অজানা সুখ
মানুষ মানুষের তরে হারিয়েছে মানবতা
পোড়া মন আর কতো সইবে অসহ্য যন্ত্রণা
স্তব্ধ হয়ে যাচ্ছে প্রতিটি শিরা উপশিরা
চার পাশের আপন হয়ে যাচ্ছে পর তারা
একটু একটু করে হচ্ছে সব অচেনা,
দিন দিন বাড়ছে দূরত্ব,কষ্ট, দুঃখবোধ
একটু একটু বন্ধি হচ্ছি হতাশার বেড়াজালে
মুক্তি পেতে চাই আমি খোলা আকাশে
চলে যেতে চাই আমি দূর বহুদূর
দগ্ধ হতে চাইনা আমি সর্বগ্রাসী দাবানলে
নিতে চাই প্রান ভরে স্বস্তির নিঃশ্বাস
প্রেম /ভালোবাসা আন্তরিকতা নেই আমার বিশ্বাস।
আমি যেতে চাই অজানা অচিনপুর
যেখানে থাকবেনা কোন কোলাহল
কারো জন্য জ্বলবে না আর এ পোড়ামন
হৃদয়ের গহীনে বইবেনা আর রক্তক্ষরন,
থাকবেনা কোন অবহেলার বিন্দু বিশেষ
কাঁদাবে না আর ব্যাথার পাহাড়,
আমায় মুখরিত করবে এক অজানা সুখ।












