২৬ মে ২০২২

কবি আলমগীর হোসাইন এর কবিতা "কান পেতে শুনি"

কান পেতে শুনি
আলমগীর হোসাইন 

মাঝ রাতে রিং টোনের শব্দে
ঘুম ভেঙ্গে গেলো মোর প্রিয়ার
ফোন ধরে কথা বললে না
ক্লান্ত দেহ মন অচল অসার।

উওপ্ত নিঃশ্বাস প্রকম্পিত শব্দ প্রবাহ, 
ধাবন প্রতিয়মান তরঙ্গে
সময় বলে গেলো জীবন বড়ো অসহায়
মুল্যহীন, তুমি বিহনে।

দুর থেকে ভেসে এলো নিঃসঙ্গ কাতর কন্ঠের 
করুন না বলা কথার প্রতিধ্বনি
দুঃসময় মধুর স্বপ্ন জলাঞ্জলী দিয়ে
নিশ্চুপ কান পেতে শুনি।

কবি শাহজাদা রিদওয়ান এর কবিতা অপ্রত্যাশিত বইয়ের পৃষ্ঠা "

অপ্রত্যাশিত বইয়ের পৃষ্ঠা 
শাহজাদা রিদওয়ান 

ছায়া পথের খুব গভীরে আমার অস্তিত্বকে রেখেছিলাম কিছু সময়ের জন্যে, 
তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে,
কিছু দেখার জন্য -জানার জন্য!
চারদিকে নিরব নিস্তব্ধতা থাকবে
এটা আমার আশা নয় ছিল বিশ্বাস, 
সেখানে ঝড় দেখিনি তবে হৃদয়ে ঝড় বইতে দেখেছি।

ছায়া পথের গভীরে গিয়ে প্রথমেই 
গভীরতা নামক বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকলাম,
আমি আঁতকে উঠলাম কয়েক পৃষ্ঠার পর একটা লাইন পড়ে,
ঠিক তখনই বিশ্বাস ভঙ্গ নামক ঢেউ কাঁপিয়ে দিল পুরো ছায়াপথকে,
আমার বিশ্বাসের অস্তিত্বও কেঁপে উঠল,
শতবার চেষ্টা করেও থামাতে পারিনি।

গোপনে থাকা গভীরতা নামক বইটি দ্বিতীয় বার আর স্পর্শও করিনি,
চাই না আর ছায়া পথের নীরবতা,
গোপনেই থাক না অপ্রত্যাশিত বইয়ের পাতা।

মমতা রায় চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৭২

উপন্যাস 

টানাপোড়েন   ১৭২

বিরক্তি ভরা মুহুর্ত

মমতা রায় চৌধুরী

নববর্ষের সকালটা বেশ ফুরফুরে মেজাজে কেটেছে রেখার কিন্তু বাড়িতে এসে পড়েছে আসন্ন সংকটে বোর্ডের খাতা চোখে সর্ষেফুল দেখছে। আকাশকুসুম ভাবছে। কদিনের মধ্যে কি করে খাতা দেখে ফাস্ট লট জমা দেবে। তারমধ্যে গোদের ওপর বিষফোঁড়া মতো রয়ে গেছে হাতের ব্যাথাটা ।দুটো খাতা দেখতে না দেখতেই যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে রেখা ,শুতে হচ্ছে । মহা বিপদে পড়েছে।
হাতের যন্ত্রনাকে উপেক্ষা করেই রেখা আজ সন্ধ্যে ছটা থেকে হঠাৎ রাত দশটা পর্যন্ত 15 থেকে কুড়িটা    খাতা দেখবে। যেমনি ভাবা অমনি কাজ
কিন্তু হলে কি হবে দুটো খাতা দেখতে না দেখতেই গেস্ট এসে হাজির। অ্যাটেন্ড করতেই হয়।
কলিংবেলের আওয়াজ শুনে বুঝতে পেরেছে অসময়ে কেউ এসেছেন, মানে অতিথি হবে।
গেট খুলে দেখে যা ভেবেছে নৈহাটি থেকে মামাশ্বশুরা এসেছেন।
রেখা গাল হেসে বিরক্তি কে চাপা দিয়ে বলল' "আসুন মামা আসুন।'
মেজ মামা বললেন 'মনোজ কোথায় ,দেখছি না তাকে?"
"আছে কোথাও কাছেপিঠে ।আপনারা আসবেন জানান নি তো । তাই তো বেরিয়েছে।"
মেজ মামা বললেন" হ্যাঁ, সেটা আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা করে উঠতে পারিনি।?'
"দিদি কোথায় ?'
'মা তো দিদির বাড়িতে গেছে?'
"সেকি!আমাকে জানায়নি তো?'মেজ মামা বললেন অবাক হয়ে।
রেখা বলল "হঠাৎ করে বোধহয় প্ল্যান হয়েছে।"
"এমনিতে তো কি খায় না খায় ,পাই টু পাই হিসেব দেয় আর চলে গেল সেই খবরটা দিতে পারল না।
প্রতিদিনকার ছেলের সংসারিক এ কি হচ্ছে সব খবর না দিতে পারলে তো ওর পেটের ভাত হজম হয়না।"
রেখা বলল" আপনারা বসুন মামা আমি  চা করে আনছি।'
"তা বেশ ভালো। চা খাই। মনটা চা চা করছে।"
রেখা এই ফাঁকে মনোজ কে ফোন করে মামাদের আসার ব্যাপারটা জানিয়ে দিল। সঙ্গে কিছু মিষ্টি আর অন্যান্য খাবার নিয়ে আসতে বলল।
রান্নাঘরে চা চা করতে করতে হঠাৎ ফোন বেজে উঠলো"কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়।"
রেখার এমনিতেই বিরক্ত লাগছে একটা খাতা ও ঠিক করে দেখে উঠতে পারল না এর মধ্যে গেস্ট আবার ফোন?'
ও ঘর  থেকে মামাশ্বশুর চিৎকার করে বললেন "রেখা তোমার ফোন বাজছে গো?"
রেখা বলল "হ্যাঁ শুনতে পেয়েছি মামা ,যাচ্ছি?"
রেখা গিয়ে দেখতে পেলে ওটা মনোজের ফোন তাই ফোনটাকে রান্নাঘরে নিয়ে আসলো।
"হ্যাঁ বলো, ফোন করলে কেন?"
"বলছি মামারা কি আজকে থাকবে?"
"কি আজব প্রশ্ন করো না তুমি মাঝে মাঝে, মাথা এমনিতেই গরম আছে জানো তো তার মধ্যে…?"
"আরে বাবা সেই জন্যই তো ফোনটা করছি তাহলে রাত্রে রান্নাবান্নার জন্য তো কিছু আনতে হবে।"
"আমি কি করে বলি বলো তো ?"
"যাও না কায়দা করে জানো।"
"ঠিক আছে তুমি জলখাবার নিয়ে এসো তারপর না হয় পরে বাজারে যাবে আবার।"
"আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই হবে।"
রেখা চায়ের জল ফুটলে চা পাতা দিয়ে দিল। এক মামাশ্বশুর ঘন দুধের চা আর এক মামাশ্বশুর লিকার।
একজন চিনি ছাড়া আরেকজন চিনি দিয়ে।
চা নিয়ে গিয়ে রেখা হাজির হল।
চায়ের কাপ মামাদের কাছে বাড়িয়ে দিতেই বাইরের কলিংবেল বেজে উঠলো।
"ওম জয় লক্ষী মাতা..।"
 মামাশ্বশুর বললেন "বাহ মনে আছে তোমার, কে কি ধরনের চা খায়?"
ছোট মামা শ্বশুর বলে ন 'মনে থাকবে না ও একজন শিক্ষিকা ।সব মনে থাকে।"
"আবার কলিংবেলের আওয়াজ 'ওম জয় লক্ষী মাতা…।"
মামাশ্বশুরের বলেন" দেখো কেউ এসেছে বোধহয়?'
মেজ মামা শ্বশুর বললেন" বিস্কিট তুলে নাও।"
ছোট মামা শশুর বললেন 'আমাকে দাও।"
মেজো মামার শশুর বলেন আরে প্লেটে রয়েছে নিয়ে নে না ।ঐদিকে কলিং বেল বাজছে ওখানে গিয়ে দরজাটা খুলবে তো নাকি?
ছোট মামা শ্বশুর বললেন 'হ্যাঁ তাই তো ।তুমি যাও রেখা।"
দরজা খুলে দেখতে পেল মনোজ দুই হাতে দুটো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে।
মনোজ ইশারা করলো" বুঝতে পারলে ?কিছু জানতে পারলে?"
রেখা দরজা বন্ধ করতে করতে বলল''না ,আমি
কিছু জিজ্ঞেস করিনি।'
প্যাকেট দুটো রেখার  হাতে দিয়ে মনোজ। ঢুকলো মামাদের ঘরে।
মামাদের গিয়ে প্রণাম করলো  তারপর জিজ্ঞেস করল 'কেমন আছো,?'
মামারা বললেন 'আমরা ভালোই আছি। তুই কেমন আছিস?'
মনোজ বলল'এই চলে যাচ্ছে নানা রকম ভাবে।'
এরমধ্যে রেখা প্লেট বোঝাই করে কেশরী ভোগ সন্দেশ ,ফিশ ফ্রাই আর লর্ড চমচম নিয়ে এসে হাজির।
মামাদের সামনে প্লেট ধরিয়ে দিতেই মামারা খুব খুশি হয়ে বললেন এত জিনিস এনেছ।
 ছোটমা বললেন "আমার সব খাবারগুলো প্রিয়।" মেজ মামা বললেন 'ভাগ্নের বাড়িতে আসলে এই উপরিপাওনা টা খুবই ভালো লাগে।"
এই সুযোগে মনোজ জিজ্ঞেস করল রাত্রিতে তোমরা কি খাবে বলো ?তাহলে সেই জিনিসই রান্না করাব।"
দুই মামা একে অপরের দিকে তাকিয়ে বলল "মানে?"
,মনোজ  বলল ' মানে তোমরা থাকবে না আজকে?'
মেজ মামা বললেন'  ক্ষেপে ছিস নাকি?'
ছোট মামা বললেন 'থাকতে খুব ইচ্ছে করছে রে ভাগনে কিন্তু থাকার উপায় নেই।"
রেখা যেন স্বস্থির নিঃশ্বাস ফেলল। এমনিতেই অসময়ে এসে যাওয়াতে খুব বিরক্ত লাগছে, যদিও অতিথি নারায়ন। নারায়ন হিসেবে সেবা করা উচিত। রেখা চেষ্টা করেছে যতদূর সম্ভব আপ্যায়ন করার।
অন্যদিকে মনে মনে চাইছিল আজকে যেন উনারা না থাকেন, রেখা জানেন কখনো এরকম বলা উচিত নয় বা ভাবাই উচিত নয়। কিন্তু কি করবে রেখা যে বিপদে পড়ে আছে। কটা দিন থাকা মানেই রেখার এখন বাড়তি চাপ। খাতাগুলো দেখার একটু ফুসরত পাবে না। এরকম ভাবনা চিন্তা করার জন্য ঈশ্বরের কাছে একটু ক্ষমা চেয়েও নিল। অন্যদিকে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যে উনারা যেন না থাকেন।
মেজ মামা শ্বশুর বললেন 'হ্যাঁ রে ভাগনে এইগুলো কোন দোকান থেকে আনলি তোদের সেই মোদক সুইটস।"

মনোজ বললে" একদমই তাই?'
ছোট মামা বললেন"দাদা, কেশরী ভোগটা খেয়ে দেখো ,অপূর্ব।,
মেজ মামা' কেশোরি ভোগ মুখে দিতে দিতে বললেন"হ্যাঁ তাই তো রে।'
মনোজ বলল ," মাঝে মাঝে তো আসতেও পারো তোমরা।"
"সময় কোথায় বল?"
"সময় করে নেবে নইলে আত্মীয়স্বজন কেউ কাউকে তো চিনতেই পারবে না।
ছোট মামা বললেন" তুই থাম তুই কবার যাস। তুই তো ভুলেই গেছিস?'
মেজ মামা বললেন," রেখাকে নিয়ে তো ঘুরে ও আসতে পারিস।"
মনোজ বলে" আমাদের ও তো একই হাল আমার অফিস ,ওর স্কুল।'
মেজো মা বললেন" হ্যাঁ রে দিদি হঠাৎ মেয়ের 
বাড়িতে গেল?'
মনোজ বলল 'এইরকমই মূড হলেই বেরিয়ে পরে।"
ছোট মামা বললেন' দিদি চিরকালই এরকম।'
রেখা মনে মনে ভাবলো যে মানুষটা নেই তাকে নিয়ে এত রকম কথা বলতে পারেন?'
মেজো মা বললেন ছোট ঘড়ির দিকে তাকিয়ে দেখ,.
রেখা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যিই সাড়ে আটটা বাজে। 
রেখা ঘড়ির দিকে তাকাতেই টাইম টা দেখে নিজের  নিজেই যেন চরম চরম করে বেত মারতে ইচ্ছে করছে।
মেজ মামা বললেন 'আর বসা যাবে না ।'

"ঠিক আছে 'ছোট মামা বললেন।
রেখা বলল আবার আসবেন আপনারা।
মামীদের কেও সঙ্গে নিয়ে আসবেন।
মেজ মামা বললেন আমরা তো এদিকে একটা কাজে এসেছিলাম তাই ভাবলাম যাই দেখা করে আসি।
রেখা হাসতে লাগল।
ছোট মামা বললেন আমরা অন্য দিন আসব তখন জমিয়ে আড্ডা দেবো, কব্জি ডুবিয়ে খাবো। বলেই হো হো করে হেসে উঠলেন।
মেজো মা বললেন "একদম ঠিক কথা বলেছিস। তখন দেখবি তোদেরই বিরক্ত লাগবে।'
রেখা গিয়ে দরজাটা খুলল।
সঙ্গে সঙ্গে মিলি আর ওর বাচ্চারা রেখা কে ঘিরে আনন্দ-উৎসবে মেতে উঠলো
মামারা বললেন রেখার বুঝি এগুলো পোষ্য।
মনোজ বলল  "পোষ্য ছিলো না এখন হয়েছে।'
"যাক ভগবান কল্যান করুক' মেজ মামা বললেন।
আসছি তোমরা এসো একদিন আজকের এই মুহূর্তটা খুব সুন্দর কাটলো সবাই ভালো থেকো।

২৫ মে ২০২২

কবি মোঃ সেলিম মিয়া এর কবিতা "নির্বাক পুরুষ "

নির্বাক পুরুষ

মোঃ সেলিম মিয়া 

জন্ম নিয়েছি পুরুষ রুপি 
মানুষ বলে কথা, 
সংসার সুখ হাসি ফোটাতে তাইতো বিলিন ব্যাথা।
দিবা রাত কত গাধার খাটুনি 
ভাসিয়ে সুখের ভেলা!
হাসিমাখা মুখ দেখবো সবার
এটাই পুরুষের চাওয়া।
চাঁপা কষ্ট বধ করেছি হজম করছি গ্লাণি, 
চোখে টলমল জল হাসি মাখা ঠুঁট
আত্ন সম্মান হানি।
কে বুঝবে কষ্টে বিমুখ পুরুষের যাতনা খানি?
সংসারের সকল খরচ বউয়ের আবদার যতো,
পাশের বাড়ির ভাবি নাকি স্বর্গ সুখে রত?
সাদামাটা  ফার্নিচার দিয়ে সাজিয়ে রেখেছি ঘর,
লজ্জায় আমায় মাথা হেট 
 তুমি কি বুঝবে নর?
সারাদিন কতো খাটাখাটুনি  অফিস বসের ঠ্যালা,
বাসায় ঢুকতেই বউয়ের প্যাদানি 
নিত্য দিনের চেনা!
সবার শুধু চাই আর চাই বিবেকহীনের মতো,
সংসার সুখে হীনমন স্বামী 
নিরব ভুমিকায় রতো।
ঘাম ঝরানো গন্ধে বিমুখ 
নিজের গতর খানি, 
পারফিউম মেখে বউ জান মোর 
মুহিত ঘর খানি!
চান্দে চান্দে উৎসব মুখর 
গয়না শাড়ির বায়না,
কোত্থেকে আসবে সে সব আমার জানতে চাই না?
রাগ ডর ভয় বউয়ের কদর
প্রিয়তমা এবার থামো,
এনে দিবো চাঁদ হাতের মুঠোয় হাত পাখাটি আনো।
ধিক ধিক করে কাঁপে বুক খানি
বুঝাবো কেমন করে? 
আমিতো পুরুষ সংসার সুখে স্বামী,
অবহেলা অনাদরে!
মেঘে মেঘে দিন ফোরালে বেলা--
জীবন ঘুচাবে পাটে।
কাঁদবে সবাই অঝোরে নয়ন,
অপ্রয়োজনে ভালোবেসে। 
আমি তো পুরুষ নির্বাক পুরুষ, 
নিগৃহীত কপাল দোষে!!!

মমতা রায়চৌধুরীর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৭১

উপন্যাস 

টানাপোড়েন  ১৭১

নববর্ষের নবদ্যুতি

মমতা রায়চৌধুরী

"আহা কি আনন্দ আকাশে বাতাসে,
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে..…।'
রেখা আজকে মন খুলে গান গাইছে ভোর চারটায় উঠে। ফ্রেশ হয়ে আগে গোপালকে ভোগ নিবেদন করলো। তারপর চা, জলখাবার বানিয়ে ফেলল। মিলি আর ওর বাচ্চাদের ও খাবার বানিয়ে ফেলল তার পরে  আজকের নিজেদের খাবার বানানোর সময় হবে না ।গতকাল তো কথা হয়েই গেছিল মনোজের সঙ্গে।মনোজ বলেছিল ' নববর্ষে আমরা' বাইরের খাবার খাব।'
এক হিসেবে ভালোই হয়েছে ভোর ছয়টা থেকে প্রোগ্রাম শুরু' নারীশক্তি বাহিনীর' ।প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো 
হয় । রেখা প্রতিবারই ডিনাই করেছে কিন্তু এবছর একদম নাছোড়বান্দা দুর্গা ।যেতেই হবে। আর সত্যিই তো আর কতবার প্রত্যাখ্যান করা যায় এবার যে করেই হোক যেতেই হবে। তাই কোমর বেঁধে কাজকর্ম সেরে নিয়েছে ।তারপর মাসি এসে যা পারে করবে ।
মনোজকে ডাকতেই বলল 'আমি এখন ঘুমাবো আমাকে ডেকো না ।'
রেখা বলল 'বাহ বেশ তোমাকে আমি নববর্ষের উস করে  বেরিয়ে যাচ্ছি ।ঠিক আছে ।"
রেখা কাছে গিয়ে মনোজের কপালে চুম্বন করল মিষ্টি উষ্ণতায় ভরিয়ে দিয়ে বলল' শুভ নববর্ষ 
আমার কুম্ভকর্ণ।সবকিছু শুভ হোক। ভালো হোক আর আমাদের মধ্যে বিশ্বাস , ভালোবাসার সম্পর্কটা চির অটুট থাকুক।'
মনোজ ঘুমোলে আর কোন ওর হুঁশ থাকে না
 এর মধ্যেই ফোনের কলতান রেখা
তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতেই, দুর্গা বলে উঠলো 'কি এবারও নিরাশ করবে নাকি?"
 রেখা বলল "একদমই নয় ।"
"কখন বের হচ্ছ ?"
"এই তো শাড়ি পরে তার পরেই তোমার কাছে চলে যাচ্ছি । '
দুর্গা বলল "আমারও হয়ে গেছে ।ঠিক আছে রাখছি ।আমার এদিকে অনেক কাজ করতে হবে তো ।আমিও বের হচ্ছি ।তাহলে দেখা হচ্ছে আমাদের গঙ্গার ঘাটে কেমন ।'
রেখা বলল '।
ফোন রাখতে গিয়ে দুর্গা বলল
" ভালো থেকো , নববর্ষে তোমাকে এটুকুই উইস করছি ।বাকিটুকু আমাদের এখানে এসে হবে কেমন। '
রেখাও বললো 'তুমিও ভালো থেকো।'
ফোনটা কাটতেই রেখা তড়িঘড়ি করে ওয়ারড্রব এর  কাছে দিয়ে শাড়ি চুজ করছে ,কোনটা 
পড়বে ?তার আগে দুর্গাকে জিজ্ঞেস করেছিল যে কোন ড্রেসকোড আছে কিনা?
 দুর্গা বলেছিল 'না ,না ,কোনো ড্রেস কোড  
নেই ।আমরা দোলের সময়  ড্রেসকোড করে
 থাকি ।যা খুশি পরে এসো ,তবে শাড়ি পরে
এসো । রেখার মনে হলো নীল সবুজ কমিশনের পিওর সিল্ক টাই বেটার ।যতই হোক আজকের দিনটা সবুজের মধ্যেই রাখতে চাইছে। 
মনোজকে আর একবার তাড়া দিল কিন্তু মনোজ কোন কথার সাড়া দিল না বলে রেখা বললো ', শোনো, চা  ফ্লাক্সে রেখে দিলাম ।খেয়ে নিও। আর পাম্প চালিয়ে জলটা তুলে নিও ।আমি বেরোচ্ছি ।রেখা গেট খুলতেই মিলি আর ওর বাচ্চারা ধরল ঘিরে। কিছুক্ষণ আদর করলো তারপর   কিছু বিস্কিট দিয়ে যেই টোটোতে উঠতে গেছে, অমনি ওরা বিস্কুট ফেলে দিয়ে টোটোর কাছে এসে হাজির। কিছুতেই টোটো ছাড়তে দেবে না। টোটোওয়ালা যাইহোক করে যেই স্টার্ট দিয়ে কিছু দূর এগিয়েছে ওরাও পেছনে পেছনে ছুটতে শুরু করেছে। রেখার মনটা খুব খারাপ হয়ে গেল ও পিছন ফিরে তাকিয়ে দেখছে কিভাবে অসহায়ের মতো ওরা ছুটছে। টোটোতে এক ভদ্রমহিলা ছিলেন ,উনি বললেন 'কিছুদূর গেলেই আর ওরা আসবে না ।ওদের তো আবার এরিয়া ভাগ করা থাকে। তবে বছরের শুরুতেই ওদের মনে কষ্ট দিতে চায় নি রেখা । মনে মনে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করল "ঈশ্বর ওদের ভালো রেখো, সুস্থ রেখো।'
মন খারাপ নিয়ে লেখা গঙ্গার ঘাটে পৌঁছালো।
গঙ্গার ঘাটে পৌঁছাতেই দুর্গা উষ্ণতায় স্বাগত জানালো আর আপ্লুত হয়ে বলল"ভীষন খুশী হয়েছি।"
রেখা বললো" সব অ্যারেঞ্জ হয়ে গেছে?'
দুর্গা রাস্তার দিকে তাকিয়ে বলল 'এমনি সব রেডি হয়ে গেছে ,শুধু গানের মেয়েগুলো রাস্তায় আছে ওরা আসলেই  শুরু করে দেবো।'
বলতে বলতেই গানের মেয়েরা এসে হাজির।
প্রথমে দুর্গা বলল আজকের অনুষ্ঠান শুরু করার আগে নারীশক্তি বাহিনী সম্পর্কে কিছু আলোকপাত করার কথা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষিকা শ্রীমতি রেখা চৌধুরীকে অনুরোধ করছি কিছু বলার জন্য।
রেখা বলল 'আজকের অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা জানাই আগামী দিনগুলো সকলের ভালো কাটুক ।নববর্ষের নব দ্যুতি ছড়িয়ে পড়ুক সকলের ভেতরে। জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সম্প্রীতির মানবতার বিকাশ ঘটুক সকলের ভেতরে। আর নারীশক্তি যেহেতু সকল অনাদৃত ,অবহেলিত মানুষের জন্য কাজ করে থাকে ।তাই সেই সমস্ত মানুষগুলোও  পাক নববর্ষের নব আলোকের সঞ্জীবনী সুধা। তাই নারীশক্তি বাহিনীর প্রতি ও থাকলেও হার্দিক শুভকামনা এগিয়ে চলুক এইভাবে সকলের জন্য কাজ করুক তাদের বার্তা হোক"... প্রত্যেকে আমরা পরের তরে।'
দুর্গা বললহ্যাঁ সে তো ঠিকই আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাই ,আমরা যেন সত্যিই সে সমস্ত মানুষের জন্য কাজ করতে পারি ।তো আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সংগীত এর মধ্যে দিয়ে আজকে সারাটা দিন চলবে এই গঙ্গাবক্ষে উন্মুক্ত পরিবেশে আমাদের এই বর্ষবরণের অনুষ্ঠান ।তবে রেখা তোমাকে ছাড়ছি না ,এরপরে তোমার লেখা কবিতা আবৃত্তি আমরা শুনব।'
প্রথমেই উদ্বোধনী সঙ্গীত শুরু হলো 'এসো হে বৈশাখ। এসো, এসো,
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
দূর হয়ে যাক আবর্জনা
যাক যাক যাক…..।"

পরপর চলতে থাকল অনুষ্ঠান পরবর্তী সূচি ।
এর মধ্যে তিনজন অন্ধ ভাই ওরাও এসে উপস্থিত হয়েছে নববর্ষের আলো ওরা ওদের গান, বাঁশির সুরের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে চাইছে ।ওরা মনেপ্রাণে বর্ষবরণের অনুষ্ঠানে মেতে উঠেছে।রেখার খুব ভালো লাগলো। পরবর্তীকালে ওদের সঙ্গে আলাপ করে জানতে পারলো যে ওদের পরিবারের ওরা তিন ভাইই অন্ধ কিন্তু ওদের কি প্রতিভা ! রেখা অবাক হয়ে গেল কি অসাধারণ বাঁশি বাজানো !একজন বাঁশিবাদক,একজন বেহালাবাদক ,আরেকজন সঙ্গীত শিল্পী।অসাধারণ আজকের দিনটা খুব ভালো কাটলো রেখার ।পরবর্তীকালে আরো গানের মধ্যে দিয়ে চলল অনুষ্ঠান। এর মধ্যে দিয়ে সুরাইয়া বলে একটি মেয়ে এত সুন্দর ফোক সঙ্গীত করল , যেমনি গান ,তেমনি সঙ্গে নৃত্য পরিবেশন দারুন লাগলো। কিন্তু রেখা বেশিক্ষণ বসে থাকতে পারছে না ,তিন চারদিন ধরে হাতটা এত যন্ত্রনা। ওখানেই বসে বসে নিজের হাত নিজে মেসেজ করে যাচ্ছে ।দৃষ্টিকটু লাগছিল । উপস্থিত একজন বিখ্যাত শিল্পী দাদা বললেন হাতটাকে বিভিন্নভাবে নাড়াচাড়া করছো কি হয়েছে তোমার হাতে? সবকিছু খুলে বলার পর বললেন ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নিতে। কথা বলতে বলতেই মেঘ না চাইতে জল এর মত এর মতো 'মিরা দি বলে নারীশক্তি বাহিনীর এক দিদি এসে বলেন 'কী হয়েছে তোমার?'
রেখা  বললো 'আর বলবেন না দিদি, লজ্জা লাগছে কিন্তু আমি যন্ত্রনায় থাকতে পারছি না।'
 দিদি ছিলেন একজন সিনিয়র নার্স ।তিনি বলেন 'দেখি তোমার হাতটা।'
'রেখা হাতটা বাড়িয়ে দিতেই, দিদি, এমনভাবে  আঙ্গুল আর হাতটা ধরে মেসেজ করে দিলেন যেন কোন যাদু বলে সঙ্গে সঙ্গে যন্ত্রণা গায়েব। ' 
দিদি বললেন 'চিন্তা করো না ।তুমি, ইমিডিয়েট হসপিটালে যাবে দুই টাকা দিয়ে টিকিট কেটে ওখানে ভালো ফিজিওথেরাপিস্ট আছে , দেখাবে।'
হসপিটালের কথা শুনে পাশেই এক ভদ্রমহিলা
নাক শিটকালেন আর বললেন ''?
আরো গভীর সুচিন্তিত পরামর্শ দিলেন
"প্রাইভেট হসপিটাল "এর।
মিরাদি কথাটা শুনে শান্ত অথচ দৃঢ়তার সঙ্গে বললেন,এটা মাথায় রাখবেন হসপিটালেই কিন্তু ভালো ভালো ডাক্তার থাকেন ভালো কলেজ থেকে পাস করে সরকারি হসপিটালে ঢোকেন।'উনারাই প্রাইভেটে যখন প্র্যাকটিস করেন তখন আমরা জানতে চাই কোন সরকারি হসপিটালে জয়েন করেছেন?"
তারপর রেখার দিকে ফিরে বললেন "আমি যা বলছি তুমি শোনো, এখন এখানকার হসপিটালে যা ভাল ভাল ডাক্তার আছে ,আমি যেহেতু  হসপিটাল এর  সঙ্গে যুক্ত তাই আমি ভালো করে জানি।'
রেখা যদিও ভদ্রমহিলার কোথায় সেরকম সায় দিতে পারে নি।রেখান হসপিটাল এর পক্ষেই।
অত নাক উঁচু রেখার নয়।
এসব বলতে বলতেই দুর্গা এসে হাজির আবার এখানে কাজে রেখার স্বরচিত কবিতা আবৃত্তি করার জন্য।
প্রথম দিকটা একটু হকচকিয়ে গেছিল রেখা তারপর বললো ঠিক আছে মোবাইলের ভেতর থেকেই সেভ করা কবিতাটি পাঠ করছে।
কবিতার নাম ছিল 'নববর্ষ'।
অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে রেখার কবিতা আবৃতি দিয়েই বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে বলে দুর্গা ঠিক করেছে।
ইতিমধ্যে মোবাইলে সেভ করা কবিতাটি পেয়ে গেছে এবার কবিতা পাঠ করছে"
বছরের অন্তিম লগ্নে
নববর্ষে উঠি মেতে।
দুঃখ হাসি কান্না ভুলে
ভুবন ভোলা বুলি বলে,
যন্ত্রণাগুলো সরিয়ে ফেলে।
আসুক যতই বাঁধার পাহাড়
নিকষ কালো অন্ধকার।
…….
হিংসা-দ্বেষ দ্বিধাদ্বন্দ্ব
ঝেড়ে ফেলেসব মতো দ্বৈত,
পার প্রাণে উঠুকতান
মানবিকতার জয়গান
ধর্ম জাতি ভেদাভেদ ভুলে
শান্তি বিরাজ পৃথিবীজুড়ে
……
পৃথিবীর সব লোকে
ভালো থাকুক বর্ষ জুড়ে।"
কবিতা শেষে দুর্গা বলল আমরা এই প্রার্থনাই করি রেখার কবিতার মত পৃথিবীজুড়ে শান্তি বিরাজিত হোক যার যার ভেতরে মতদ্বৈততা দ্বন্দ্ব আছে সব ঝেড়ে ফেলে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক নববর্ষের নব কিরনের দ্যুতি।

কবি শিবনাথ মণ্ডল এর কবিতা "শিশুরাই দেশের ভবিষ্যৎ"

শিশুরাই দেশের ভবিষ্যৎ

 শিবনাথ মণ্ডল

আজকে যাদের দেখছ ছোটো
তারাই দেশের ভবিষ্যৎ 
তারাই দেশের মান বাড়াবে
দেশকে রাখবে অক্ষত।
শিক্ষা দিলে উৎসব পেলে
বাড়বে শিশুর বল
শিক্ষার মধ‍্যেই লুকিয়ে থাকে
মানবতার ফল।
শিশুর মধ‍্যেই লুকিয়ে আছে
সূর্যের মত আলো
শিক্ষা পেলে সেই আলোতে
মুছবে যত কালো।
শিশুর প্রতি যত্ম বাড়াও
শিশুকে কর বড়ো
তবেই অবাস্তবদূর হবে
মুক্তি পাবে জড়ো।।

কবি সোমাশ্রী সাহা এর কবিতা "অধঃপতন"

অধঃপতন
সোমাশ্রী সাহা 

উন্মাদ মানব জাতির জন্য করুণা হয়

অকারণ ছুটে বেড়ানো মানুষের জন্য করুণা হয়

এই বোধ হয়, জীবনের ব্যতিরেকে জীবন
আমাদের স্বপ্নেরা বাঁধা আছে আজও
যেখানে নিয়মিত অনিয়ম হয়...
ওরা কি জানে না?
ওরা কি অন্ধ?
ওরা কি জানা বৃত্তের মাঝেও অজানা?

অদৃষ্টের দোহায় দিই না আর
নির্দিষ্ট সত্যে উপনীত হই 
ওরাও বাজায় ধর্মশিক্ষা, যাদের হাতে ধর্মনাশ...

২২ মে ২০২২

Poet Suparna Chatterjee

It's only my mind

Nothing is mine,
Nobody is mine,
Nothing can keep me in Mind. 
Except my beloved one 
Who is my beloved Mind.

Anyone can make me cry,
But only my mind can make it
stop.
Anyone can tell me a lie,
But my mind always try to fly
To reach my imaginary lane.
Anyone can give me pain
To hurt me again and again.
 But if it is seen by my Mind,
Make me try to understand, And give me strength to bear.
Bcz only my mind loves me
And I am only his dear.
If I want to laugh with all my heart,
Only my mind can help me to start.
Where there is anyone to love,
No matter without his choice my mind can love.
Whatever I want to imagine
My mind helps me to win.
Still it's my pleasure 
To say everything.
  
০৮ মে ২০২২

কবি মমতা রায়চৌধুরী এর কবিতা "ফিরে এসো রবি ঠাকুর"

রবি ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

ফিরে এসো রবি ঠাকুর

মমতা রায়চৌধুরী

আজ আবার পঁচিশে  বৈশাখ,
তোমার জন্মদিন রবি ঠাকুর।
 জন্মদিনে কত আয়োজন
তবুও  মনে হয় সব বৃথা।
প্রশ্ন জাগে কেন?
কেন নয় বলো?
শৈশবেই  ভারতকে চিনেছি 
তোমার কবিতার ভাষায়
"নানা ভাষা, নানা মত
নানা পরিধান।
বিবিধের মাঝে দেখ 
মিলন মহান।"
অথচ আজ তাকিয়ে দেখো
মহান ভারতবর্ষের দিকে
লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
অবাক হচ্ছ?
তবে শোনো-
এখন এ দেশ ,
আমরা ওরার কাঁটাতারের
বেড়ায় ক্ষতবিক্ষত রক্তাক্ত।
ধর্মের নামে ধ্বংসের
চলছে তান্ডব লীলা।
শুধু কি তাই?
 আজও
নিরক্ষরতা ,কুসংস্কার
বেঁধেছে বাসা সমাজের
অনেক অনেক গভীরে।
আজও
তোমার নিরুপমার
 রেহাই মেলে নি
পণপ্রথার শাপে।
এখন মানুষ হয়েছে পশু
তাই শৈশবেই শিশু ধর্ষণে
পৈশাচিক জান্তব মগ্ন উল্লাসে।
চারিদিকে শুধু দুঃসহ 
পীড়ন অত্যাচার খেলা।
কন্ঠ আজ বাকরুদ্ধ
আমরা হয়েছি দিকভ্রষ্ট।
আজ পশ্চিমেও মেঘ 
 মেতেছে যুদ্ধ লীলায়।
মুক্তির পথ অন্বেষণ করি
তাই তোমাকে স্মরণ করি
 চেতনায় ঋদ্ধ হব বলে,
আজ আবার পঁচিশে বৈশাখে ।
সেই মানবিকতার দৃপ্ত বাণী
ধ্বনিত করো রন্ধ্রে রন্ধ্রে।
আমরা ওরার কাঁটাতারের 
বেড়া ভেঙে নতুন দিশাতে।
নতুন ভারত গড়তে,
পৃথিবীতে মৈত্রীর বাণী প্রচারে,
আরো একবার ফিরে এসো,
প্রাণের ঠাকুর রবি ঠাকুর
আজ আবার পঁচিশে বৈশাখে।

০৬ মে ২০২২

মমতা রায়চৌধুরী এর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৭০

উপন্যাস

 টানাপোড়েন ১৭০

নববর্ষের নবদ্যুতি

মমতা রায়চৌধুরী

"আহা কি আনন্দ আকাশে বাতাসে,
শাখে শাখে পাখি ডাকে
কত শোভা চারি পাশে..…।'
রেখা আজকে মন খুলে গান গাইছে ভোর চারটায় উঠে। ফ্রেশ হয়ে আগে গোপালকে ভোগ নিবেদন করলো। তারপর চা, জলখাবার বানিয়ে ফেলল। মিলি আর ওর বাচ্চাদের ও খাবার বানিয়ে ফেলল তার পরে  আজকের নিজেদের খাবার বানানোর সময় হবে না ।গতকাল তো কথা হয়েই গেছিল মনোজের সঙ্গে।মনোজ বলেছিল ' নববর্ষে আমরা' বাইরের খাবার খাব।'
এক হিসেবে ভালোই হয়েছে ভোর ছয়টা থেকে প্রোগ্রাম শুরু' নারীশক্তি বাহিনীর' ।প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো 
হয় । রেখা প্রতিবারই ডিনাই করেছে কিন্তু এবছর একদম নাছোড়বান্দা দুর্গা ।যেতেই হবে। আর সত্যিই তো আর কতবার প্রত্যাখ্যান করা যায় এবার যে করেই হোক যেতেই হবে। তাই কোমর বেঁধে কাজকর্ম সেরে নিয়েছে ।তারপর মাসি এসে যা পারে করবে ।
মনোজকে ডাকতেই বলল 'আমি এখন ঘুমাবো আমাকে ডেকো না ।'
রেখা বলল 'বাহ বেশ তোমাকে আমি নববর্ষের উস করে  বেরিয়ে যাচ্ছি ।ঠিক আছে ।"
রেখা কাছে গিয়ে মনোজের কপালে চুম্বন করল মিষ্টি উষ্ণতায় ভরিয়ে দিয়ে বলল' শুভ নববর্ষ 
আমার কুম্ভকর্ণ।সবকিছু শুভ হোক। ভালো হোক আর আমাদের মধ্যে বিশ্বাস , ভালোবাসার সম্পর্কটা চির অটুট থাকুক।'
মনোজ ঘুমোলে আর কোন ওর হুঁশ থাকে না
 এর মধ্যেই ফোনের কলতান রেখা
তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতেই, দুর্গা বলে উঠলো 'কি এবারও নিরাশ করবে নাকি?"
 রেখা বলল "একদমই নয় ।"
"কখন বের হচ্ছ ?"
"এই তো শাড়ি পরে তার পরেই তোমার কাছে চলে যাচ্ছি । '
দুর্গা বলল "আমারও হয়ে গেছে ।ঠিক আছে রাখছি ।আমার এদিকে অনেক কাজ করতে হবে তো ।আমিও বের হচ্ছি ।তাহলে দেখা হচ্ছে আমাদের গঙ্গার ঘাটে কেমন ।'
রেখা বলল '।
ফোন রাখতে গিয়ে দুর্গা বলল
" ভালো থেকো , নববর্ষে তোমাকে এটুকুই উইস করছি ।বাকিটুকু আমাদের এখানে এসে হবে কেমন। '
রেখাও বললো 'তুমিও ভালো থেকো।'
ফোনটা কাটতেই রেখা তড়িঘড়ি করে ওয়ারড্রব এর  কাছে দিয়ে শাড়ি চুজ করছে ,কোনটা 
পড়বে ?তার আগে দুর্গাকে জিজ্ঞেস করেছিল যে কোন ড্রেসকোড আছে কিনা?
 দুর্গা বলেছিল 'না ,না ,কোনো ড্রেস কোড  
নেই ।আমরা দোলের সময়  ড্রেসকোড করে
 থাকি ।যা খুশি পরে এসো ,তবে শাড়ি পরে
এসো । রেখার মনে হলো নীল সবুজ কমিশনের পিওর সিল্ক টাই বেটার ।যতই হোক আজকের দিনটা সবুজের মধ্যেই রাখতে চাইছে। 
মনোজকে আর একবার তাড়া দিল কিন্তু মনোজ কোন কথার সাড়া দিল না বলে রেখা বললো ', শোনো, চা  ফ্লাক্সে রেখে দিলাম ।খেয়ে নিও। আর পাম্প চালিয়ে জলটা তুলে নিও ।আমি বেরোচ্ছি ।রেখা গেট খুলতেই মিলি আর ওর বাচ্চারা ধরল ঘিরে। কিছুক্ষণ আদর করলো তারপর   কিছু বিস্কিট দিয়ে যেই টোটোতে উঠতে গেছে, অমনি ওরা বিস্কুট ফেলে দিয়ে টোটোর কাছে এসে হাজির। কিছুতেই টোটো ছাড়তে দেবে না। টোটোওয়ালা যাইহোক করে যেই স্টার্ট দিয়ে কিছু দূর এগিয়েছে ওরাও পেছনে পেছনে ছুটতে শুরু করেছে। রেখার মনটা খুব খারাপ হয়ে গেল ও পিছন ফিরে তাকিয়ে দেখছে কিভাবে অসহায়ের মতো ওরা ছুটছে। টোটোতে এক ভদ্রমহিলা ছিলেন ,উনি বললেন 'কিছুদূর গেলেই আর ওরা আসবে না ।ওদের তো আবার এরিয়া ভাগ করা থাকে। তবে বছরের শুরুতেই ওদের মনে কষ্ট দিতে চায় নি রেখা । মনে মনে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করল "ঈশ্বর ওদের ভালো রেখো, সুস্থ রেখো।'
মন খারাপ নিয়ে লেখা গঙ্গার ঘাটে পৌঁছালো।
গঙ্গার ঘাটে পৌঁছাতেই দুর্গা উষ্ণতায় স্বাগত জানালো আর আপ্লুত হয়ে বলল"ভীষন খুশী হয়েছি।"
রেখা বললো" সব অ্যারেঞ্জ হয়ে গেছে?'
দুর্গা রাস্তার দিকে তাকিয়ে বলল 'এমনি সব রেডি হয়ে গেছে ,শুধু গানের মেয়েগুলো রাস্তায় আছে ওরা আসলেই  শুরু করে দেবো।'
বলতে বলতেই গানের মেয়েরা এসে হাজির।
প্রথমে দুর্গা বলল আজকের অনুষ্ঠান শুরু করার আগে নারীশক্তি বাহিনী সম্পর্কে কিছু আলোকপাত করার কথা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষিকা শ্রীমতি রেখা চৌধুরীকে অনুরোধ করছি কিছু বলার জন্য।
রেখা বলল 'আজকের অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা জানাই আগামী দিনগুলো সকলের ভালো কাটুক ।নববর্ষের নব দ্যুতি ছড়িয়ে পড়ুক সকলের ভেতরে। জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সম্প্রীতির মানবতার বিকাশ ঘটুক সকলের ভেতরে। আর নারীশক্তি যেহেতু সকল অনাদৃত ,অবহেলিত মানুষের জন্য কাজ করে থাকে ।তাই সেই সমস্ত মানুষগুলোও  পাক নববর্ষের নব আলোকের সঞ্জীবনী সুধা। তাই নারীশক্তি বাহিনীর প্রতি ও থাকলেও হার্দিক শুভকামনা এগিয়ে চলুক এইভাবে সকলের জন্য কাজ করুক তাদের বার্তা হোক"... প্রত্যেকে আমরা পরের তরে।'
দুর্গা বললহ্যাঁ সে তো ঠিকই আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাই ,আমরা যেন সত্যিই সে সমস্ত মানুষের জন্য কাজ করতে পারি ।তো আজকে অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সংগীত এর মধ্যে দিয়ে আজকে সারাটা দিন চলবে এই গঙ্গাবক্ষে উন্মুক্ত পরিবেশে আমাদের এই বর্ষবরণের অনুষ্ঠান ।তবে রেখা তোমাকে ছাড়ছি না ,এরপরে তোমার লেখা কবিতা আবৃত্তি আমরা শুনব।'
প্রথমেই উদ্বোধনী সঙ্গীত শুরু হলো 'এসো হে বৈশাখ। এসো, এসো,
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
দূর হয়ে যাক আবর্জনা
যাক যাক যাক…..।"

পরপর চলতে থাকল অনুষ্ঠান পরবর্তী সূচি ।
এর মধ্যে তিনজন অন্ধ ভাই ওরাও এসে উপস্থিত হয়েছে নববর্ষের আলো ওরা ওদের গান, বাঁশির সুরের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে চাইছে ।ওরা মনেপ্রাণে বর্ষবরণের অনুষ্ঠানে মেতে উঠেছে।রেখার খুব ভালো লাগলো। পরবর্তীকালে ওদের সঙ্গে আলাপ করে জানতে পারলো যে ওদের পরিবারের ওরা তিন ভাইই অন্ধ কিন্তু ওদের কি প্রতিভা ! রেখা অবাক হয়ে গেল কি অসাধারণ বাঁশি বাজানো !একজন বাঁশিবাদক,একজন বেহালাবাদক ,আরেকজন সঙ্গীত শিল্পী।অসাধারণ আজকের দিনটা খুব ভালো কাটলো রেখার ।পরবর্তীকালে আরো গানের মধ্যে দিয়ে চলল অনুষ্ঠান। এর মধ্যে দিয়ে সুরাইয়া বলে একটি মেয়ে এত সুন্দর ফোক সঙ্গীত করল , যেমনি গান ,তেমনি সঙ্গে নৃত্য পরিবেশন দারুন লাগলো। কিন্তু রেখা বেশিক্ষণ বসে থাকতে পারছে না ,তিন চারদিন ধরে হাতটা এত যন্ত্রনা। ওখানেই বসে বসে নিজের হাত নিজে মেসেজ করে যাচ্ছে ।দৃষ্টিকটু লাগছিল । উপস্থিত একজন বিখ্যাত শিল্পী দাদা বললেন হাতটাকে বিভিন্নভাবে নাড়াচাড়া করছো কি হয়েছে তোমার হাতে? সবকিছু খুলে বলার পর বললেন ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নিতে। কথা বলতে বলতেই মেঘ না চাইতে জল এর মত এর মতো 'মিরা দি বলে নারীশক্তি বাহিনীর এক দিদি এসে বলেন 'কী হয়েছে তোমার?'
রেখা  বললো 'আর বলবেন না দিদি, লজ্জা লাগছে কিন্তু আমি যন্ত্রনায় থাকতে পারছি না।'
 দিদি ছিলেন একজন সিনিয়র নার্স ।তিনি বলেন 'দেখি তোমার হাতটা।'
'রেখা হাতটা বাড়িয়ে দিতেই, দিদি, এমনভাবে  আঙ্গুল আর হাতটা ধরে মেসেজ করে দিলেন যেন কোন যাদু বলে সঙ্গে সঙ্গে যন্ত্রণা গায়েব। ' 
দিদি বললেন 'চিন্তা করো না ।তুমি, ইমিডিয়েট হসপিটালে যাবে দুই টাকা দিয়ে টিকিট কেটে ওখানে ভালো ফিজিওথেরাপিস্ট আছে , দেখাবে।'
হসপিটালের কথা শুনে পাশেই এক ভদ্রমহিলা
নাক শিটকালেন আর বললেন ''?
আরো গভীর সুচিন্তিত পরামর্শ দিলেন
"প্রাইভেট হসপিটাল "এর।
মিরাদি কথাটা শুনে শান্ত অথচ দৃঢ়তার সঙ্গে বললেন,এটা মাথায় রাখবেন হসপিটালেই কিন্তু ভালো ভালো ডাক্তার থাকেন ভালো কলেজ থেকে পাস করে সরকারি হসপিটালে ঢোকেন।'উনারাই প্রাইভেটে যখন প্র্যাকটিস করেন তখন আমরা জানতে চাই কোন সরকারি হসপিটালে জয়েন করেছেন?"
তারপর রেখার দিকে ফিরে বললেন "আমি যা বলছি তুমি শোনো, এখন এখানকার হসপিটালে যা ভাল ভাল ডাক্তার আছে ,আমি যেহেতু  হসপিটাল এর  সঙ্গে যুক্ত তাই আমি ভালো করে জানি।'
রেখা যদিও ভদ্রমহিলার কোথায় সেরকম সায় দিতে পারে নি।রেখান হসপিটাল এর পক্ষেই।
অত নাক উঁচু রেখার নয়।
এসব বলতে বলতেই দুর্গা এসে হাজির আবার এখানে কাজে রেখার স্বরচিত কবিতা আবৃত্তি করার জন্য।
প্রথম দিকটা একটু হকচকিয়ে গেছিল রেখা তারপর বললো ঠিক আছে মোবাইলের ভেতর থেকেই সেভ করা কবিতাটি পাঠ করছে।
কবিতার নাম ছিল 'নববর্ষ'।
অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে রেখার কবিতা আবৃতি দিয়েই বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে বলে দুর্গা ঠিক করেছে।
ইতিমধ্যে মোবাইলে সেভ করা কবিতাটি পেয়ে গেছে এবার কবিতা পাঠ করছে"
বছরের অন্তিম লগ্নে
নববর্ষে উঠি মেতে।
দুঃখ হাসি কান্না ভুলে
ভুবন ভোলা বুলি বলে,
যন্ত্রণাগুলো সরিয়ে ফেলে।
আসুক যতই বাঁধার পাহাড়
নিকষ কালো অন্ধকার।
…….
হিংসা-দ্বেষ দ্বিধাদ্বন্দ্ব
ঝেড়ে ফেলেসব মতো দ্বৈত,
পার প্রাণে উঠুকতান
মানবিকতার জয়গান
ধর্ম জাতি ভেদাভেদ ভুলে
শান্তি বিরাজ পৃথিবীজুড়ে
……
পৃথিবীর সব লোকে
ভালো থাকুক বর্ষ জুড়ে।"
কবিতা শেষে দুর্গা বলল আমরা এই প্রার্থনাই করি রেখার কবিতার মত পৃথিবীজুড়ে শান্তি বিরাজিত হোক যার যার ভেতরে মতদ্বৈততা দ্বন্দ্ব আছে সব ঝেড়ে ফেলে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক নববর্ষের নব কিরনের দ্যুতি।

কবি সানি সরকার এর কবিতা "সত্যি"

সত্যি
সানি সরকার

মেঘ কেটে গেছে
এখন মুগ্ধতা ব্যতীত কোনো গন্ধ নেই
এখন এই সন্ধ্যেবেলা
                  আমার চড়ুই পাখিটির কাছে যাবো

এই জ্যোতির্মণ্ডলের মতন সত্যি চড়ুই

কোল পেতে আছে
               ঠোঁট পেতে আছে

সূর্যের মতন সত্যি তীব্র রশ্মি
চাঁদের মতন সত্যি অনন্ত উচ্ছ্বাস
বায়ুর মতন সত্যি আলিঙ্গন
                      জল ও মাটির ওপর হেঁটে যাওয়া

তিথি, পাতাগুলি কত চিক্কন-সুমধুর
                      রিদম তুলেছে শোনো

কবি আমিনা তাবাসসুম এর কবিতা "আমাদের ইরার কথা" 

আমাদের ইরার কথা 

আমিনা তাবাসসুম 

অনেকটা সময় পেরিয়ে গেলে 
        সতর্কতা আসে পা বাড়ানোর আগে

অথচ কী অবলীলায়
এই উদ্ভিদ তোমার কথা বলে
আকাশ তোমার কথা বলে
এবং যে মেঘ প্রতিদিন বয়ঃজ্যোষ্ঠ হয়
হুমড়ি খায়, এগিয়ে চলে
তার চোখ তোমার কথা বলে

আমাদের নাভির থেকে উঠে আসে প্রেম
ঈশ্বর দৃষ্টি ফেরান না
সবকিছু দেখেন এবং খুব গোপনে গোপনে
রেখে যান আমাদের ইরা'কে

এখন কি আর ফেরার পথ থাকতে পারে

কবি তরুণ কুমার পাল এর কাবিতা "বল কবিতা সই"

বল কবিতা সই
তরুণ কুমার পাল

ওরে আয়রে কবিতা,তুই যে আমার মনের মিতা-
তুই সেই কবিতা, বক্ষে বহাস দুঃখ নদী- খরস্রোতা- 
প্রেয়সী কবিতা, তুই এ প্রানে -মুগ্ধ প্রেমের বিহ্বলতা-
অভিমানী কবিতা, তুই তো আমার বিরহ ব্যথা, ব্যাকুলতা-
ও কবিতা, তুইই প্রথম শুনিয়েছিস, বসন্তে কুহু কথা,
আজ তুই সেই কবিতা,এক একাকী জীবনে নীরবতা।

ওগো সই কবিতা,বক্ষে তোর অনেক ভাষা শব্দে হাঁটা-
তুইতো সেই কবিতা, সুরে তালে এক গান হয়ে যাস-  
গদ্যে,ছন্দে মধুর আভাস, কখনো হৃদে বিষের কাঁটা।
বল কবিতা,বক্ষে তোর এতো কষ্ট কেন- সেই কথাটা!
হঠাৎ করে, সে কেমনে হৃদয় ভাঙে- এবার বল কবিতা!
কেউ না বোঝে, তুই তো বুঝিস- এ ব্যর্থ প্রেমের যন্ত্রণাটা ?