ক
মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
২২ ডিসেম্বর ২০২০
২১ ডিসেম্বর ২০২০
ভবেশ বসু
অনন্তকালের নিচে বসে আছি
আজ আর কোথাও নয়,বসে আছি অপরাহ্ন বেলায়
ঘাস ঘন সবুজ নদীতীর,পৃথিবী সমান সোনা রূপায়
কান পেতে কথা শুনি,নিরীহ নিরাশ্রয় লতারও প্রেম
প্রতিশ্রুতি, নড়ে উঠে পাতা একে অপরে দুঃখ ভুলায়।
আমি বসে আছি শালুক পাশে,জলে জলে জল খেলা
রূপকথার শিশিরে শিশির,এই অকৃত্রিম ভাঙন বেলায়
বসে আছি জীবনের কান্না ও সুখে,প্রতিটি ঢেউ স্রোতে
কামনার বুক চলকে যায় তোমারই হলুদ মাখা হাতে।
অনন্তকালের নিচে বসে আছি,অবিকল সেই উৎসব
অনন্তকালের নিচে বসে আছি,অবিরাম সেই উৎসাহ
আমায় সজাগ সচেতন রাখে কুয়াশার বুকে কুয়াশা
আমায় সজাগ সচেতন রাখে আমারই মৌন আকাঙ্খা।
কোথাও নয়,তোমার ঘুমিয়ে পড়া মাটি ছুঁয়ে আছি
চার চোখ আমাকে দেখায় কতটা অবহেলা করেছি !
ওয়াহিদা খাতুন
ঘুমের দেশে খোকন
খোকন গেছে বিয়ে করতে নোনাজলের দেশে,
সঙ্গে আছে চিত্রল হরিণ ঘোটক বাবু বেশে;
বানর,ভোঁদড় বেয়ারা সেজে পালকি কাঁধে নিয়ে,
বুনোহাতি শুঁড় তুলেছে টোপর মাথায় দিয়ে ;
লালকাঁকড়াতে বাজায় বাঁশি বালুচরে হেসে--
ডুলি কাঁধে সঙ সেজেছে কুমির জলে ভেসে--;
বাঘ এসেছে গন্ধ পেয়ে মাথায় ধরে ছাতা,
হালুম সুরে বললো ডেকে আমায় দেনা পাতা;
প্রাণ পণে সব ছুট দিয়েছে পড়লো খোকন শেষে,
মা ডাকতেই চেঁচিয়ে বলে ছিলাম ঘুমের দেশে!
দেবব্রত ভট্টাচার্য্য
তুমি
এতদিন দেখেছি তোমার ভালোবাসাকে শরতের মেঘে
বিকেলের রামধনু অথবা শিশির ভেজা ঘাসে।
তোমার গভীর হাসি খুঁজে পেয়েছি
দিগন্তে হারানো সবুজ ধানের দোলায় দোলায়
অথবা প্রজাপতির রঙ বাহারি পাখনার ছোঁয়ায়। তুমি ছুঁয়ে আছো সন্তান কোলে মায়ের মনকে
কোন ভিখারী হাত পেতে পাওয়া খাবারের অংশ
যখন পথ কুকুরের মুখে তুলে ধরে
তুমি সেই পাত্র খানি ছুঁয়ে থাকো ভালোবাসায়।
আজও তোমার ভালবাসার ছোঁয়া পেলাম
রোগদীর্ন মুমূর্ষু প্রাণের অন্তর জুড়ে
আমার স্বপ্নে যেমন ছিলে, তেমনি বাস্তবেও
তোমার প্রেমের জিয়ন কাঠি ছুঁয়ে আছে
মানুষের বিশ্বাসে অবিশ্বাস, আলো অন্ধকারে।
যমুনার স্রোতেও তুমি ,অরন্যের দাবনলেও তেমনি
যন্ত্রণার উৎসে। ধংসের বহ্নিশিখায়
তোমার প্রেমে দেখেছি, যেমন মোনালিসার হাসিতে।


