K
মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
২৪ জানুয়ারি ২০২১
২৩ জানুয়ারি ২০২১
ওয়াহিদা খাতুন
সনেট নেতাজী
স্বাধীনতা সংগ্রামী হে কিংবদন্তী বীর
সর্ব-প্রিয় পৌরুষ দেশের কর্ণধার ;
স্বদেশের জন্য যাঁর সর্বউচ্চে শির;
সুভাষচন্দ্র ছিলেন জাতির আধার ;
চরমপন্থি নেতা তিনি দ্বিগবিজয়ী,
আজাদ হিন্দ বাহিনীর যে উদ্ভাবক;
ব্রিটিশ বিরোধী লড়াক্কুতে কালজয়ী,
তেজদীপ্ত উদ্ভাসিত আপাদমস্তক ;
আমৃত্যু লড়াই ছিলো দেশমাতৃকা-জন্য,
স্বাধীনতার আলো করতে উন্মোচন
বীরত্বের জৌলুষে মানসপটে ধন্য;
ছিন্ন করতে পরাধীনতার বন্ধন ;
বিশ্বের অন্তরে যাঁর সর্বউচ্চে স্থান--!
হে দেশনায়ক জানাই অশ্রু-প্রণাম--!!
দেবব্রত সরকার
স্বাধীনতা ফিরিয়ে দাও
![]() |
যে কথা শুনিনি কানে
মুখে বই পড়ে শেখা
সে কথা রক্ত কথা
দিল্লি পারি-ভাষা
তোমার চোখের পরে
যে ভারত ডাকে
তোমাকে ডাকছি আজ
আমরা লাখে লাখে
সেই দিন না জেনে না বুঝে
করেছে যা ভুল
তাই কি বিদ্বেষ হৃদে
পারি বিদেশে অতুল
আজ যদি তুমি ফের এসে
আমাদের সামনে দাঁড়াও
মুঠো হাত খাঁড়া করে
তেজশ্রী রুপ-মেখে ফিরে তাকাও
আমার ভারত আমার এ দেশ
উল্লাস উল্লাস হবে
তুমি এসে স্বাধীনতা ফিরিয়ে দাও
সেই স্বাধিন,স্বাধীনতা ফিরে পাবো কবে ?



