২৫ ডিসেম্বর ২০২০

রিনা নাসরিন


 মা তুমি


মা তুমি সতি সাধ্য তুমি অর্ণপূর্ণা 

তুমি জন্মধাত্রীর গর্ভধারণী মা 

তুমি নচিকেতা তুমি অন্নেশ্বা। 

তুমি নির্যাতিত তুমি দেশের অহংকার। 


তুমি স্নিগ্ধ মায়াবিনি শরৎ এ উড়া 

শান্তির প্রতীক

তুমি অশ্ব তুমি তপস্যা আবার তুমি পূর্ণিমা 

রাতের চাঁদ। 

তোমার যেমন নাম যশ আছে তেমনি আছে

তোমার বদনাম

শত্রুদের দমন করে হয়েছো তুমি অম্লান। 


পিতার অহংকার তুমি তেমনি সবার 

চোখে জয়তী

স্বামীর ঘরে হয়েছো রমণী

ক্ষণে ক্ষণে বাদলের ধারায় বদলে যায় নাম 

তুমি ছাড়া অচল পুরুষ তবু ও পাবেনা 

কখন ও দাম।

কবি সৈয়দা



হিরন্ময় সুখ


আজ কি আকাশ দেখ‌লে?

চোখ ঝাপসা হ‌লে অাকাশ মেঘাচ্ছন্ন ঠে‌কে

‌রে‌লি‌ঙে চিবুক ঠে‌কি‌য়ে বৃ‌ষ্টি বিন্দু মু‌খে মে‌খেছি,জা‌নো।

আহ্ , আহা মন ছলছল দী‌ঘির মৌনতায় ডু‌বে‌ছি

আজ একবা‌রো কি ডা‌য়েরীর পাতাটা কো‌লে নি‌য়ে ময়ূরের পালক ছুঁ‌য়ে‌ছি‌লে?

কি হ‌বে ,স্মৃ‌তির ঝলক তু‌লে এনে ঝু‌লি‌তে ভ‌রে


ঝর্নার জ‌লে মুখ তু‌লে চোখ ভি‌জি‌য়ে‌ছি ,‌শো‌নো।

ম‌নে হ‌চ্ছি‌লো ডু‌বে যা‌চ্ছি ,ডু‌বে যা‌চ্ছি অতল গভী‌রে 


আজ কি হ‌লো এরপর ,ব‌লি আসো

 থাক ,ব‌লে ত‌বে কি হ‌বে? শুন‌বেনা । বড্ড আনমনা হ‌য়ে‌ছো । কি ভা‌বো অমন ,ব‌লো‌তো।


‌দেখ‌ছোনা লি‌খে রে‌খে‌ছি তন্ময়তা বু‌কের হিরন্ময় তটভূ‌মি‌তে,‌

যেখানটা‌তে বুনন ক‌রে গে‌লে মে‌ঘের ঘনঘটা।

ওয়াসিম খান



পথিক 


পথিক ছুটে অজানা পথে 

কিসের এতো তাড়া?

থমকে পথে হঠাৎ ভাবে 

ঠিকানা তার তো হারা ।


পিছনে ফিরে তাকাই দুরে 

কিসের এতো মায়া?

শূন্য পথে পথিক একা

দেখে নাকো কারো ছায়া ।


দুপুর বেলা কিসের টানে 

কান্দে কেন মন?

পথিক মনে চৈতী বায়ে

পোড়ায় সারা ফাগুন।


দিবস শেষে পথিক পথে 

অকারনে সে হাসে।

ঝড়ের রাতে চাঁদটি খোঁজে 

বৃথাই হিসাব কষে ।

ওয়াহিদা খাতুন



বড়োদিন


বড়োদিনের ছুটি

খেলবো লুটোপুটি ;

মণ্ডামিঠাই গজা

হবে ভীষণ মজা;

পড়াশুনা নাই

আনন্দে গান গাই;

মনের সুখে গাবো

ব্রিটানি কেক খাবো ;

মোটরশুঁটি কড়াই

গরম লুচির লড়াই!!

২৩ ডিসেম্বর ২০২০

 খ

 ক

 ও

 ঐ

 এ

 উ

 ঈ

 ই