১৪ মার্চ ২০২১

বাহাউদ্দিন সেখ




ভালবাসার বিরহ

              


বসে রয়েছি তোমার বিরহের পথে

ভাবছি আসবে সেই জ্বলন্ত সাইক্লোল উল্কার তৃষ্ণা নিভাইতে।

আজও যে তোমার কথা ভেবে ভেবে

 পথে পাগল রয়েছি আমি

মেঘের শব্দ গর্জন ভেঙ্গে তুমি আসবে মৃত্তিকা ভূমির বর্ষা মেঘের উর্মির স্রোতের ঢেউয়ে।

নিশি রজনী রাত্রি আর কত দিন ভাসবে নুন্যতা অশ্রুজল নয়নে

আজ যেন বসন্তের কৃষ্ণচূড়া নেমেছে তবুও যে হৃদয়ের আঙিনায় ফুটেনি ডালে ডালে কৃষ্ণচূড়া ফুল।

শুধু হৃদয় অঙ্গে রহে কৃষ্ণচূড়া লাল জলন্ত আগুন

বিরহের পথে মৃত্যু নাই শুধু দেখি প্রলয়কান্ড তাণ্ডব ধ্বংসলীলা।

স্বপন কুমার ধর




 অন্বেষণে


কাকে যে খুঁজছিলাম,কাকে যে খুঁজছি,

দুপুর থেকে বিকেলের,হলুদ রোদ্দুরে চলেছি,

কখনো আবার আষাঢ়-শ্রাবণের গহন কালো মেঘের মধ্যে,

অবিরত দিন-রাত, বিকেল থেকে সন্ধ্যে,

হয়েছে অরন্যের ছায়া, দীর্ঘ থেকে দীর্ঘতর,

পূর্ণিমার আলোকে উদ্ভাসিত মন,হয় উজ্জ্বলতর,

রোদ-ছায়া-বৃষ্টির আলো আঁধারে,

অনবরত প্রশ্নের আনাগোনা চলে, মনের গভীরে।


হয়তো বা পেয়েছি, কিংবা পাইনি,

বুঝেছি কি বুঝিনি, অনুভব ও করিনি,

কামনা-বাসনার অদৃশ্য,অতৃপ্ত চাহনি,

অচেনা, অজানায় হয়তো সায় ও দিইনি,

গুমোট ঘরে বদ্ধ যেমন, বেঁচে থাকার বাসনা,

ফুলের গন্ধের দৈহিক রুপ ও জাগায় যাতনা,

অন্বেষণে অন্বেষণে চলমান রয়েছি,

কাকে যে খুঁজছিলাম,কাকে যে খুঁজছি।

অলোক দাস




আমরা 


  গণতান্ত্রিক রক্ষাকবজ বিরোধিতা, বহুত্ব বাদ তো থাকবেই I সবাইকে সন্তুষ্ট করা যায় না I কারণ সবাই সমান নয় I যার যা কাজ, সে করবেই I শান্তিপূর্ণ প্রতিবাদ হোক সর্বতো I সংবিধান তো তাই বলে I এখন যে খেলা চলছে, কোথায় শেষ কে জানে? রাজনীতির ঢং না    দেখে দেশের জন্যে কাজ কাজ করা যায় I মোনে রাখতে হবে যে, প্রতিটি আঘাত আমাদের শিক্ষা দেয় I অনেকেই অনেক কথাই বলবে - আমাদের যেটা ভালো, আমরা করবোই I

১৩ মার্চ ২০২১


স্বপন কুমার ধর

 



অন্বেষণে



কাকে যে খুঁজছিলাম,কাকে যে খুঁজছি,

দুপুর থেকে বিকেলের,হলুদ রোদ্দুরে চলেছি,

কখনো আবার আষাঢ়-শ্রাবণের গহন কালো মেঘের মধ্যে,

অবিরত দিন-রাত, বিকেল থেকে সন্ধ্যে,

হয়েছে অরন্যের ছায়া, দীর্ঘ থেকে দীর্ঘতর,

পূর্ণিমার আলোকে উদ্ভাসিত মন,হয় উজ্জ্বলতর,

রোদ-ছায়া-বৃষ্টির আলো আঁধারে,

অনবরত প্রশ্নের আনাগোনা চলে, মনের গভীরে।


হয়তো বা পেয়েছি, কিংবা পাইনি,

বুঝেছি কি বুঝিনি, অনুভব ও করিনি,

কামনা-বাসনার অদৃশ্য,অতৃপ্ত চাহনি,

অচেনা, অজানায় হয়তো সায় ও দিইনি,

গুমোট ঘরে বদ্ধ যেমন, বেঁচে থাকার বাসনা,

ফুলের গন্ধের দৈহিক রুপ ও জাগায় যাতনা,

অন্বেষণে অন্বেষণে চলমান রয়েছি,

কাকে যে খুঁজছিলাম,কাকে যে খুঁজছি।

ওয়াহিদা খাতুন


      


ধানক্ষেত



আঁকাবাঁকা তরঙ্গে বাতাসে তোলে দোল,

সবুজ বনটিয়া হয়ে মিলেছে পাখা ;

তশরি-পরশ নিতে ডাকে কচি কোল;

হিমেলী বায়ুতে মুদিত সবুজ শাখা ;

অপ্সরীর প্রাঙ্গণ জুড়ে সূর্য-কিরণ--

তার আলোর বিটপীতে শিশির-ঘ্রাণ ;

সবুজের আঁচলে দক্ষিণা সমিরণ--

ধানক্ষেত জুড়ে কচি শিসের রৌদ্রস্নান !


মেরুকন্যা হয়ে কুয়াশার শাড়ি পরে

গায় ফসলের গান;বসে আনমনে--

বুকে খেলে কচি শিশু দেখে মন ভরে--

শতাব্দী-শান্তনা শুনি এ সবুজ রণে--


দোদুল্যমান ধানশিসের স্নিগ্ধ বায়ু--!

মুগ্ধতায় ভরিয়ে দিলো প্রতিটি স্নায়ু--!!