সুন্দর সবুজ নগর
আবার আগের মতো ছুটে চলছে মানুষ
যেন করোনা বলতে কিছুই নেই
মনের গহীণে ধুক ধুক করে
কখন কার শরীরে করছে এর বাস।
হঠাৎ করে থমকে গেলো কেমন করে পৃথিবী
করোনা থামিয়ে দিলো
এক এক করে বিশ্ব নগরের প্রতিটি কল কব্জা।
কতজন বিদায় নিলো কতজন সুস্থ হলো
এলোমেলো হয়ে গেলো জনমন
আতংকের করাল গ্রাসে বন্দী
আমি তুমি আমরা।
দিন দিন বাড়ছে করোনার প্রভাব
তবুও মানুষ কি করবে
বিশ্বজুড়ে উপায়ান্তর হীন বিবেক
এখন যেন ঠিক আগের মতো
বিষ জেনেও মধু ভেবে করছে পান
প্রয়োজন অপ্রয়োজনে গাইছে গান
শুধু নিজেকে শান্তনা দেয়া
ছাড়া কিছু নয়।
আধুনিক যুগে যুদ্ধ মহাসরঞ্জামের কালে
স্তব্ধ বিজ্ঞান নিরব দার্শনিক,
কোথাও কোন কলরব নেই
ভাষাহীন বিশ্ববিবেক।
প্রতিটি মানুষ চোখ বুঁজে নিরবে
বলে অন্তর্যামি ক্ষমা করো
ফিরিয়ে দাও সুন্দর সবুজ নগর।












