২৩ সেপ্টেম্বর ২০২১

হা‌বিবুর রহমান এ‌র লেখা "সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা"৫

ঘরের ভিতর থেকে কবি ধরেছেন দৃশ্যকথা গদ্যের ভাষায় ধারাবাহিক ভাবেই প্রকাশিত হয়ে চলেছে তাঁর অসাধারন সৃষ্টি। লিখতে সহোযোগিতা করুন লাইক ও কমেন্ট করে । পত্রিকার পক্ষ থেকে সকল পাঠক পাঠিকা লেখক লেখিকা সকলের জন্য রইলো অনন্ত শুভেচ্ছা





সহধ‌র্মিণীর হুঁ‌শিয়ারী বার্তা 
(ম পর্ব)



                     সাধনা কি বা কা‌কে ব‌লে? সাধনা বা প্রচেষ্টা হ‌লো কোন এক‌টি কাজ সুষ্ঠুভা‌বে সমাধা‌নের ল‌ক্ষ্যে একা‌ন্তে লে‌গে থাকা কিংবা প্রচেষ্টা জারী রাখার নামই হ‌লো সাধনা। তাই সম‌য়ের ঘাট‌তি থাকা স‌ত্বেও একা‌ন্তে লে‌গে থাকার দরুনই হয়তবা দুএক কলম লেখা সম্ভব হয়। 

ইদা‌নিং নানান ঝা‌মেলায় দিন কাট‌ছে। সহধ‌র্মিণীর কিছুটা স্বাস্থ‌্যগত জ‌টিলতার সা‌থে নি‌জের অ‌ফি‌সিয়াল ব‌্যস্ততায় যেন একদম হা‌ফি‌য়ে উ‌ঠে‌ছি। ত‌বে যে মহৎ মান‌ুষ‌টির নাম আ‌মি গত প‌র্বে না বলার জন‌্য ঘোষনা দি‌য়ে‌ছিলাম সেই সুহৃদ ব‌্যক্তির একপ্রকার জ্বালাত‌নে এত ব‌্যস্ততার ম‌ধ্যেও বস‌তেই হ‌লো আজ খাতা কলম নিয়ে। 

রাত বাড়‌ছে, ঘুমের সময়ও ধী‌রে ধী‌রে হ্রাস পা‌চ্ছে আর এমন এক মান‌সিক দুঃ‌শ্চিন্তা সঙ্গে নি‌য়ে লিখ‌তে ব‌সে‌ছি। কারণ, দুএক কলম লিখ‌তেই হ‌বে আর এ পর্বটি প‌ত্রিকায় ছাপা‌তেই হ‌বে। সহধ‌র্মিণী কিছুটা শারী‌রিকভা‌বে অসুস্থ থাকা স‌ত্বেও আজ রাত থে‌কেই অগ্রীম রান্না করার কা‌জে ‌তি‌নি ব‌্যস্ত আ‌ছেন। তাঁর অন‌্যতম ভাল গুণ‌টি হ‌লো-তি‌নি নিজ হা‌তে সদা রান্নাবান্নার কাজ ক‌রেন এবং কা‌জের মে‌য়ের হা‌তের রান্না কোন‌দিনই খান না। বরং তা‌দের দি‌য়ে রান্না করা‌নোটাও মো‌টেই পছন্দ ক‌রেন না। বোধ ক‌রি তাঁর হা‌তের সুস্বাদু খাবার খে‌য়েই শরীরটা আজও অটুট রাখ‌তে পে‌রে‌ছি।  

অাগামীকাল ঢাকায় বসবাসকারী সহধ‌র্মিণীর দুই বোন ও দুই ভাই তা‌দের প‌রিবার পরিজন নিয়ে আমার বাসায় বেড়া‌তে আস‌বেন। সেনাবা‌হিনীতে ছে‌লের মেজর প‌দে পদোন্ন‌তির সুখবরটি জান‌তে পারার পর তারা আস‌বেন সবাই মিলে ভা‌গ্নের সা‌থে দেখ‌তে কর‌তে। স্বশরী‌রে অ‌ভিনন্দন জানা‌তে। সবাই মি‌লে একসা‌থে কিছু সময় কাটা‌নো আর প‌দোন্ন‌তি উপল‌ক্ষ্যে ভা‌গ্নে‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে এ সুসসময়‌টি উদযাপন করাটাই হ‌বে এ মহা‌মিল‌নের মুল লক্ষ‌্য। বাজার করা, রান্না করা ও ঘর গোছা‌নো থে‌কে শুরু ক‌রে আনুসা‌ঙ্গিক সব‌কিছুর আ‌য়োজন সহধ‌র্মিণীর একক প্রচেষ্টায় তাঁর একহা‌তেই ই‌তোমধ্যে সুসম্পন্ন হ‌য়ে‌ছে। 

সংসারটা বোধ ক‌রি এক‌টি সমু‌দ্রের মতন। এ জ‌টিল সমু‌দ্র পা‌ড়ি দেবার জন‌্য স্বামী য‌দি নৌকা হ‌য়ে থা‌কে ত‌বে স্ত্রী অবশ‌্যই ‌সেই নে‌ৗকার‌ যে বৈঠা হ‌বেন সে ব‌্যাপা‌রে আ‌মি নি‌শ্চিত। বৈঠা বিহীন নৌকা‌টি সম্পূর্ণ অচল-এটাই রূঢ় বাস্তবতা।





ক্রমশ

মমতা রায়চৌধুরী'র উপন্যাস "টানাপোড়েন"৯

অন্তর দিয়ে উপলব্ধি করবার মতো আকর্ষণীয়  মমতা রায়চৌধুরী'র ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন" পড়ুন ও অপরকে পড়তে সহযোগিতা করুন  


টানাপোড়েন (পর্ব-)

চাপ


পরের দিন যখন স্কুলে গেলো রেখা, সেদিন এত চাপ মুখ ই তুলতে পারে নি। 10 ক্লাসের ক্লাস টিচার। মেয়েদের চেকলিস্ট এর সই, তথ্যগুলো সঠিক কিনা সেগুলো ভালো করে যাচাই করে অনলাইনে পুট করতে হবে। এর মধ্যে রিম্পাদি কয়েকবার এসে তাড়া দিয়ে গেছে। কি রে টিফিন করবি তো ,চল? 
হ্যাঁ ,এই যাচ্ছি রিম্পাদি। কিছু মেয়ে এত ভুল করছে, ডকুমেন্টস রয়েছে ।তা সত্বেও দেখে দেখে ভুল। এখনো দশটা মেয়ের মত বাকি। 
ম্যাম আমি কি কাস্ট লিখব?
 হ্যাঁ রে, বন্দনা ।তোর মাথা কি গেছে? তুই কি .st. sc. obc ,না জেনারেল? 
ম্যাম ,আমি জেনারেল। তাহলে বোকা বোকা কথা বলিস কেন? সেটাই লেখ। 
ওকে ম্যাম। 
আর কথায় কথায় ok বলতে হবে না। ঠিক আছে। এতক্ষণে কম্পিউটার থেকে ওঠার সময় হল। রিম্পা দি এসে আবার হাজির। আসলে কালকের ওই রোমিও জুলিয়েটের কথাটা ,এখনো রিম্পাদির মনে আছে । আর যদি প্রেমের গন্ধ পায় তাহলে আর রক্ষে নেই। একদিন শুনতে হবে রিম্পাদি কারো প্রেমে পড়েছিল কি না?গল্পটা যখন জানতে চাইছে, বলতেই হবে। আজকে কি সময় হবে? এরইমধ্যে
 রিম্পা দি চায়ের কাপ হাতে নিয়ে এসে বলল ' এই নে চা ।চা খা রেখা। মাথাটা ছেড়ে যাবে দেখ।'
রেখা ঘাড়টা একটু মটকাল তারপর বলল
'সত্যি মাথাটা ধরে আছে রিম্পা দি। কিন্তু তুমি চা নিয়ে কেন ?সন্ধ্যা দি কোথায়?'
'আছে কোথাও ।আমি নিয়ে আসলাম রিম্পাদি বলল।
'মাথা ধরবে না?  কখন এসে বসেছিস বল তো? তারপর বকবক, বকবক।
হ্যাঁ রে ,কালকের ঘটনাটা বলবি?'
রেখা ‌ জানে তো গতরাত্রে রিম্পাদির ঘুম হয় নি , কথাটি না শুনতে পেয়ে।এমনিতেই রোমান্টিক গল্প পেলে রিম্পাদি সেখান থেকে উঠতে চায় না। 
আমার ক্লান্ত অবসন্ন মুখ দেখে রিম্পা দি বলল_
'দাঁড়া তোর কপালটা একটু টিপে দেবো -বলেই মেসেজ করতে শুরু করলো রিম্পাদি'।
আমার এত আরাম লাগলো চোখটা বুজে আসলো তখনই ভাবতে লাগলাম এবার তো বলতেই হবে।
আর বোলো না রিম্পাদি ।আমার হাসবেন্ডের বন্ধু সুরঞ্জন ।ওর বোনের সাথে কালকের সেই রোমিওকে দেখালাম ,ওর সম্পর্ক ছিল।
 রিম্পাদি বলল-ওমা ,ওই মেয়েটি শিখা নাকি?
ধুত্তুরি খেপেছো নাকি? আরে সেদিনই ফোনে কথা বলছিল সুরঞ্জনদা।একটা ভালো ছেলে দেখতে। আমার বর বলল  'কার জন্য?
সুরঞ্জনদা বলল ' কার জন্য আবার। ভুলে গেলি আমার বোন শিখা।ওর তো এবার ফাইনাল ইয়ার হয়ে যাচ্ছে। এবার তো ভালো ছেলে দেখতে হবে,,।
 মনোজ অবাক হয়ে  'কিন্তু.. তোর বোনের..? বলেই থেমে যায়।"
হ্যাঁ ওর সম্পর্কটা ভেঙে গেছে। আমরাই ভেঙে দিয়েছি। তোর বৌদি কিছুতেই ওই ছেলেটির সঙ্গে শিখার বিয়ে দেবে না। যদিও ওর যথেষ্ট যুক্তি আছে। আর আমার বোন ও রাজি না। যতসব থার্ড ক্লাস ছেলে। আমার বোনের ওর থেকে অনেক ভালো জায়গায় বিয়ে হবে।'
মনোজ বলল  'যদি 
ও জিজ্ঞেস করা ঠিক নয় ,তবুও বলছি। এতদিনের সম্পর্ক।
সুরঞ্জনদা বলল 'কুকুরের পেটে ঘি হজম হয় না জানিস তো? একটা লাইন করা মেয়ের সাথে এখন নাকি লটকে গেছে। এজন্য আমরা ব্যাপারটা জানতে পেরে ওর থেকে সরে এসেছি। শিখা খুব কষ্ট পেয়েছে।
আজকাল কাকে বিশ্বাস করব বল তো ?পারিবারিক সূত্রে চেনাজানা ছিল। ছেলেটা ও ভালো ছিল কিন্তু কি করে যে এতটা চেঞ্জ হয়ে গেল। সেটা তো আমরা ভাবতেই পারছি না। বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। যতই হোক এতদিনের একটা সম্পর্ক। আমরা যতই বলি না কেন? ভেতর থেকে তো সেটা মেনে নেওয়া সম্ভব হয় না। তবু ওকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ও নিজেও সেটা বুঝতে পারছে। এইজন্য একটু তাড়াতাড়ি ভালো ছেলের সম্বন্ধ খুঁজছি।
দেখ না মনোজ তোদেরও কোন জানাশোনা ভালো ছেলে থাকলে..?
মনোজ বললো ' নিশ্চয়ই'। শিখা তো আমার বোনের মতোই।
এই পর্যন্ত শুনেছি রিম্পা দি।
 রিম্পা দি সব শুনে বলল-হ্যাঁ রে ,রেখা মেয়েটি কেমন?
রেখা বলল-মেয়েটি দেখতে শুনতে খুব সুন্দর।
কেন ?
তোমার কাছে কোন ছেলের সন্ধান আছে?
রিম্পা দি বলল-আছে তো?
কে গো?
তোমার ভাই আছে নাকি?
ধুত্তরি, আমার আবার ভাই কোথা থেকে থাকবে।
আরে সেদিন শুভ্রাদি বলছিল ওর ভাইয়ের কথা।
ভাই নাকি বিদেশে থাকে। এই তো কদিন হলো দেশে এসেছে।
একেবারে বিদেশে থাকা ছেলে? চিন্তাগ্রস্ত অবস্থায় রেখা বলল।
এসব ছেলে কি আর বিদেশে কাউকে না পছন্দ করে রেখেছে বলো।
রিম্পা দি বলল 'আরে না শুনলাম ওর জন্য নাকি মেয়ে দেখা হচ্ছে।'
এরইমধ্যে মিলি  এসে কথাগুলো শুনছে। শুনে বলল তুমি সৌরভ এর কথা বলছো?
রিম্পা দি বলল  হ্যাঁ।
মিলি মুখটা । বেঁকিয়ে বলল 'শুনছি ওই ওই ছেলের নাকি মেয়ে ঠিক করা আছে।'
রিম্পা দি বলল : তাহলে শুভ্রাদি এত মেয়ের কথা বলছে কেন এত ঘটা করে?
আরে আমরা তো পাশে থাকি আমরা জানি।
একটু যেন রহস্যের গন্ধ পাওয়া গেল কথায়।
রেখা বলল 'এই কি ব্যাপার রে মিলি?
মিলি বললো 'আরে সে ছেলে তো বিবাহিতা সম্পর্কে আবদ্ধ?
অবাক হয়ে রিম্পাদি ও রেখা বলল-কি যা তা বলছিস মিলি?
মিলি   'ঠিক ই বলছি। বিয়ের আগে থেকে একটি মেয়েকে ভালবাসত। সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখনো নাকি সেই মেয়েটিকে ভালোবাসে।'
রেখা বলল 'ওই বিবাহিতা মেয়েটি কি রাজি হবে?
মিলি বললো  'ঘটনা অনেক দূর এগিয়ে গেছে।
মেয়েটি যদি রাজি থাকে তাহলে ওদের বিয়ে হয়ে যাবে।'
রিম্পা দি বলল 'আমরা এত কাছে থেকে জানতে পারলাম না ।তুই কি করে জানলি?
গুপ্তচর হয়ে ।বুঝলে? মিলি বললো।
রেখা বলল 'না গো রিম্পাদি ।শিখা এমনিতেই কষ্টতে আছে। এই ধরনের ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করা অনুচিত। জেনেশুনে ওরকম একটা ছেলের সঙ্গে শিখার সম্বন্ধ ঠিক করা ,ঠিক হবে না।
'কি দিনকাল পরলো 'রিম্পা দি বলল। 
এদিকে বড়দি এসে তাড়া দিলেন ' কি হলো ,আপনাদের গল্প হল?
ওদিকে পরবর্তী রোল নম্বরের মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে। একটু দেখুন।বলে চলে গেলেন।
রেখা বলল  'দেখলে রিম্পাদি ,বড়দি কেমন খোঁচা  দিয়ে কথাটা বলে গেলেন। শুধুমাত্র টিফিনটা খেলাম।
না বাবা, উঠি। কে যে কখন বড়দির কানে গিয়ে লাগাবে,..? এমনি কপালটা ভালো নয়। তার উপর মিথ্যে কথার কারসাজিতে কি কষ্ট বা দুর্ভোগ আছে কপালে কে জানে? মানে মানে সরে পরি। রিম্পা দি চাপ নিও না,পরে কথা হবে।

ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন"৯ ক্রমশ

তাহিয়া মাহবুব



চোখ
 

পাওয়া না পাওয়ার যে খেলা
এই খেলায় খেয়া পাঠাব বলে
বৈঠা খুঁজে খুঁজে কাঙাল হয়ে যাচ্ছি।
যেই রোদ্দুরে নীল মিলেমিশে একাকার হত
সেখানে উড়ন্ত দূড়ন্ত চিল 
কেন এমন ডানা ঝাপটায়?
এই পথে যখন কৃষানী হাঁটে,
কৃৃষক ধান ভানতে দৌঁড়ে বেড়ায়,
সে ঘাম মুক্তার মত 
জেগে উঠে না কৃষানীর চোখে?
আমি যদি বলি পাখি হব,
রোদ্দুর ছোঁব,
তুমি দেবে আমায় এক জোড়া ডানা? 
দেবে পাখির মত ভরহীন শরীর?
যদি বলি নীলে মিলেমিশে আকাশের সাথে 
সন্ধি পাতব,
যদি বলে ফেলি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে 
চিৎকারে মাতব,
তবে হবে সেই প্রতিধবনি?
যদি বলি কোনদিন আকাশ দেখিনি আমি,
তবে তোমার চোখ জোড়া কি 
আকাশের চেয়েও কম কিছু?
বল? কম কিছু ?

সাফিয়া খন্দকার রেখা





নিম্নমধ্যবিত্ত জীবন এবং সঞ্চয়পত্র


গতকাল খবরে একটি সংবাদ এসেছে সঞ্চয়পত্রের মুনাফা কমে যাচ্ছে। সংবাদটি এ দেশের নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যাপিত জীবনে অত্যন্ত প্রভাব ফেলেছে।  একজন সামাদ মিয়া পেনসনের কুড়ি লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনে মাসে আঠারো হাজার টাকা  লভ্যাংশ পান এবং এই ১৮ হাজার টাকায় তার পুরো মাসের প্রেসারের ঔষধ এবং চারজনার সংসারের বাজার খরচ চলতে মুদি দোকানে দেনা হয়ে যায়। সঞ্চয়পত্রের মুনাফা কমিয়ে দেয়ায় সামাদ মিয়া ১৮ হাজারের পরিবর্তে ১৩ হাজার টাকা পাবেন। চালের দাম আলু এবং ডালের দাম বেড়েছে কয়েক শতাংশ। এমন সামাদ মিয়াদের সংখ্যা এ দেশে অগণিত, সরকারের উচিত তাদের কথা মাথায় রেখে সঞ্চয়পত্রের লভ্যাংশ না কমিয়ে যেমন আছে তেমন রাখা অথবা বাজারদর বিবেচনায় কিছুটা বাড়িয়ে দেয়া।

উম্মে হাবীবা আফরোজা





অনুভূতির পাঁজর


দুঃসাহসী ভ্রমণের পথে,
সর্বোচ্চ শিখরচূড়ায় আরোহন করে, 
কালের যাত্রার পদধ্বনি শুনতে পাও;
অথচ, বিস্মৃতিপ্রদোষে তৃষার্ত আবেগে 
সমুদ্রের ঢেউবিলাসী পাখির মত, 
ডানাঝাপটানো ঝরা বকুলের কান্না তোমায় ছুঁ'তে পারে না!

এই দেখো;
কতোটা সংগোপনে তন্দ্রা জাগরণে তোমার অনুভবের পাঁজরের ছোঁয়ায় 
জাগাইছে আজ আমার অন্তরীক্ষে 
আলোকের শতখানি ঝলকানিময় যে হৃদয়স্পন্দন;
 নিরবে, নিভৃতে, নির্জনতার ছাদরে তা আষ্টেপৃষ্টে আগলে রেখেছি আজো যতনে;
যেখানে আজ অন্যথা নেই,
অন্য কিছু নেই,

আছো 'তুমি' নামক অস্তিত্ব 
সঞ্চিত ধনরত্ন ন্যায় আমারো 
হৃদয় মন্দিরে।

তোমাকে ঘিরে রচিত হয়েছিলো যে স্বপ্নগুলো, আজ তা দুষ্টু বেড়িবাঁধের আয়ত্তে বন্দী।

সাত সমুদ্র চিৎকারের আর্তনাদে 
স্বপ্নরা বয়ে চলেছে দিগন্ত জোড়া 
শালিকের পিট চড়ে।

জ্বলাঞ্জলী দ্বীপের মাঝে
ইচ্ছে ডানা আজ নির্বাসিত,
ভাসমান নদীর স্রোতে বিলীন
স্বপ্নরা আজ মৃতপ্রায়, 
বড্ড অবেলায়, অসহায়, নিরুপায়।

২২ সেপ্টেম্বর ২০২১

মমতা রায়চৌধুরী'র উপন্যাস "টানাপোড়েন"৮

অন্তর দিয়ে উপলব্ধি করবার মতো আকর্ষণীয়  মমতা রায়চৌধুরী'র ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন" পড়ুন ও অপরকে পড়তে সহযোগিতা করুন  



                                                                 টানাপোড়েন ( পর্ব- )

                                                                   চেনা-অচেনা গল্প
  

                                                                    রেখা আজ ক মাস পর একটু স্বাভাবিক । দীপ্তিদির মারা যাবার পর ক্রমশই মনের ভেতর একটা ভয় কাজ করত ।সব পুরুষই প্রায় একইরকম। রেখাকে  কাউন্সিলিং করানো হয়েছে ।এখন রেখা আগের মতো স্কুলে যাচ্ছে। একি কাণ্ড যতসব ঘটনা কি রেখার সামনেই ঘটতে হয়।দীপ্তিদির মেয়ে ঋদ্ধিমা কি বাবার গুণটাই পেল?লাজ -লজ্জার মাথা খেয়ে কখনো স্টেশন চত্বরে একটা ছেলের কাঁধে মাথা রেখে গল্প করতে পারে। জানে তো যে ,মাসিমনিরা এখান থেকে ট্রেন ধরে ,দেখতে পেলে কি হবে? আজকালকার মেয়ে সে সব ধর্তব্যের মধ্যে নেই।

রেখাও  রিম্পাদি একসঙ্গে রিক্সায় আসে যায় । 
রিম্পা দি বলল  'রেখা এসব ধরতে যেও না তো। দীপ্তিদিদি থাকলে কষ্ট পেত ।সঙ্গে আমরাও।'
এমন সময় ফোন বেজে ওঠে।
রিম্পা দি বলল 'রেখা ফোনটা তোলো।'
 বেরোনোর সময় ফোন আসলে ভীষণ বিরক্ত লাগে। বিরক্তি ভরে ফোনটা রিসিভ করে বলল- হ্যালো'।
ওপারের কন্ঠ ভেসে এলো- 'আমি কি রেখার সঙ্গে কথা বলছি?'
রেখা-হ্যাঁ বলছি। আপনি কে?
ওপার থেকে আবার কন্ঠ হল'-আমি বিপাশা।'
 'কোন বিপাশা? 'রেখা বলল।
আরে মনে করতে পারছিস না। আমরা স্কুল লাইফে একসঙ্গে পড়াশোনা করেছি ।ধর্ম ডাঙ্গা বাড়ি।
রেখা-'আরে বিপাশা, কেমন আছিস?
বিপাসা  'শোন না একটা খবর দেওয়ার ছিল।'
রেখা বললো- কি?
আরে এবার গ্রামের বাড়িতে গিয়ে কাকিমা আর কাকুর খবর নিলাম। ওরা খুব কষ্টে আছে রে? পারলে একবার গিয়ে দেখা করিস। তোর দাদা বৌদি কলকাতার ফ্ল্যাটে চলে গেছে। ঠিক আছে রে ওখান থেকেই তো ফোন নম্বরটা যোগাড় করে ছিলাম। অনেকদিন পর তোর সঙ্গে কথা বলে ভালো লাগলো।
ভালো থাকিস।'ফোন কেটে গেল।
'কি উটকো ঝামেলায় পড়লাম বল‌ তো রিম্পা দি।'
রিম্পা দি বলল- ‌'সে তো বুঝলাম। কিন্তু কাকু কাকিমা বলতে কার কথা বোঝাতে চাইল। যতদূর জানি...?
রেখা কথাটি সমাপ্ত করতে না দিয়েই বলে  'আমার বাবা-মা নয় ।আমার কাকা কাকিমা। আমার বৌদি  খুব সুবিধার নয় ।এই জন্য তো আজকাল যাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু কাকু -কাকিমা খুব করে যেতে বলেন। আমার কাকাতো বোন সোমদত্তা শুনেছি কিছুদিন আগে কাকিমা কাকু নাকি ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে ।
সেজন্য ও যাওয়া আসা ছেড়ে দিয়েছে।
রিম্পা দি বললো  'একবার যাও ঘুরে আসো ,শুনলে যখন।'
রেখা বলল-হ্যাঁ দেখি নেক্সট উইকে যাব। তার আগে মনোজকে বলতে হবে। ওকে তো ছুটি নিতে হবে। রিম্পাদি বলল  ,জানো তো রেখা,ওই আমাদের পাশের বাড়ির অনুমিতা। তাকে চেনো তো?
রেখা বলল-আরে হ্যাঁ ,।ওই মুনাইকে পড়াতে আসতো তাই তো?
'একদম ঠিক বলেছ 'রিম্পা দি বলে।
কেন কি হয়েছে গো ?ওর কি বিয়ে ঠিক হয়েছে? মেয়টি কিন্তু বেশ।
রিম্পাদি চুপ করে থেকে বলল- 'জান তো একটা ঘটনা ঘটেছে।'
রেখা উৎসুকভরে বলল - কি?
এই যা ট্রেন ঢুকে গেছে। রেখা তাড়াতাড়ি ছোটোওভারব্রিজ পেরোতে হবে- বলেই রিম্পাদি ছুটতে শুরু করলো। আর একবার পেছন ফিরে দেখার চেষ্টা করল রেখা কত দূর। রেখা সাথে একজনের ধাক্কা লেগে গেল। ছেলেটি বলল আরেকটু আগে বের হতে পারেন না ।ট্রেন ঢুকলেই আপনারা ছুটতে শুরু করেন।
রেখা বলল- সরি সরি।
ছেলেটি আপন মনে গজগজ করতে লাগলো। ইতিমধ্যে রেখা  কম্পারমেন্টে উঠে হাঁফ ছেড়ে বাঁচলো। দুটো সিট ও পেয়ে গেছে। এবারে রেখা জলের বোতলটা বের করে একটু জল খেয়ে নিল ।তারপর বললো  'এই বলো না কি হয়েছে?'
রিম্পাদি বলল-'আরে যে ছেলেটির সাথে সম্পর্ক ছিল সে‌ই ছেলেটি তো এখন চাকরি টাকরী পেয়েছে। এখন তো ওকে আর পাত্তা দিচ্ছে না। এদিকে হয়েছে কি অনুমিতা প্রেগন্যান্ট হয়ে গেছে। ও আমার কাছে এসেছিল। কি সিদ্ধান্ত নেবে বুঝে উঠতে পারছে না।'
রেখা মাথায় হাত দিয়ে বলে  'সর্বনাশ। ওই ছেলে কী অন্য মেয়ের প্রেমে পড়েছে নাকি?
রিম্পা দি বলল  'হ্যাঁ ।তাছাড়া আবার কি। শরীরটা পাওয়া হয়ে গেলে কি আর কোনো চাহিদা থাকে। এবার মেয়েটার কী হবে বল তো?
রেখা বলল  'এবরশন করে নিক না।'
রিম্পা দি 'হ্যাঁ সেটা আমিও বলেছি।'
কিন্তু ওর  মনে একটু কিন্তু কিন্তু আছে ।একে তো বাচ্চাটা ম্যাচিওর করে গেছে আর সমানে বলছে ,ওর ভালোবাসার স্মৃতি ।ও এবরশন করবে না ।এখন রিক্স ও আছে। একটা কাজ খুঁজছে।আর বলছে যে এখন তো সিঙ্গেল মাদার হওয়া যায় ।নিজেই বাচ্চাকে মানুষ করবে। ভাবো একবার।
রেখা বলল- 'কেন  ও কি সারাটা জীবন এভাবেই কাটিয়ে দেবে নাকি?
রিম্পা দি বলল-ও বলছে একজন জীবনে তাকে ঠকিয়েছে ।আরেকজন যে ঠকাবে না, তার কি মানে আছে? তাছাড়া সুমিতকে যথেষ্ট ভালোবাসে ।ও যদি কখনো ফিরে আসে ।আবার ওকে গ্রহণ করবে।
রেখা বলল-বাবা এত ফিল্ম কা  কাহিনি গো
রিম্পাদি।
মেয়েটার মা নেই মধ্যবিত্ত ঘরের মেয়ে। প্রাণের চেয়ে অধিক ভালোবাসত সুমিতকে।
রেখা একটু কৌতূহল পরে জিজ্ঞাসা করল 'এটা কোন স্টেশন গেল? এই যা কল্যাণী এসে গেছে। আমি উঠছি তুমি সাবধানে যেও। আরে বাবা একটু সাইড দিন না আমি তো সামনে নামবো।একটু সরে কথা বলুন না -বলেই ,তাকিয়ে দেখে আর বলে ' দিব্যেন্দু না?  বেচারা পুরো ভ্যাবাচেকা খেয়ে আছে। বালিগঞ্জে বাড়ি না? আরে শিখাকে চেনো তো? হ্যাঁ ,করে তাকিয়ে আছে রেখার  দিকে। রেখা হাসতে হাসতে নেমে চলে গেল। জানালার কাছে গিয়ে রিম্পাদিকে ইশারায় দেখিয়ে বলল  'রোমিও জুলিয়েট তোমার সামনে ।তাকিয়ে দেখো ।পরে বলব। বাড়ি ফিরে এসেই রেখা ভেবেছিল একটু রেস্ট নেবে। কিন্তু না পুটু কাজে আসেনি। সারা দিন পর বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ হবে কি সেখানে রাজ্যের কাজ পড়ে আছে। রেখার তো চক্ষু চড়কগাছ। কি করবে এখন। এজন্যই কাজের লোক একদম পছন্দ হয়না। কিন্তু কিছু করার নেই রাখতেই হবে। কাজের মেয়ে সেটা ভালই বোঝে। তুমি মুখে হম্বিতম্বি করুক পুটু কে ছাড়া চলবে না। রেখা মনে মনে পুটুকে কিছু গালমন্দ করে নিল। কাছে সে মনে মনে ভাবল পুটুকে ছাড়া তো চলতেও‌পারবে না
কামাই একটু বেশি। কিন্তু মেয়েটি বিশ্বস্ত। তাছাড়াও কি কোন দায়িত্ব দিয়ে গেলে সেটা  ভালো ভাবে পালন করে। মোদ্দাকথা পুটু হলো রেখার ভরসার পাত্র।তাই
বলে কাজ কামাই করে, একা মনে মনে গজগজ করলেও পুটু আসলে ‌ হেসে কথা বলে। শুধু ‌তাই নয় ফ্রিজে মিষ্টি তরকারি সমস্ত কিছু রেখা রেখে দেয় পুটুর জন্য। রেখা ভাবতে লাগলো আগের দিনের বৃষ্টিতে ভেজার পর পুটুর শরীর খারাপ হয়নি তো? পটু এই সময় কামাই করলে রেখার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। এসব সাতপাঁচ ভাবতে ভাবতে রেখা কাজ করতে লাগলো আর ভাবতে লাগলো কতদিন বলেছে একটা ফোন নম্বর দিয়ে যেতে। সে কার কথা শোনে।
আর ভাবতে লাগলো কালকে যদি না আসে তাহলে 10 ক্লাসের চেকলিস্ট এর সই করানো আছে মেয়েদের কি যে হবে কে জানে? না আজকে কাজ গুছিয়ে রাখতে হবে পুটুর ভরসায় থাকলে হবে না। এমন সময় ফোন বেজে উঠলো। রিং হয়ে গেল। রেখা বিরক্তিভরে ফোনটা রিসিভ করল। হ্যালো'।
শোনো ,আজকে আমার ফিরতে দেরী হবে। আমি একটু হসপিটালে আছি। বলেই ফোনটা কেটে দিলো।
রেখি আপন-মনে এক গজ গজ করতে করতে বলল অন্তত কার কি হয়েছে সেটা তো বলবে। মিনিমাম ভদ্রতাবোধটুকু পর্যন্ত নেই যে চিন্তা করবে। 
শুধু একটা ফোন করে দিয়েই খালাস ।কার কী হলো,কে জানে? অজানা অচেনা চিন্তায় রেখার মন ডুবেগেল।


ধারাবাহিক উপন্যাস "টানাপোড়েন"৮ ক্রমশ

জামান আহম্মেদ রাসেল



এর শেষ কোথায় পাবি


শুরু থেকে তুই আর আমি
এর শেষ কোথায় পাবি,
রতিকা করতে হবে সাধন
নদীর গভীরতা জেনে করো বিচরণ,
সে নদীর জল যে করে বহু রূপ ধারণ
কোথায় আবার ডুবতে
আছে যে বারন,
ভেবে দেখ রে মন
এটাই মূল কারণ  ।

সজল কুমার মাইতি




শান্তি 



শান্তি কোথায় আছে, শান্তি কোথায় পাবি?
শান্তি যে আজ নিজেই শান্তি খোঁজে।
যুদ্ধের পরে শান্তি খুঁজি, শান্তি কি তাতে আছে?
শ্মশানস্তব্ধ নীরবতায় শান্তি কি সত্যি আসে!
শান্তি খুঁজে যুদ্ধ করি, দেহ মনে ক্ষত
শোষনতন্ত্রের পালাবদল দুঃখ শত শত।
অধীনতায় শান্তি আসে, প্রতিবাদে বেজায় চটে
জন সেবায় মানুষ খুশি, শান্তি বজায় বটে!
অধিকারের কথা ব'লে, শান্তিতে ব্যাঘাত ঘটে 
তোষামোদে বরফ গলে, নিন্দুকে বদনাম রটে।
রাজা আসে রাজা যায়, শান্তির পারাবার 
প্রজারা শুধু নিরুপায় কড়ি নেই পারাপার।

আয়শা সিদ্দিকা




আপন


অসময়ে ছেড়ে গেল যে জন
সেই তো বড় আপন
যে পাশে থাকলে ভালো থাকতো মন
হ‍্যাঁ সেই মানুষটাই আপন
যার উপস্থিতিতে পাল্টে যায় দিন কাল ক্ষণ 
সেই তো আপন
হাজার মন খারাপ,অভিমান,অভিযোগ,অনিয়ম
মানিয়ে নেওয়ার নামই তো আপন
বুঝালো পৃথিবীর সবাই একরকম 
সেই তো আপন 
অসময়ে পাশে পাই না যাকে মন 
দিনশেষে তাকেই ভাবে চির আপন
অসময়ে চেনালো পৃথিবী যে 
আপন তো আসলেই সে।

মোজাহিদুল ইসলাম ধ্রুব




যদি কোনদিন


যদি আবার
 কখনো দেখা হয়..!
কোন অবেলার প্রান্তরে।
যদি আবার 
কখনো বায়না ধরি
হাতে হাত রেখে 
রাত্রি বেলায়,
পুকুর পাড়ে।
জলের ধারে
সিঁড়ির কোণায়
চুপটি করে বসে।
চাঁদ দেখার জন্য 
তখন কি চাঁদ দেখবেন 
আমার সাথে ? 

প্রশ্ন থেকেই যায়?
আপনি যে কাছে থেকেও
দূরের থেকে দূরের মানুষ
হয়ে আছেন।
কাছে আসার
নাম গন্ধ টুকুও নেই !

গোলাম কবির






একজীবনে 


চাইলেই কি একজীবনে সবকিছু 
পাওয়া যায়? কেউ সারা জীবন 
কেবল ভাল থাকার আশায় 
কষ্টের নুড়ি পাথর কুড়ায়
 কষ্ট তাড়াবে বলে,
কেউ আজীবন সংগ্রাম করে
দারিদ্র্যতা ঘুচাবে বলে 
অথচ হয় না দুর,
দারিদ্র্যতা তাকে আরো আঁকড়ে 
ধরে থাকে লাউ এর ডগার মত। 
কেউ চায় ধনী হতে সেরা
 কিন্তু সেরা ধনী আর হয়ে 
ওঠা হয় না তার। 
কেউ চায় একটা সুন্দর ঘুমে 
একটা সুন্দর স্বপ্ন দেখবে বলে 
অথচ তার ট্যাবলেট খেয়ে ও ঘুম আসে না,
 ঘুম তার কাছে অধরাই থেকে যায়।
কেউ চায় হয়তো নিবিড় রাতে 
প্রিয়ার বুকে মুখ লুকিয়ে গান শুনতে শুনতে 
আর নানা রকমের স্বপ্নের জাল বুনতে বুনতে 
ঘুমাবে অথচ তার প্রিয়াই হলো না কেউ। 
কেউ আবার না চাইতেই
 সব কিছু পেয়ে যায়, 
যার মূল্যই বোঝে না সে।

আবদুস সালাম



 ফুটপাতের ভাষা


আত্মহত্যার ভিতরে খেলা করে অসমাপ্ত দিন 
বাতাসের ইশারায় অনুবাদ হয় অন্ধকার অপেক্ষারা নিয়মিত ফুটপাতের ভাষা পড়ে
 নৈবেদ্য সাজায়
 কালো  জলে ছায়া ফেলে প্রাচীন অন্ধকার 
আমাদের রক্তপাত শেখায় স্বার্থপরতার নিবিড় পাঠ
 সাদা কফিনে ছড়িয়ে  দিই হাহাকারের খই 
অনিয়ন্ত্রিত পায়ে   আসি  অবক্ষয়ী বাঁকে
ফেলে আসি সময়ের অভাব পরিচয়

পরিচয়ের আড়ালে লিখি  হত্যার সহবাসকথা 
 লিখি  ব্যক্তি ছায়ার অনবদ্য সহবস্থান 

 অন্ধকার সিমানায় আয়োজিত হয় আতঙ্ক রঙের উৎসব 
বিপন্ন অস্তিত্বের দেওয়ালে আঁকি সভ্যতার আস্ফালন 
আত্মহত্যার দলিলে লিখে দিলাম মৃত্যু আর ধ্বংসের গল্প 

আনোয়ারুল ইসলাম




বায়না                
 

   কার কুমন্ত্র পেয়ে যে তার সুমিষ্ট মন তিতা হয়ে যায়,
   সুকল্পিত সাম্পানে ভেসে উচ্চাভিলাষের ঢেউ
   তীরের বালুর বাসর টপকে তাকে
   পৌঁছে দেয় পাহাড় সিংহাসনে! 

   আমিও আজকাল জিদের নেশায় ধ্যান করে চলেছি
   অলোকের শব্দ,ধ্যানীর তপস্যার চোখবোঁজা জাগরণ,
   মেনেছি স্বর্গ যেন মুগ্ধবশ্য যীশুর খুন মাখা
   বাহিত খাটের আসমানি এক যাত্রা...!

   করোনাক্রান্ত পৃথিবীর অবচেতনার মাঠেঘাটে
   পাখিদের কোলাহল, মানুষের চলচ্ছায়া
   পথপাশে ডাঙায় ; ফুটেছে তো শরতের 
   অজস্র শ্বেতোজ্জ্বল কাশ:

   অপেক্ষায় আছি আমি যদি কোনো দেবদূত এসে
   নিয়ে চলে যায় আমার লাশ !