মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
২৩ ফেব্রুয়ারি ২০২১
নার্গিস জামান
পাগল নই
একটিবার শিকলটা খুলে দাও।
বিশ্বাস করো, পাগল নই।
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না।
ও মা' একটিবার চোখের বাঁধনটা খুলে দাও,
ম্রিয়মাণ ধুসর চাঁদের গল্পটা শুনবো।
আকাশকে দেখবো, সারারাত...
সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত প্রতিটি মুহূর্ত
আকাশে বিলীন হব, শিকলটা খুলে দাও।
ধুসর চাঁদের না বলা কষ্টটুকু জানতে চাই।
চোখের পর্দাটা সরিয়ে দাও, ওরা ডাকছে দেখ!
খোলা ময়দানে দূর্বাঘাসে শেফালির মত শুয়ে
সারারাত নক্ষত্র দেখব, প্রতিটি নক্ষত্রে
চন্দ্রমুখীর প্রতিচ্ছবি !
প্রতিচ্ছবিগুলি কেমন মুখরা দেখ!
একেকটি মুখচ্ছবি আলাদা আলাদাভাবে বলছে, আমার অপরাধগুলি!
এবার আামায় শুধরাতে হবে মা!
ছেড়ে দাও আমায়, বিশ্বাস কর পাগল নই
আকাশ দেখলেই, তাকে পাগল বলা যায় না!
দেলোয়ার হোসেন সজীব
নারীতে পুরুষ ধন্য
নারীর ছোঁয়ায় পুরুষ ধন্য
পুরুষ জন্ম নারীর জন্য,
মা রুপে নারীর মমতা
লিপিবদ্ধ লক্ষ কবিতা।
নারী হলেন শ্রদ্ধার প্রাত্র
খুলে দেখো ধর্মীয় শাস্র ?
শ্রদ্ধায় মুক্তি শ্রদ্ধায় শক্তি
শ্রদ্ধায় দিয়ে যাও ভক্তি।
নারী বোন রুপে স্নেহময়ী
কাছে থেকে দেখো পাবে,
ভাই আদরে নেই কমতি
দাও গিয়ে বোনের ইজ্জতি।
কত শত রুপে নারী শ্রেষ্ঠ
স্ত্রী রুপে নিলে পাবে পূর্ণতা,
শ্রদ্ধা বিশ্বাস নারীতে রেখো
নারীতে সৃষ্টির উল্লাস দেখো।
২২ ফেব্রুয়ারি ২০২১
সমিত মণ্ডল
মা, আজ একুশে
শ্লেট,পেন্সিল, অ আ
খেলা খেলা বর্ণমালা
ক তে কলাপাতা
এ তে একুশ
মা! তোমার বুকে রক্তছাপ
সাদাপাতায় কালির ছিটের মতো
ইতিহাসে শুয়ে আছে সালাম,রফিক
...কতো!
এভাষা ঘুম পাড়ানি গান
মনভোলানি টিপ,চন্দ্রবিন্দু চাঁদ
ছেলেবেলা দন্তে ন
ন তে কাগজ-নৌকো
যেন ভেসে চলে অনেক দূর
মায়ের কাছে গল্প শোনা
সাত সমুদ্দুর,স্বপ্ন স্বপ্ন রাজপুত্তুর!
প্রথম কথা বলা
অ আ খেলা খেলা বর্ণমালা
এক হাতে রং অন্যহাতে তুলি
আঁকি শহীদ মিনার,লাল সূর্য আঁকি
ক তে কলাপাতা
এ তে একুশ
মা!
আজ একুশে ফেব্রুয়ারি!
২১ ফেব্রুয়ারি ২০২১
এম, এইচ, বাসিত ( ইংল্যান্ড )
সখী
ভালোবাসা দিয়ে সখী
একটু বাঁচতে দাও মোরে
ভলোবাসা নিয়ে সখী
একটু মরতে দাও মোরে,
তোমার গোলাপী অধরের অমিয় সখী
একটু সেবন করতে দাও মোরে
তোমার সাগর দুটি চোখে সখী
একটু ডুবতে দাও মোরে,
তোমার দৈব-শীতল আঁচলে সখী
একটু বাসতে দাও মোরে
তোমার প্রণয় শিখায় সখী
একটু পুড়তে দাও মোরে,
তোমার অপেক্ষায় সখী
একটু ক্ষয় হতে দাও মোরে
তোমার আলিঙ্গনে সখী
একটু ফোটে উঠতে দাও মোরে,
তোমার মাধুর্যে সখী
একটু অন্ধ হতে দাও মোরে
তোমার যৌন-সুবাসে সখী
একটু উন্মাদী হতে দাও মোরে,
ভালোবেসে সখী
অমর হতে দাও মোরে।
ওমর ফারুক
ভাবিনি কখনও
কখনো ভাবিনি আমার প্রেমহীন
অন্ধকারে আলো জ্বালিয়ে দিবে।
কখনো ভাবিনি তোমার স্নিগ্ধ কন্ঠের আহবানে শীতল শয্যা করে দিবে।
কখনো ভাবিনি হঠাৎ করে মনের পিঞ্জিরাতে জায়গা দখল করে নিবে নিজের মতো করে।
কখনো ভাবিনি আমার অতীতের দুঃখ ভুলিয়ে নতুন করে হাসি ফুটিয়ে দিবে নিজের মতো করে।
কখনো ভাবিনি আমার কষ্টে'ভরা জীবন টাকে আনন্দময় বানিয়ে দিবে তোমা লাজুক লাজুক দুষ্টমিতে।
এ তোমার জাদু নয়, গুণ যে গুণে
জড়িয়ে আমি হয়েছি প্রেমিক।




