি ভাবে চাও,প্রেম ভালোবাসায় নাকি নির্যাতন যৌতুক অনুরাগ সম্পুরকে?

নাকি শুধু প্রজন্ম চুক্তির দেন মোহরে।

জীবন সংসার নামে বেশ্যার বেশভুষায় ছোট্ট ঘরটিতে আর কত সন্তর্পণে বিচরণ করবে,আর কত নির্যাতন মোহড়ায়।

এবার মানুষ হও পুরুষ তুমি,এসো সংবিধান ধারায় একটি পাকা চুক্তির কাবিন নামা হোক।

যেখানে আমি সর্বপরি তোমার "মা,

আর একবার এসো মা মাটির দামেই আর একবার কেনো আমায় হে পুরুষ।

রেহানা রেখা




ভাবনা


দু'চোখ বেয়ে জল নেমে আসে

যখন বিজনে ভাবি! 

মিটাইনি আমি জীবনের যত শখ

মিটাইনি কারো দাবী।

বনে বনে বাদলের নিঝুম দুপুর

কেনো তোলে  অবেলায়

এই হৃদয়ে,বেদনার সুর।

আমিতো চেয়েছি যেতে দ্বিধাহীন মনে

সমুদ্রের পাড়েএক দেবদারু বনে,

যেখানে নিবিড় শান্তির ছায়ার শয্যায়,

কেনো যে বারবার  বাধা দেয়

মোর হৃদয়ের আঙিনায়।

আকাশ বাতাস ডাকে আমায়

পখিরা বলে  ছুটে আয়,

আমি চাই ছুটে যেতে

কেবলই  মুক্ত সীমানায়।

পাতাঝরা দিন বলেছে আমারে

চেতনার জ্বলে অমৃত সূর্য

আলো আবিরে নাচি,

যতই আধাঁর ঢাকুন আমারে! 

আমি আছি কেবল আমারই কাছাকাছি।

অনেক গধূলি-ধুলো

উড়ে যেতে দেখেছি বাতাসে,

ঝরা পাতা, আরো কতো পাখি! 

সেই পাখি আর ফিরে আসে নাই

তবু কেনো স্মৃতি ভাই, ফিরে ফেরে আসে,

পালক উড়ে পড়ে মোর হৃদয়ের ঘাসে।

হাবিবুর রহমান হাবিব




ক‌বিতার আলাপন



কাব‌্যময় জীবন এ এক অ‌বিচল প্রবচন,

যে শব্দ পথ দেখা‌তে শেখায় না,

তা কখ‌নো কাব‌্য হ‌তে পা‌রে না ।

তবু ব‌য়ে চ‌লে মেঘ রৌ‌দ্রের খেলা,

এরই মা‌ঝে অ‌বিরাম চ‌লে ক‌বিতার আলাপন ।

এরা ম‌নে হয় মায়াভ‌স্কি ও নজরু‌লের ক‌বিতা প‌ড়ে না,

শে‌ষের ক‌বিতা প‌ড়ে কিন্তু শর‌তের শ্রীকান্ত প‌ড়ে নাই,

এখা‌নেই র‌বি ঠাকু‌রের ট্রে‌জে‌ডি,

জাত,ধর্ম,শ্রেণি মারা‌তে পা‌রে নাই ।

জীবন‌কে খু‌জে পাওয়া যায় ম‌্যা‌ক্সিম গোর্কী‌তে,

সুকান্ত জ্বে‌লে‌ছে ক‌বিতার মি‌ছি‌লে অ‌গ্নি‌শিখা,

আমরা মে‌নে নি‌য়ে‌ছি ম‌্যা‌কেয়াভ‌্যা‌লির,

আধু‌নিক রাজত‌ন্ত্রের রাষ্ট্র চিন্তা ।

ক‌বিরা যখন হ‌য়ে যায় বু‌দ্ধিজী‌বি,

তখন শ্রেণিহীন বু‌দ্ধিজী‌বি হ‌য়ে যায় রা‌ষ্ট্রের দালাল ।

ক‌বিতা,শিল্প, সা‌হিত‌্য প‌ড়ে থাক ময়লার চৌবাচ্চায়,

পদক,পুরস্কার,শ্রেষ্ঠত্ব আমা‌দের চাই -ই-চাই ।

ফরমান সেখ



বন্ধু মানেই


বন্ধু মানেই,   দুয়ার খোলা

    মনের থেকে মন,

বন্ধ মানেই,   নাইকো বিপদ

      মস্ত আপনজন।

বন্ধু মানেই,   ভালোবাসা

     অন্তরে অন্তরে,

বন্ধু মানেই,   মাদাত পাওয়া

      সকল প্রান্তরে।

বন্ধু মানেই,   হাসি-খুশী

    ব্যাথা ভুলার যন্ত্র,

বন্ধু মানেই,    সকল কাজে

       পরামর্শের মন্ত্র।

বন্ধু মানেই,   এক্কাগাড়ি

    মুক্ত মনের পথিক,

বন্ধু মানেই,   হাজার বায়না

      নানা রকম গতিক।

বন্ধু মানেই,   বুকের সাহস

      আস্ত মনের বল।

বন্ধু মানেই,   পাগলামি আর-

      গোপাল ভাঁড়ের দল।

বন্ধু মানেই,  গল্প-আড্ডা

  সকাল-বিকাল-সাঁঝে,

বন্ধু মানেই,  মুক্ত ভাষা

    যুক্ত সকল কাজে।

বন্ধু মানেই,   আকাশ-পাতাল

       সুখ নদীর ঢেও--

বন্ধু মানেই,   পাগলা-হাওয়া

     মনের মানুষ কেও।।


২৪ জানুয়ারি ২০২১

 K

J

 J

I

 I

H

 H

G

 G

F

 F

E

 E

D

 D

C

 C