১২ জানুয়ারি ২০২১

হাকিকুর রহমান




অপেক্ষমাণ


দাঁড়িয়েছিলাম কাননের ধাঁরে-

ফুটেছিলো জুঁই, চামেলী, হাসনুহেনা, বহ্মকমল

দু’হাত ভরে ওগুলোকে কুড়োনোর খুব ইচ্ছে ছিলো

কিন্তু কেন জানি

ফুলগুলোকে কুড়োনোর তরে সময় হয়ে উঠলোনা-


দাঁড়িয়েছিলাম পথের পাশে-

শত সহস্র পথিকের আনাগোনা

চেনা মুখ দেখিনি একটাও

সবাইকে কেমন জানি অচেনাই মনে হলো

তাই কথপকথন তো দূরে থাক

দৃষ্টির আদান-প্রদানও হলোনা একবারের জন্যে হলেও-


দাঁড়িয়েছিলাম নিয়ন বাতিটার নিচে-

আর কাউকে তো দাঁড়াতে দেখিনি এমন করে

দু’একটা ভ্রাম্যমান ছাড়া

ওদেরই বা দোষ কি

জীবনের তাগিদে এই পথে আসা

তা আমার তাতে নাক গলানোর কিইবা আছে

আমিও অন্য মুখী হলাম-


দাঁড়িয়েছিলাম মরা নদীটার ধাঁরে-

অতি দূষণে ও নিজেই নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারছেনা

আর আমি কিনা ভাবছি

মনের দু’টো কথা কইবো তার সনে

কি আর করা

গন্তব্যহীনতায় ভুগে বেলা পার করে

স্বঘরেই ফিরে গেলাম।

মুনমুন ইসলাম মুনা




মুক্তি


রাতের গর্ভে ভোর যখন প্রসব বেদনায় কাতর 

মুয়াজ্জিনের শিহরিত ধ্বনিতে 

ভূমিষ্ট শিশু সকাল গায়ে মাখে আতর।


আর তার সুগন্ধিতে পবিত্র আত্মার হয় ঘুমের বিসর্জন,

মিথ্যা স্বপ্নের কপাট খুলে দাঁড়ায় তৃপ্ত স্বস্তির ক্ষনস্থায়ী নীড় গড়া আড়মোড়াহীন বাসিন্দারা। 

সাথে আপন সত্বায় বিবেক দরজা কড়া নাড়ায় আকুতির আর্তচিৎকারে।


হে ভোরের মালিক,আমি জোড়া হাতে বসে বসুন্ধরায়।


আমিও চাই স্বস্তি, চাই শীতলতা,

আমার ভোরের ঘুমকে করো তোমার প্রেমের সাধনা।

আমার অযুকে করো সকালের  আলো জয় করা ভোর,আমার নামাজকে করো ইহকালের দোষ মুক্ত সনদ,ছিলাম না নামাজ চোর।


আমি লোভী হতে চাই তোমার প্রেমের কাঙ্গালে, 

আমি লোভী হতে চাই কপালে পড়াতে চাই কালো দাগের টিকলি। 


হ্যাঁ আমি লোভী হতে চাই,

এই লোভেই যে আমার ইহকালের প্রশান্তি ও পরকালের নাজাত দেখতে পাই।

রিনা দাস


সবুজ ঘাস


রঙ বে রঙের জুতো পরে

হেঁটে যাও গট্ গট্ করে

যেতে যেতে কেউ একবার

চেয়ে দেখ কি ক্ষনিক তরে ?


সবুজ নরম ঘাসের গালিচার

দিকে একবার চেয়ে দেখ

ভারী ভারী জুতোর চাপে

কেমন সকরুন ছবি আঁক ?


পথে ঘাটে অনাদরে অবহেলায়

আমরা অনায়াসে বেড়ে উঠি

প্রকৃতির জল,আলো,মাটি

করুনা যে পাই খাঁটি ৷


পশু পালনের মূখ্য আহার

আমাদের যোগানে হয়

নয়ন ভোলানো সবুজ মাঠ

দেখেছো কত আনন্দময় ?


দেবতার পূজোপকরনে

দূর্বা ঘাসের ভূমিকা জান ?

শত ক্ষুদ্রের মত দূর্বা ?

আমি সেই সামান্য তৃণ !

১১ জানুয়ারি ২০২১

I

 I

H

 H

G

 G

F

 F

E

 E

D

 D

C

 C

B

 B

A

 A

Aa

 Aa